
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম রাজধানীর একটি আবাসিক এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সহযোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করতে যান। বৈঠক শেষে বুধবার রাত ১০টার দিকে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সামনে পৌঁছালে একদল ছাত্রদল কর্মীর সঙ্গে বাকবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এ বিষয়ে বৃহস্পতিবার ভোররাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিস্তারিত তুলে ধরেন সারজিস আলম। তিনি অভিযোগ করেন, এনএসইউ গেটের কাছে ছাত্রদলের সন্ত্রাসী হামলা হয়েছে এবং দ্রুত অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবি জানান।
সারজিস আলম জানান, ইফতারের পর তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে যান। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সেখানে চায়ের আড্ডা ও আলোচনা হয়। এরপর তিনি এনএসইউ, আইইউবি, এআইইউবি ও ইউআইইউ-এর শতাধিক শিক্ষার্থীর সঙ্গে এনএসইউ’র সামনে দিয়ে হাঁটছিলেন।
তখন তিনি দেখতে পান, ১০-১২ জন ছাত্রদল কর্মী সেখানে স্লোগান দিচ্ছে, যাদের নেতৃত্বে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আহমেদ শাকিল। সারজিস এগিয়ে গিয়ে তাদের কথা শোনার চেষ্টা করলে, তারা তার সঙ্গে থাকা শিক্ষার্থীদের উদ্দেশ্যে গালিগালাজ শুরু করে।
তিনি বলেন, “ওদের মধ্যে ১-২ জনকে ছাত্র মনে হলেও, বাকিদের দেখে মনে হচ্ছিল তারা ভাড়া করা টোকাই সন্ত্রাসী। তাদের উদ্দেশ্য ছিল বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করা। তাই আমি উভয় পক্ষকে সরে যেতে বলি এবং স্থান ত্যাগ করি।”
সারজিস আলম আরও জানান, তার চলে যাওয়ার পর ছাত্রদল নেতা শাকিলের নেতৃত্বে একদল টোকাই সন্ত্রাসী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে কয়েকজন গুরুতর আহত হন এবং তাদের মাথা ও পিঠে আঘাত করা হয়।
তিনি জোর দিয়ে বলেন, “ছাত্রদলের শাকিল ও তার সন্ত্রাসী গোষ্ঠীকে দ্রুত বিচারের আওতায় আনা উচিত।”
সারজিস আলম স্পষ্ট ভাষায় বলেন, “১৬ বছর ধরে টোকাইলীগের দখলদারিত্ব ও সন্ত্রাসী কার্যক্রমের শিকার হওয়ার পরও যদি ছাত্রদল সেই একই পথ অবলম্বন করে, তাহলে তাদের পরিণতিও টোকাইলীগের মতোই হবে।”
হামলাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, “সময় থাকতে শিক্ষা নিন, অতীত থেকে শিক্ষা নিন।”
সোহাগ/

প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি মন্তব্যকে ঘিরে বুধবার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সকালে সিলেটে সফরের শুরুতেই বিমানবন্দরে উপস্থিত কয়েকজন সংসদ সদস্যকে দেখে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। এরপর বিকেলেই সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে জাতীয় সংসদে উপস্থিত হতে দেখা যায়।
১৭ জুন ২০২৬

ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকদের বিরুদ্ধে সরাসরি নির্বাচনি প্রচারণায় জড়িত থাকার অভিযোগ তুলে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার দাবি, সরকারি কোষাগারের অর্থ ব্যবহার করে প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিরা নির্বাচনি কার্যক্রম পরিচালনা করছেন, যা গণতান্ত্রিক চর্চা ও প্রশাসনিক নিরপেক্ষতার পরিপন্থী।
৯ জুন ২০২৬

দীর্ঘ প্রতীক্ষা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন দলটির নেতাকর্মীরা।
৪ জুন ২০২৬

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে নতুন করে সরব হয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির দাবি, এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়; বরং এর পেছনে থাকতে পারে বৃহত্তর রাজনৈতিক ও আন্তর্জাতিক ষড়যন্ত্র। তাই ঘটনার পূর্ণ সত্য উদঘাটনে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে তারা।
৩ জুন ২০২৬

বাংলাদেশের অন্যতম ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে সরকারি সরকারি বাঙলা কলেজ শাখার কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে আবারও সংগঠনের নিয়মিত কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ ফিরে পেয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
২৬ মে ২০২৬

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ছাত্র রাজনীতিতে গড়ে ওঠা ঐক্যকে ধ্বংস করতে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি সরাসরি জামায়াত-শিবিরকে লক্ষ্য করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, মব সৃষ্টি, চরিত্রহননসহ নানা অরাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা ছাত্রসমাজে বিভাজন তৈরির চেষ্টা করছে।
১৯ মে ২০২৬

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ ছাত্রনেতা মোঃ মোফাজ্জল হোসেন। রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষার স্বীকৃতি হিসেবেই তাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
১৯ মে ২০২৬

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশজুড়ে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, তা নিয়ে এবার নতুন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ওই দিন বোনকে নিয়ে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং মন্ত্রিসভার সদস্যদেরও নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে।
১৮ মে ২০২৬

রাজশাহীর মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিএনপির বিরুদ্ধে সরাসরি চাঁদাবাজির অভিযোগ এনে তিনি বলেন, দেশের মানুষ এখন জাতীয়তাবাদী দল নয়, ‘চাঁদাবাজি দল’ বলেই বিএনপিকে ডাকছে।
১৬ মে ২০২৬