ব্রেকিং নিউজ ট্যাগের খবর
এই ট্যাগের খবর

জিয়াউর রহমানের হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা অভিযুক্ত মেজর মো. মোজাফফর হোসেনকে অবশেষে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই অভিযুক্তকে গ্রেপ্তারের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক ও সামরিক ইতিহাসের একটি অধ্যায়।
১৮ জুলাই ২০২৬, ১২:৩৯ | বিস্তারিত

বন্যার মধ্যেই ভূমিকম্পে কাঁপলো দেশ
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্পে ভোরের নীরবতা ভেঙে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলজুড়ে। রোববার (১২ জুলাই) ভোরে সংঘটিত এই ভূমিকম্পের কম্পন বিশাখাপত্তনমসহ আশপাশের একাধিক এলাকায় অনুভূত হয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো প্রাণহানি, বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা সুনামির আশঙ্কার খবর পাওয়া যায়নি, তবুও হঠাৎ অনুভূত কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
১২ জুলাই ২০২৬, ২৩:২০ | বিস্তারিত

বিএনপির সম্পাদককে ছুরিকাঘাত
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাদক-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ নম্বর ভাদুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক প্রতিমন্ত্রী মরহুম জিয়াউল হক জিয়ার ভাতিজা মোহাম্মদ জহিরুল হক (৪৫)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
১০ জুলাই ২০২৬, ১৮:২১ | বিস্তারিত

আগাামীকাল থেকে টানা ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না
নিজস্ব প্রতিবেদক: ফেনীবাসীর জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের কারণে আগামী মঙ্গলবার সকাল থেকে পুরো জেলায় টানা দুই দিনের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে জেলার কোনো এলাকাতেই গ্যাস পাওয়া যাবে না বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
২৯ জুন ২০২৬, ২১:৪৪ | বিস্তারিত

শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃ’ত্যুপুরী, বর্তমান মৃ’ত্যের সংখ্যা যত
নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্প দেশটির একাধিক অঞ্চলকে কার্যত মৃত্যুপুরীতে পরিণত করেছে। মুহূর্তের মধ্যে ধসে পড়েছে শত শত ভবন, ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো, আর হাজারো পরিবার হারিয়েছে তাদের স্বজনদের। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২৩৫ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহত হয়েছেন প্রায় দেড় হাজার মানুষ। তবে ধ্বংসস্তূপের নিচে এখনও বিপুলসংখ্যক মানুষ আটকে থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২৬ জুন ২০২৬, ১০:৫৮ | বিস্তারিত

আজ রাতের ভূমিকম্পের বিস্তারিত জানুন এখানে
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার (২২ জুন ২০২৬) রাত ৯টা ২৯ মিনিটের দিকে হঠাৎ করেই ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এই কম্পনে মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। অনেকেই নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত বাসা, অফিস ও বিভিন্ন ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন। রাতের শান্ত পরিবেশে কয়েক সেকেন্ডের এই কম্পন রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন এলাকাতেও অনুভূত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়।
২২ জুন ২০২৬, ২২:৪৩ | বিস্তারিত

কোচিং সেন্টারে ভ’য়াবহ অ’গ্নি’কা’ণ্ড: নি’হত ১৩
নিজস্ব প্রতিবেদক: ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌয়ে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত হওয়ার ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়া আগুনে ভবনের ভেতরে আটকা পড়েন বহু মানুষ। প্রাণ বাঁচাতে কয়েকজন শিক্ষার্থী তিনতলা ভবন থেকে নিচে লাফিয়ে পড়েন। দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকার পর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনলে ধ্বংসস্তূপ থেকে একে একে উদ্ধার করা হয় অন্তত ১৩ জনের মরদেহ।
২২ জুন ২০২৬, ২০:১৯ | বিস্তারিত

বিজেপি নেতাসহ তিনজনকে জী’বন্ত পু’ড়ি’য়ে হ’ত্যা
নিজস্ব প্রতিবেদক: ভারতের ছত্তিশগড় রাজ্যে বালু মহালের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ হত্যাকাণ্ডে রূপ নিয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় বিজেপি নেতা ও সাবেক জনপদ পঞ্চায়েত সভাপতি ভারত সিং ওরফে লাল্লা সিংসহ তিনজনকে একটি ফরচুনার গাড়ির ভেতরে আটকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
১৮ জুন ২০২৬, ২০:০০ | বিস্তারিত

এমপি বন্ধুর ফোনের ফাঁদে বেনজীর? দুবাইয়ে আটকের ঘটনায় নতুন চাঞ্চল্যকর তথ্য
নিজস্ব প্রতিবেদক: দুবাই বিমানবন্দর থেকে নয়, বরং বাসার কাছের একটি শপিং মল থেকেই সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদকে আটক করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। এই দাবিকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম হয়েছে। পরিবারের ভাষ্য অনুযায়ী, পুরো ঘটনাটির পেছনে পরিচিত এক সংসদ সদস্য ও ব্যবসায়িক সহযোগীর ভূমিকা থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন।
১৬ জুন ২০২৬, ১৪:০৬ | বিস্তারিত

রাজধানীর ২ প্রশাসক নিয়ে বিস্ফোরক মন্তব্য আসিফের
নিজস্ব প্রতিবেদক: ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকদের বিরুদ্ধে সরাসরি নির্বাচনি প্রচারণায় জড়িত থাকার অভিযোগ তুলে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার দাবি, সরকারি কোষাগারের অর্থ ব্যবহার করে প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিরা নির্বাচনি কার্যক্রম পরিচালনা করছেন, যা গণতান্ত্রিক চর্চা ও প্রশাসনিক নিরপেক্ষতার পরিপন্থী।
৯ জুন ২০২৬, ২১:৩৮ | বিস্তারিত

রাজধানীতে ৬ নবজাতকের মৃত্যু, ৭২ ঘণ্টার আল্টিমেটাম, তদন্তে অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় হৃদয়বিদারক এক ঘটনায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ঘটনার পরপরই তদন্তে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তর। তিন সদস্যের তদন্ত কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
২৭ মে ২০২৬, ১৫:৫৫ | বিস্তারিত

থাইল্যান্ডে সং’ঘর্ষ: নি’হত ৮, আ’হত ২৫
নিজস্ব প্রতিবেদক: ব্যাংককের ব্যস্ত সড়কে মুহূর্তেই ভয়াবহ মৃত্যুপুরীতে পরিণত হয় একটি এলাকা। যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের পর ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে যায় বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল। এতে অন্তত আটজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।
১৬ মে ২০২৬, ১৯:৫৯ | বিস্তারিত

দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করছে হাম বাড়ছে মৃত্যু-আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করছে হাম পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে প্রায় এক হাজার মানুষ হাম সন্দেহে শনাক্ত হয়েছেন।
১৬ মে ২০২৬, ১৯:৪৭ | বিস্তারিত

টানা দুই দফায় বড় পতন, ভরিপ্রতি কত হলো (১৬ মে)
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো কমানো হলো সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।
১৬ মে ২০২৬, ১৮:৩৫ | বিস্তারিত

কুমিল্লা বিভাগ নিয়ে যে ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা বিভাগ জনগণের প্রাণের দাবি, এই দাবি পূরণ করা হবে।” একই সঙ্গে এ অঞ্চলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণাও দিয়েছেন তিনি।
১৬ মে ২০২৬, ১৬:৫০ | বিস্তারিত

ইরানকে নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের, জানালেন যুদ্ধবিরতির কারণ
নিজস্ব প্রতিবেদক: ইরানকে নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে যুক্তরাষ্ট্র মূলত পাকিস্তানের অনুরোধেই রাজি হয়েছে।
১৫ মে ২০২৬, ২৩:০৪ | বিস্তারিত

১ নম্বর সতর্ক সংকেত: রাতেই ৯ অঞ্চলে ঝড়ের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: দেশের আবহাওয়া পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠছে। রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ৯ অঞ্চলে আজ রাতের মধ্যেই ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
১৫ মে ২০২৬, ২২:৪৩ | বিস্তারিত

আজকে বাংলাদেশি টাকায় সকল দেশের মুদ্রার রেট (১৫ মে)
নিজস্ব প্রতিবেদক: প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। বিশ্বের বিভিন্ন দেশে কঠোর পরিশ্রম করে অর্জিত অর্থ দেশে পাঠিয়ে তারা দেশের রেমিটেন্স প্রবাহ সচল রাখছেন। তাই প্রবাসীদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়, যাতে তারা সহজেই জানতে পারেন কোন দেশের টাকা আজ বাংলাদেশি টাকায় কত দামে বিনিময় হচ্ছে।
১৫ মে ২০২৬, ২২:২৭ | বিস্তারিত

নবম পে-স্কেল নিয়ে বড় সুখবর, যেদিন আসতে পারে বিশেষ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য আসতে পারে বড় সুখবর। নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সরকার ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে বলে বিভিন্ন নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেই নতুন পে-স্কেলের জন্য বিশেষ বরাদ্দের ঘোষণা আসতে পারে।
১৫ মে ২০২৬, ২২:২১ | বিস্তারিত

দেশের বাজারে সোনার দামে বড় ধস (১৫ মে)
নিজস্ব প্রতিবেদক: টানা দুই দফা মূল্য বৃদ্ধির পর অবশেষে দেশের স্বর্ণের বাজারে বড় ধরনের স্বস্তির খবর দিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। ফলে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
১৫ মে ২০২৬, ২২:১৬ | বিস্তারিত
