
কানাডা সরকার ২০২৪ সালের শুরুতেই প্যারেন্ট অ্যান্ড গ্রান্ডপ্যারেন্টস স্পন্সরশিপ প্রোগ্রাম (পিজিপি) এর আওতায় নতুন আবেদন গ্রহণ সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে। এর ফলে, কানাডায় বাবা-মা এবং দাদা-দাদিকে স্থায়ী বাসিন্দা (পিআর) করার জন্য নতুন আবেদন জমা দেওয়া সম্ভব হবে না। এই সিদ্ধান্ত ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পিজিপি প্রোগ্রামের নতুন আবেদন বন্ধ থাকবে।
কানাডার অভিবাসন, উদ্বাস্তু ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) এক ঘোষণায় জানায়, ২০২৫ সালের মধ্যে অভিবাসীদের সংখ্যা ২০ শতাংশ কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে পিজিপি প্রোগ্রামের নতুন আবেদন গ্রহণ স্থগিত করা হয়েছে, যার ফলে প্রোগ্রামে স্থায়ী বাসিন্দা হিসেবে আবেদনকারীদের গ্রহণযোগ্যতার হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
আইআরসিসি আরও জানায়, ২০২৪ সালে যারা পিজিপি প্রোগ্রামের অধীনে আবেদন করেছেন, তাঁদের মধ্যে সাড়ে ২৪ হাজার আবেদন নিষ্পত্তি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে, নতুন আবেদন প্রক্রিয়া পুনরায় শুরু হবে কিনা এবং কবে থেকে হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।
যদিও পিজিপি প্রোগ্রামের আবেদন গ্রহণ বন্ধ থাকলেও, পরিবারের সদস্যদের কানাডায় নিয়ে আসার জন্য সুপার ভিসার সুবিধা উন্মুক্ত রাখা হয়েছে। সুপার ভিসার অধীনে বাবা-মা ও দাদা-দাদিরা এক নাগাড়ে পাঁচ বছর কানাডায় থাকতে পারবেন, যা অনেক পরিবারকে কিছুটা স্বস্তি দেবে।
এ সিদ্ধান্ত বিশেষভাবে দক্ষিণ এশিয়ার দেশ, বিশেষ করে বাংলাদেশ ও ভারতের অনেক পরিবারকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। এই পদক্ষেপের ফলে, অনেক বাংলাদেশি ও ভারতীয় অভিবাসী পরিবারের কানাডায় তাঁদের নিকটাত্মীয়দের স্থায়ীভাবে নিয়ে আসার পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে।
কানাডার এই সিদ্ধান্ত অভিবাসনপ্রত্যাশীদের জন্য বড় ধরনের ধাক্কা হলেও, সুপার ভিসার বিকল্প সুবিধা কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে। ভবিষ্যতে পিজিপি প্রোগ্রাম পুনরায় চালু হবে কিনা, তা কানাডার অভিবাসন নীতিমালার উপর নির্ভর করবে।

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রতিদিনের মুদ্রা বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মালয়েশিয়ায় কর্মরত প্রবাসীরা দেশে টাকা পাঠানোর আগে রিংগিতের বিপরীতে বাংলাদেশি টাকার বর্তমান মূল্য জানতে চান। ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রায় ৩০.২৩ থেকে ৩০.৩৬ বাংলাদেশি টাকা পাওয়া যাচ্ছে। বিভিন্ন বৈদেশিক মুদ্রা বিনিময় উৎসে সময়ভেদে এই হার কিছুটা ওঠানামা করছে।
২২ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময়মূল্য প্রতিদিনই গুরুত্বপূর্ণ। সৌদি আরব থেকে দেশে টাকা পাঠানোর সময় রিয়ালের বর্তমান মূল্য জানলে প্রবাসীরা সম্ভাব্য কত টাকা দেশে পাঠানো যাবে, সে বিষয়ে ধারণা নিতে পারেন।
২২ ঘণ্টা আগে

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে হারিয়ে যাওয়া বিরল প্রজাতির রিং-টেইলড লেমুরের সন্ধান ভারতের গুজরাটের জামনগরে মিলেছে বলে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ ঘটনায় প্রাণীগুলো কীভাবে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে গেল এবং এর পেছনে কোনো আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারচক্র কাজ করেছে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
২৩ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা তেলাপোকাকে কাজে লাগিয়ে তৈরি করেছেন অভিনব এক জৈব-রোবট প্রযুক্তি, যার নাম দেওয়া হয়েছে ‘প্যারা-বর্গ’। জীবন্ত প্রাণীর স্বাভাবিক চলাচলের ক্ষমতার সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই সাইবর্গ ভবিষ্যতে দুর্যোগের সময় ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষ উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভবন ধসে পড়ার মতো পরিস্থিতিতে সরু ও দুর্গম জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে প্রযুক্তিটি নতুন সম্ভাবনা তৈরি করেছে।
২৩ ঘণ্টা আগে

প্রবাসে থাকা বাংলাদেশিদের জন্য প্রতিদিনের মুদ্রার বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা দেশে টাকা পাঠানোর আগে দিনের সর্বশেষ বিনিময় হার সম্পর্কে জানতে চান। তাদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে আজ ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার হালনাগাদ দর তুলে ধরা হলো।
১ দিন আগে

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) দুটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সৃষ্ট হুড়োহুড়িতে অন্তত ২৪ শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা বুকাভু শহরে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনায় কয়েকজন প্রাপ্তবয়স্কেরও মৃত্যু হয়েছে। আহত ও আগুন থেকে প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিদের আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
১ দিন আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিদেশে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ তারা দেশে পাঠান, যা পরিবারের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকায় বিনিময় হার নিয়মিত তুলে ধরা হচ্ছে।
২ দিন আগে

আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের দরপতন এবং মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে সোনার দাম আবারও বড় ধরনের উত্থান দেখেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) স্পট সোনার দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪১৪ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ৪ হাজার ৪০০ ডলারের গুরুত্বপূর্ণ সীমা অতিক্রম করেছে।
২ দিন আগে

ইউরোপের শেনজেন ভিসার আদলে এবার মধ্যপ্রাচ্যেও চালু হতে যাচ্ছে একটি সমন্বিত ভ্রমণ ভিসা। ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ চালু হলে একটি ভিসা নিয়েই মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে ভ্রমণ করতে পারবেন বিদেশি পর্যটকেরা। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই ভিসা খুব শিগগির চালু হতে পারে বলে জানিয়েছেন গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই।
২ দিন আগে