
রিপোর্টার

কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা বিভাগ জনগণের প্রাণের দাবি, এই দাবি পূরণ করা হবে।” একই সঙ্গে এ অঞ্চলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণাও দিয়েছেন তিনি।
শনিবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার খেলার মাঠে বিএনপি আয়োজিত এক পথসভা জনসমুদ্রে পরিণত হয়। চাঁদপুর যাওয়ার পথে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন, গণতন্ত্র এবং জনগণের অধিকার নিয়ে নানা গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।
তিনি বলেন, গত ১৬-১৭ বছরে দেশের মানুষ ভোটের অধিকার হারিয়েছিল। সরকারের সমালোচনা করলেই মামলা, নির্যাতন ও দমন-পীড়নের শিকার হতে হয়েছে। দেশ তখন স্বৈরাচারের কবলে পড়ে যায়।
তারেক রহমান বলেন, “হত্যা, গুম ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছে। কিন্তু ২০২৪ সালের জুলাই আন্দোলনে জনগণ বুকের রক্ত দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছে।”
‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’— এই স্লোগান উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে।
তিনি জানান, কৃষক কার্ড, ফ্যামেলি কার্ড, খাল খনন এবং ইমাম-মোয়াজ্জিনদের সম্মানী চালুর প্রতিশ্রুতি ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি বিএনপি সরকার গঠনের মাত্র ১০ দিনের মধ্যেই ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা করে কৃষিঋণ মওকুফ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
দেশের উন্নয়নে নারী-পুরুষ সবাইকে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের আরও এগিয়ে নিতে হবে। একই সঙ্গে বেকারত্ব দূর করতে কার্যকর পরিকল্পনা নেওয়ার কথাও বলেন তিনি।
তিনি আরও বলেন, “জনগণই দেশের প্রকৃত মালিক। জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে, আর আমরা সেই দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।”
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পথসভায় যোগ দিতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক জড়ো হন।
দাউদকান্দি থেকে বরুড়া পর্যন্ত সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দলীয় নেতাকর্মীরা। প্রায় ১৫ মিনিটের বক্তব্যে তিনি সরকারের উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে আবারও সময়ের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের পর চলতি সপ্তাহেই গেজেট প্রকাশের কথা জানানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা হয়নি। পরে বৃহস্পতিবার জানানো হয়েছিল, রোববার (৬ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, গেজেট প্রকাশের প্রক্রিয়া এখনো শেষ পর্যায়ে থাকায় ৬ সেপ্টেম্বরের পরিবর্তে চলতি সপ্তাহের মধ্যেই, সম্ভাব্যভাবে ১০ সেপ্টেম্বরের মধ্যে এটি প্রকাশ হতে পারে।
৭ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সরকারি চাকরিজীবীদের অপেক্ষা এখন শেষ মুহূর্তে এসে পৌঁছেছে। নতুন বেতন কাঠামোর গেজেট আগামী রোববার (৬ সেপ্টেম্বর) প্রকাশ হওয়ার কথা থাকলেও প্রজ্ঞাপন জারির আগে কয়েকটি প্রশাসনিক ধাপ নিয়ে জটিলতা দেখা দেওয়ায় নির্ধারিত দিনেই এটি প্রকাশ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে

সেপ্টেম্বর থেকে নভেম্বর আগামী তিন মাসে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে দেশের সার্বিক বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হতে পারে। তবে একই সময়ে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে। পরিস্থিতি অনুকূলে থাকলে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।
৮ ঘণ্টা আগে

জমি কেনা, দান বা উত্তরাধিকার সূত্রে মালিকানা পাওয়ার পর শুধু দলিল রেজিস্ট্রি করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। সরকারি ভূমি রেকর্ডে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করাও জরুরি। এ প্রক্রিয়াকেই বলা হয় নামজারি বা মিউটেশন। জমি বিক্রি, দান, হেবা কিংবা ভূমি উন্নয়ন কর পরিশোধের ক্ষেত্রেও নামজারি করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
২০ ঘণ্টা আগে

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেন ক্রমেই বিস্তৃত হচ্ছে। একই সঙ্গে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রেমিট্যান্সের গুরুত্বও দিন দিন বাড়ছে। বিদেশে কর্মরত বাংলাদেশিরা নিয়মিত দেশে অর্থ পাঠানোর পাশাপাশি আমদানি-রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও বৈদেশিক মুদ্রার বিনিময় হার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
২০ ঘণ্টা আগে

টানা তিন দফা দাম কমার পর এবার দেশের বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। নতুন এই দর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং নির্ধারিত মূল্যেই আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হবে।
২০ ঘণ্টা আগে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশের অবস্থা থাকতে পারে পরিবর্তনশীল। কখনো আকাশ আংশিক মেঘলা, আবার কখনো অস্থায়ীভাবে মেঘলা হয়ে যেতে পারে। এর সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে এসব পরিবর্তনের মধ্যেও দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই।
২০ ঘণ্টা আগে

সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি দেশটিতে কর্মরত ও নিয়মিত বাংলাদেশে অর্থ পাঠানো ব্যক্তিদের কাছে সিঙ্গাপুর ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে প্রতিদিনের মুদ্রা বিনিময় হার সম্পর্কে আগ্রহ থাকে প্রবাসীদের।
১ দিন আগে

মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের বৈদেশিক মুদ্রার বাজারে রিংগিতের বিনিময় হারে কিছুটা পরিবর্তন এসেছে। ৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মালয়েশিয়ান রিংগিতের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আগের দিনের তুলনায় বেড়েছে। প্রবাসীদের দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে এই পরিবর্তন গুরুত্বপূর্ণ হওয়ায় রেমিট্যান্স পাঠানোর আগে দিনের সর্বশেষ বিনিময় হার জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
১ দিন আগে