
টেস্ট সিরিজে ভারতের বিপক্ষে হোয়াইটওয়াশ হবার পর টি-২০ সিরিজে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে বাংলাদেশ। টি-২০ ফরম্যাটে বাংলাদেশ সাধারণত ভালো দল না, তারপরও ভারতের বিপক্ষে এই সিরিজে সাফল্য পেতে মরিয়া বাংলাদেশ দল।
এদিকে ভারতে বিপক্ষে ১ম টি-২০ ম্যাচের সম্ভাব্য একাদশে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ও লিটন দাসের থাকা টা অরেক টাই নিশ্চিত। তবে সবাইকে চমক দিয়ে ওপেনিংয়ে দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমনকে। ওয়ান ডাউনে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চার নম্বরে খেলবেন তাওহিদ হৃদয় এবং পাঁচ নম্বরে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।
ফিনিশার রোলে ৬ নম্বরে খেলবেন জাকের আলী অনিক, যিনি দলের হয়ে শেষ দিকের ঝোড়ো ব্যাটিংয়ের দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে। ৭ নম্বরে আসবেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ থাকবেন, যিনি ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
ফাস্ট বোলিং আক্রমণে থাকবেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। এই তিনজনের ওপর ভর করে পেস আক্রমণ সামলাবে বাংলাদেশ। স্পিন বিভাগ সমালাবেন মেহেদি হাসান মিরাজের পাশাপাশি থাকবেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন, যিনি দলের স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন।
এদিকে নতুন সময়ে শুরু হবে বাংলাদেশ ভারত টি-টোয়েন্টি ম্যাচ, ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৭টায়। তবে টেস্ট সিরিজের ম্যাচ গুলো শুরু হয় ১০টায়।
ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:
তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
টি-টোয়েন্টি স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, শেখ মাহেদি, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।

খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততায় কাটবে। ক্রিকেট, টেনিস ও ফুটবল—তিন জনপ্রিয় খেলাতেই রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাশাপাশি টেস্ট ক্রিকেট ও ইউএস ওপেনের গুরুত্বপূর্ণ ম্যাচও সরাসরি দেখা যাবে টেলিভিশনে।
১ দিন আগে

দুবাইয়ে নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের ইনিংস শেষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে বাংলাদেশের ইনিংসের ২ দশমিক ১ ওভার শেষে ১৪ রান এসেছে, কোনো উইকেট হারায়নি নিগার সুলতানার দল।
২ দিন আগে

২০২৪ সালের নারী এশিয়া কাপে ভারতের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। এবার সেই হারের স্মৃতি পেছনে ফেলে নতুন লড়াইয়ের অপেক্ষায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। ডাম্বুলার পর এবার দুবাইয়ের মাটিতে ভারতের বিপক্ষে প্রতিশোধের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগ্রেসরা।
২ দিন আগে

বাংলাদেশ ক্রিকেট দলের সামনে ব্যস্ত সূচি। আগামী অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের অংশগ্রহণে বসতে যাচ্ছে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। ১৭ অক্টোবর শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৩ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে।
৪ দিন আগে

এশিয়ান গেমসে ক্রিকেটে এবারও পদকের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তবে পদকের মঞ্চে পৌঁছাতে হলে শুরুতেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই দলকে। পুরুষ ও নারী—উভয় দলই সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে নিজেদের অভিযান শুরু করবে। ফলে প্রথম ম্যাচেই জয় তুলে নিতে পারলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে। আর সেই ধাপ পেরোতে পারলেই ব্রোঞ্জ নয়, সোনার পদকের লড়াইয়ে নামার সুযোগ তৈরি হবে বাংলাদেশের।
৫ দিন আগে

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্রিকেটাররা যখন বের হচ্ছিলেন, তখন তাদের চোখেমুখে ছিল স্পষ্ট হতাশার ছাপ। আনন্দের কোনো কারণও ছিল না। নারী এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত ৪ উইকেটে হেরে মাঠ ছাড়তে হয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলকে।
৫ দিন আগে

ব্যাটিংয়ে প্রত্যাশামতো রান তুলতে না পারলেও বোলারদের দুর্দান্ত লড়াইয়ে ম্যাচ জমিয়ে তুলেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১১৪ রানের পুঁজি নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলেছিল মারুফা আক্তার ও সুলতানা খাতুনদের বোলিং নৈপুণ্য। তবে শেষ পর্যন্ত আর ম্যাচ নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ। ৪ উইকেটের জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।
৬ দিন আগে

৩৮০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চাপে পড়েছে Worcestershire। Kent-এর বিপক্ষে County Championship Division Two-এর ম্যাচে দলটি ৩৯.৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করেছে। ফলে জয়ের জন্য তাদের এখনও প্রয়োজন ২৪০ রান।
৫ সেপ্টেম্বর ২০২৬

ফুটবল, ক্রিকেট ও টেনিস তিন খেলাতেই আজ রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামবে লিভারপুল। লা লিগায় বেতিসের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। পাশাপাশি নারী এশিয়া কাপ ও ইউএস ওপেনের ম্যাচও রয়েছে আজকের সূচিতে।
৪ সেপ্টেম্বর ২০২৬