
রিপোর্টার

ফেনীবাসীর জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের কারণে আগামী মঙ্গলবার সকাল থেকে পুরো জেলায় টানা দুই দিনের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে জেলার কোনো এলাকাতেই গ্যাস পাওয়া যাবে না বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজিডিসিএলের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৩০ জুন) সকাল ৬টা থেকে গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত কার্যকর হবে। ফেনী শহরের শান্তি কোম্পানি রোড থেকে আলিমউদ্দিন এলাকা পর্যন্ত মেরামতকৃত পাইপলাইনে নতুন সংযোগ প্রদান এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাখরাবাদ গ্যাসের কুমিল্লা প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মনোজ কুমার গাইন জানিয়েছেন, গ্রাহকদের আগাম জানাতে জেলার বিভিন্ন এলাকায় প্রচার কার্যক্রম চালানো হচ্ছে। তিনি বলেন, কাজ শেষ হওয়ার পর বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পুনরায় গ্যাস সরবরাহ চালু করার পরিকল্পনা রয়েছে।
তবে তিনি আরও জানান, নির্ধারিত সময়ের আগেই যদি রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করা সম্ভব হয়, তাহলে ৪৮ ঘণ্টার আগেই গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হবে।
সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ এবং গ্রাহকদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে।

প্রতিটি দিনই সময়ের স্রোতে একসময় ইতিহাসের অংশ হয়ে যায়। আজকের ঘটনাই আগামী দিনের অতীত, আর সেই অতীতের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোই স্থান পায় ইতিহাসের পাতায়। আজ শনিবার, ১১ জুলাই ২০২৬। ইতিহাসের এই দিনে বিশ্বজুড়ে ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা। একই দিনে জন্ম নিয়েছেন অনেক খ্যাতিমান ব্যক্তি, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। পাশাপাশি আজ পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস।
১৬ ঘণ্টা আগে

দেশের স্বর্ণের বাজারে আবারও এসেছে দামের পরিবর্তন। আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য ঘোষণা করেছে। শুক্রবার (১০ জুলাই) প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। শনিবার (১১ জুলাই) থেকে দেশের বাজারে এই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
১৬ ঘণ্টা আগে

শনিবার দেশের বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, দেশের ১৬টি জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি।
১৬ ঘণ্টা আগে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
১ দিন আগে

টানা বৈরী আবহাওয়া, ভারী বর্ষণ ও চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে পাঁচ জেলার শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। পরীক্ষার্থীদের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
১ দিন আগে

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাদক-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ নম্বর ভাদুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক প্রতিমন্ত্রী মরহুম জিয়াউল হক জিয়ার ভাতিজা মোহাম্মদ জহিরুল হক (৪৫)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে

নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নকে ঘিরে সরকারের আর্থিক সক্ষমতা, প্রয়োজনীয় অর্থের উৎস এবং দেশের সামষ্টিক অর্থনীতিতে এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। নতুন ঋণ কর্মসূচির অনুমোদনের আগে সংস্থাটি জানতে চাইছে, বর্তমান রাজস্ব আদায় পরিস্থিতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, মূল্যস্ফীতি এবং ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে সরকার কীভাবে এই বিপুল অতিরিক্ত ব্যয় বহন করবে।
১ দিন আগে

দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও এর বাস্তবায়ন ঘিরে দেখা দিয়েছে নানা জটিলতা। বেতন কমিশনের সুপারিশ, সরকারের সীমিত আর্থিক সক্ষমতা, বার্ষিক ইনক্রিমেন্টের কাঠামো, বিভিন্ন ভাতা পুনর্নির্ধারণ এবং সামগ্রিক ব্যয় ব্যবস্থাপনার বিষয়গুলো একসঙ্গে সমন্বয় করতে গিয়ে বাস্তবায়নের দায়িত্বে থাকা সচিব কমিটিকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
১ দিন আগে

দুই দফা টানা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম এক লাফে বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
১ দিন আগে