সিনিয়ার রিপোর্টার

কানাডার টাম্বলার রিজে স্কুলে প্রাণঘাতী হামলার আগে অভিযুক্ত কিশোরী জেসি ভ্যান রুটসেলার ChatGPT ব্যবহার করে অস্ত্র, সহিংসতা ও হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন বলে এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম মাদার জোন্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পরও দ্বিতীয় অ্যাকাউন্ট ব্যবহার করে হামলার দিন পর্যন্ত চ্যাটবটের সঙ্গে কথোপকথন চালিয়ে যান তিনি।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে ওই হামলার ঘটনা ঘটে। এতে হামলাকারীসহ মোট আটজন নিহত হন এবং আহত হন আরও অনেকে। ঘটনার পর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
মাদার জোন্সের সাংবাদিক মার্ক ফলম্যানের অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামলার আগে অভিযুক্তের দুটি চ্যাটজিপিটি অ্যাকাউন্টে সহিংসতা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছিল। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে হামলার শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের করা একাধিক মামলাও চলছে।
অ্যাকাউন্ট বন্ধের পরও চলেছে কথোপকথন
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুনে সম্ভাব্য সহিংসতা এবং একটি বিপণিবিতানে হামলার পরিকল্পনা নিয়ে আলোচনার কারণে ওপেনএআই অভিযুক্তের প্রথম চ্যাটজিপিটি অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।
কিন্তু এরপর দ্বিতীয় একটি অ্যাকাউন্ট খুলে আবারও চ্যাটজিপিটি ব্যবহার শুরু করেন তিনি। নতুন অ্যাকাউন্টে আগের অ্যাকাউন্ট বন্ধ হওয়ার বিষয়টি উল্লেখ করলে চ্যাটজিপিটি তাঁকে সহিংস বিষয়বস্তু কীভাবে শনাক্ত করা হয়, সে বিষয়ে ব্যাখ্যা দেয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এমনকি কথোপকথনকে কাল্পনিক বা অনুমাননির্ভর হিসেবে উপস্থাপন করার পরামর্শও দেওয়া হয়েছিল বলে জানিয়েছে মাদার জোন্স। প্রতিবেদনে বলা হয়েছে, এর মাধ্যমে নিজের নিরাপত্তাব্যবস্থার বাধা এড়িয়ে যাওয়ার উপায় সম্পর্কে চ্যাটবটের কাছ থেকে তথ্য পেয়েছিলেন অভিযুক্ত।
হামলার আগে অস্ত্র ও সহিংসতা নিয়ে আলোচনা
মাদার জোন্সের অনুসন্ধানে দাবি করা হয়েছে, দ্বিতীয় অ্যাকাউন্টে প্রায় আট মাস ধরে অস্ত্র, বিস্ফোরক, সহিংস কল্পকাহিনি এবং অতীতের বিভিন্ন স্কুলে হামলার ঘটনা নিয়ে আলোচনা চলেছিল।
প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত বিভিন্ন সময়ে অস্ত্র ব্যবহার ও হামলার সম্ভাব্য পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেছিলেন। কিছু ক্ষেত্রে চ্যাটজিপিটি প্রথমে উত্তর দিতে অস্বীকৃতি জানালেও প্রশ্নের ভাষা পরিবর্তন করে বা কাল্পনিক পরিস্থিতির কথা উল্লেখ করে আবার প্রশ্ন করার পর উত্তর পেয়েছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এ ছাড়া হামলার কয়েক দিন আগে, ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি, স্কুল চলাকালে হামলার সময় এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি আলোচিত স্কুলে গুলির ঘটনার সময়সূচি নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন হয়েছিল বলে অনুসন্ধানে দাবি করা হয়েছে। ওই দিনই ছিল চ্যাটবটের সঙ্গে অভিযুক্তের শেষ কথোপকথন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
হামলায় নিহত আটজন, আহত আরও অনেকে
কানাডার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অভিযুক্ত প্রথমে নিজের বাড়িতে মা ও ১১ বছর বয়সী ভাইকে হত্যা করেন। পরে স্কুলে গিয়ে গুলি চালান। একপর্যায়ে পুলিশের দিকে গুলি ছোড়ার পর নিজেও আত্মহত্যা করেন।
হামলায় স্কুলের ছয়জন নিহত হন। তাঁদের মধ্যে ১২ বছর বয়সী চার শিক্ষার্থী, ১৩ বছর বয়সী এক শিক্ষার্থী এবং ৩৯ বছর বয়সী এক শিক্ষক ছিলেন। এ ঘটনায় আরও অনেকে আহত হন এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
ঘটনাটি তদন্ত করছে কানাডার একাধিক কর্তৃপক্ষ। তবে হামলায় ব্যবহৃত অস্ত্রের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি দেশটির কর্তৃপক্ষ।
ওপেনএআইয়ের বিরুদ্ধে একাধিক মামলা
হামলার শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের পক্ষ থেকে ওপেনএআইয়ের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে তিন ডজনের বেশি মামলা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মামলাকারীদের অভিযোগ, চ্যাটজিপিটি অভিযুক্তের সহিংস চিন্তাভাবনা আরও বাড়িয়ে দিয়েছিল এবং হামলার পরিকল্পনায় ভূমিকা রেখেছিল। অন্যদিকে ওপেনএআই এসব অভিযোগ অস্বীকার করেছে।
প্রতিষ্ঠানটির বক্তব্য অনুযায়ী, ২০২৫ সালের জুনে প্রথম অ্যাকাউন্ট বন্ধ করার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর মতো আসন্ন ও বিশ্বাসযোগ্য হামলার পরিকল্পনা শনাক্ত করা যায়নি। পরে হামলাকারীর পরিচয় প্রকাশ্যে আসার পর দ্বিতীয় অ্যাকাউন্টের অস্তিত্ব জানতে পারে প্রতিষ্ঠানটি।
ওপেনএআই আরও জানিয়েছে, হামলার পর নিরাপত্তাব্যবস্থা উন্নত করা হয়েছে এবং সহিংসতায় সহায়তার বিষয়ে তাদের শূন্য-সহনশীলতার নীতি রয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ
প্রতিবেদনে আচরণগত ঝুঁকি মূল্যায়ন বিশেষজ্ঞদের উদ্বেগের কথাও তুলে ধরা হয়েছে। তাঁদের মতে, মানুষের মতো কথোপকথন করতে সক্ষম চ্যাটবট ঝুঁকিপূর্ণ ব্যক্তির সহিংস চিন্তা ও পরিকল্পনাকে আরও জোরালো করে তুলতে পারে।
এদিকে ব্রিটিশ কলাম্বিয়া সরকারও ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে। প্রদেশটির অ্যাটর্নি জেনারেল নিকি শর্মা কৃত্রিম বুদ্ধিমত্তার বিপজ্জনক ব্যবহারের ক্ষেত্রে ব্যক্তি ও প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে আইন পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।
তবে হামলার জন্য চ্যাটজিপিটি কতটা দায়ী, তা এখনো আদালত বা তদন্তকারী কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তে প্রতিষ্ঠিত হয়নি। ওপেনএআইয়ের বিরুদ্ধে করা মামলাগুলো চলমান রয়েছে এবং ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত আছে।

সাংবাদিকতা ও বিভিন্ন সৃজনশীল ক্ষেত্রের বিশিষ্টজনদের উপস্থিতিতে কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিসার্চ-আইসিসিআর হলে অনুষ্ঠিত হল 'আগামী বাংলা'র নান্দনিক সৃজনশীল সম্মাননা প্রদান অনুষ্ঠান।
২৩ ঘণ্টা আগে

নাগোয়ায় বুধবার নারীদের ৪৯ কেজি ওজন শ্রেণিতে অসাধারণ কীর্তি গড়েছেন উত্তর কোরিয়ার ভারোত্তোলক রি সং গুম। এক ইভেন্টেই তিনটি বিশ্বরেকর্ড গড়ে দেশকে এশিয়ান গেমসের প্রথম সোনা এনে দিয়েছেন তিনি।
২ দিন আগে

প্রবল শক্তি নিয়ে জাপানের পূর্ব উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে টোকিওসহ পূর্ব জাপানের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি, ঝোড়ো বাতাস, বন্যা ও ভূমিধসের পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্যোগের আশঙ্কায় বিভিন্ন এলাকায় ১৯ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৩ দিন আগে

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া মরিয়মের হাতে লেখা কয়েকটি চিঠিতে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ ও আত্মসম্মান নিয়ে নানা অনুভূতির কথা উঠে এসেছে। জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ এবং লাল-কালো কালিতে লেখা এসব পাতায় ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন বক্তব্য রয়েছে।
৪ দিন আগে

মাসের নির্দিষ্ট সময় এলেই মাথাব্যথা শুরু হয়। কখনো আলো সহ্য করা যায় না, আবার কখনো শব্দেও অস্বস্তি লাগে। এর সঙ্গে থাকতে পারে বমি বমি ভাব, মাথা ঘোরা কিংবা মনোযোগ ধরে রাখতে সমস্যা। অনেক নারীর ক্ষেত্রে মাইগ্রেন তাই শুধু মাথাব্যথার মধ্যে সীমাবদ্ধ থাকে না; এটি দৈনন্দিন জীবনযাত্রায়ও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
১৭ সেপ্টেম্বর ২০২৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্লাইটটি লন্ডন থেকে বাংলাদেশে আসছিল বলে জানা গেছে।
১৭ সেপ্টেম্বর ২০২৬

স্মার্টফোনের ক্যামেরা প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে অনর। পেশাদার চলচ্চিত্র ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান এআরআরআইয়ের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ম্যাজিক ৯ সিরিজে নতুন ধরনের সিনেমাটিক ভিডিও সুবিধা আনার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী ২৮ সেপ্টেম্বর অনর ম্যাজিক ৯ সিরিজ উন্মোচন হতে পারে বলে জানা গেছে।
১৭ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য প্রতিদিনের মুদ্রা বিনিময় হার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে পরিবারের কাছে টাকা পাঠানো থেকে শুরু করে মাসিক আয় ও সঞ্চয়ের হিসাব—সবকিছুতেই সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য বড় ভূমিকা রাখে। আজ ১৩ সেপ্টেম্বর সৌদি রিয়ালের বিনিময় হারেও রয়েছে কিছুটা ওঠানামা। আন্তর্জাতিক মুদ্রা বিনিময় তথ্যসূত্র অনুযায়ী, বর্তমানে ১ সৌদি রিয়ালের বিপরীতে প্রায় ৩২ টাকা ৮৫ পয়সা পাওয়া যাচ্ছে।
১৩ সেপ্টেম্বর ২০২৬

১৩ সেপ্টেম্বর ২০২৬, রোববার বাংলাদেশি টাকায় মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রায় ১ রিংগিত = ৩০ টাকা ২৮ পয়সা। আজকের বাজারতথ্য অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিপরীতে প্রায় ৩০ দশমিক ২৭৫ বাংলাদেশি টাকা পাওয়া যাচ্ছে।
১৩ সেপ্টেম্বর ২০২৬