
ফুটবলের মাঠে লিওনেল মেসি আর বাস্কেটবলের কোর্টে স্টিফেন কারি—দুই ভিন্ন খেলার দুই কিংবদন্তি। তাঁদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, মুগ্ধতা আর বন্ধুত্বের সম্পর্ক বহুদিনের। একে অপরকে উপহার দেওয়া থেকে শুরু করে নিয়মিত যোগাযোগ, সবকিছুতেই প্রকাশ পায় তাঁদের পারস্পরিক প্রশংসার ধারা।
২০১৫ সালে এনবিএ চ্যাম্পিয়নশিপ জেতার পরই মেসির প্রতি নিজের মুগ্ধতার কথা জানান স্টিফেন কারি। সেবার তিনি বলেছিলেন, “আমার মনে হয়, আমাদের খেলার ধরনটা একই—সৃষ্টিশীল।” এরপরই কারি তাঁর ৩০ নম্বর জার্সি উপহার দেন মেসিকে, যিনি তখন বার্সেলোনায় খেলতেন। পরের বছর কারি ইনস্টাগ্রামে ১০ মিলিয়ন অনুসারী অর্জন করলে, মেসি তাঁকে উপহার দেন নিজের ১০ নম্বর জার্সি।
মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন, আর যুক্তরাষ্ট্রেই থাকায় তাঁদের মধ্যে যোগাযোগ আরও বেড়েছে।
সম্প্রতি টরন্টো র্যাপটর্সের বিপক্ষে এনবিএ ম্যাচে হারের পর স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর সঙ্গে মেসি সম্পর্কে কথা বলেছেন কারি। ৩৬ বছর বয়সী বাস্কেটবল কিংবদন্তি জানান, মেসি মাঠ ও মাঠের বাইরে যেভাবে নিজের কাজ করেন, তা থেকে তিনি অনুপ্রাণিত হন।
কারি বলেন, “গ্রেটনেস বিভিন্নভাবে গ্রেটনেসকে প্রেরণা দেয়। ফুটবল থেকে বাস্কেটবলে হয়তো সরাসরি কিছু নেওয়ার সুযোগ নেই। তবে বিষয়টা হলো খেলার প্রতি নিবেদন, সৃষ্টিশীলতা এবং বিশ্বব্যাপী তার প্রভাব। আমরা গ্রেটনেসের প্রশংসা করি। মেসি যেভাবে নিজের কাজ করে চলেছেন, তা আমার জন্য অনুপ্রেরণা।”
তিনি আরও যোগ করেন, “মাঠে এবং মাঠের বাইরে মেসি যেভাবে নিজের যত্ন নেয়, তার প্রতি আমার সর্বোচ্চ সম্মান রয়েছে। আমি নিজের জায়গা থেকে তা অনুসরণের চেষ্টা করি।”
স্টিফেন কারি বাস্কেটবলের কোর্টে নিজেকে কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি এনবিএ চারবার জিতেছেন, দুবার হয়েছেন লিগের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (MVP)। এর বাইরে অলিম্পিকে সোনা জেতার মতো কৃতিত্বও রয়েছে তাঁর।
অন্যদিকে লিওনেল মেসি ফুটবলে সব ধরনের সাফল্য অর্জন করেছেন। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ ও কোপা আমেরিকা জিতেছেন। ক্লাব পর্যায়ে বার্সেলোনা ও পিএসজির হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, লিগ শিরোপা ও ক্লাব বিশ্বকাপ। ব্যক্তিগতভাবে আটবার ব্যালন ডি’অর জিতে নিজেকে সর্বকালের সেরাদের তালিকায় শীর্ষে রেখেছেন।
মেসি বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন। ২০২৩ মৌসুমে তিনি ক্লাবটিকে লিগস কাপ ও সাপোর্টার্স শিল্ড জেতাতে সাহায্য করেন। চুক্তি শেষ হলে মেসি চাইলে ২০২৬ পর্যন্ত তা নবায়ন করতে পারবেন।
অন্যদিকে, স্টিফেন কারি গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সকে আবারও এনবিএ প্লে-অফে তুলতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন।
মেসি আর কারির এই পারস্পরিক শ্রদ্ধা আর মুগ্ধতা তাঁদের খেলার গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। খেলার মাধ্যমে তাঁদের অবদান যেমন অনুপ্রেরণা দেয় কোটি ভক্তকে, তেমনি একে অপরের প্রতি তাঁদের শ্রদ্ধা বিশ্ব ক্রীড়াঙ্গনে এক ইতিবাচক বার্তা দেয়।

দীর্ঘ প্রায় ৯ বছর পর মুখোমুখি হয়ে কেউ কাউকে হারাতে পারল না ব্রাজিল ও অস্ট্রেলিয়া। দুই দলের দুই ম্যাচের প্রীতি সিরিজের প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচের ৬৮ মিনিটে গোল করে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন এন. ইরানকুন্ডা। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে ব্রাজিলকে সমতায় ফেরান রায়ান।
২ দিন আগে

দীর্ঘ প্রায় ৯ বছর পর আবারও মুখোমুখি হয়েছে ব্রাজিল ও অস্ট্রেলিয়া। দুই ম্যাচের প্রীতি সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার টাউনসভিলের কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে মাঠে নেমেছে দুই দল। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচের প্রথম পাঁচ মিনিট পার হলেও গোলের দেখা পায়নি কোনো দল।
২ দিন আগে

চার বছর পর আবারও মালয়েশিয়ার মুখোমুখি হয়ে হারের বৃত্ত থেকে বের হতে পারল না বাংলাদেশ। প্রথমবারের মতো আসিয়ান কাপে খেলতে নেমে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বাং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের জালে তিনবার বল পাঠায় মালয়েশিয়া। জোড়া গোল করেছেন আরিফ আইমান, অন্য গোলটি বার্গুসনের।
২ দিন আগে

অস্ট্রেলিয়া বনাম ব্রাজিলের ফুটবল ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে বাড়ছে আগ্রহ। দুই দলের লড়াই সরাসরি দেখতে টেলিভিশন ও মোবাইলের সম্প্রচারমাধ্যম খুঁজছেন ফুটবলপ্রেমীরা। ম্যাচের সময়, টিভি সম্প্রচার, অনলাইনে লাইভ দেখার উপায় এবং প্রয়োজনীয় তথ্য নিয়ে থাকছে এই প্রতিবেদন।
২ দিন আগে

বাংলাদেশ বনাম মালয়েশিয়া ফুটবল ম্যাচে প্রথমার্ধেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। ম্যাচের ৩৯ মিনিটে মালয়েশিয়া দ্বিতীয় গোল করায় ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে লাল-সবুজের দল। বিরতির আগে ব্যবধান কমাতে না পারলে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের সামনে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের সরাসরি সম্প্রচার ও মোবাইলে খেলা দেখার উপায় জেনে নিন।
২ দিন আগে

বাংলাদেশ বনাম মালয়েশিয়া ফুটবল ম্যাচের ১৮ মিনিটে গোল পেয়েছে মালয়েশিয়া। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ায় চাপে পড়েছে বাংলাদেশের ফুটবল দল। এখন সমতায় ফিরতে গোলের সন্ধানে থাকতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের। বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের সরাসরি সম্প্রচার, মোবাইলে খেলা দেখার উপায় এবং ম্যাচের হালনাগাদ তথ্য নিয়ে থাকছে এই প্রতিবেদন।
২ দিন আগে

বাংলাদেশ ও মালয়েশিয়ার ফুটবল ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে বাড়ছে আগ্রহ। আজ ২৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় বাংলাদেশ সময় মাঠে নামার কথা দুই দলের। টেলিভিশনের পাশাপাশি মোবাইল ফোনেও সরাসরি খেলা দেখার সুযোগ খুঁজছেন ফুটবলপ্রেমীরা। বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের সময়, টিভি সম্প্রচার এবং অনলাইনে খেলা দেখার উপায় নিয়ে থাকছে
২ দিন আগে

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ফুটবল ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। আজ ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল ৩টায় মাঠে নামার কথা দুই দলের। টেলিভিশনের পাশাপাশি মোবাইল ফোনেও ম্যাচটি দেখার বিভিন্ন মাধ্যমের কথা জানানো হয়েছে। বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের সরাসরি সম্প্রচার, শুরুর সময় এবং অনলাইনে দেখার উপায় থাকছে এই প্রতিবেদনে।
২ দিন আগে

বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ফিফার কোনো টুর্নামেন্টে খেলতে যাচ্ছে জাতীয় দল। ফিফা আসিয়ান কাপের এই ম্যাচে আজ মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে চোট ও ফিটনেস সমস্যায় একাদশ সাজাতে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন কোচ থমাস ডুলি। বিশেষ করে রক্ষণভাগ ও আক্রমণভাগে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বাংলাদেশের শুরুর একাদশে।
২ দিন আগে