কৃত্রিম বুদ্ধিমত্তা ট্যাগের খবর
এই ট্যাগের খবর

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন মেহজাবীন চৌধুরী
নিজস্ব প্রতিবেদক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যা ও আপত্তিকর কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার মতে, কাউকে বিব্রত বা হেয় করার উদ্দেশ্যে তৈরি এমন কনটেন্ট কোনোভাবেই বিনোদন হতে পারে না, বরং এটি অপরাধ। একই সঙ্গে এসব কনটেন্টে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে ছড়িয়ে দেওয়ার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
১৫ অক্টোবর ২০২৬, ১৬:৫৩ | বিস্তারিত

এআই নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ৩ দিনের মাস্টার ক্লাস সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন পড়াশোনা, লেখালেখি, তথ্য খোঁজা থেকে শুরু করে মানুষের সঙ্গে যোগাযোগের নানা কাজে ব্যবহৃত হচ্ছে। তবে এআই যে তথ্য দেয়, তা কতটা বিশ্বাসযোগ্য এবং মানুষের সিদ্ধান্ত ও আচরণে এআই কীভাবে প্রভাব ফেলতে পারে এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘কর্নেল টেক এআই অ্যান্ড সোসাইটি মাস্টারক্লাস’।
২ অক্টোবর ২০২৬, ২১:১৭ | বিস্তারিত

স্কুলে হামলার আগে ChatGPT-তে পরিকল্পনা, তদন্তে চাঞ্চল্যকর তথ্য
নিজস্ব প্রতিবেদক: কানাডার টাম্বলার রিজে স্কুলে প্রাণঘাতী হামলার আগে অভিযুক্ত কিশোরী জেসি ভ্যান রুটসেলার ChatGPT ব্যবহার করে অস্ত্র, সহিংসতা ও হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন বলে এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম মাদার জোন্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পরও দ্বিতীয় অ্যাকাউন্ট ব্যবহার করে হামলার দিন পর্যন্ত চ্যাটবটের সঙ্গে কথোপকথন চালিয়ে যান তিনি।
২৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪১ | বিস্তারিত

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে মাউশির ১২ জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়া, ভুয়া পরিচয়ে অংশ নেওয়া কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের ঘটনা ঠেকাতে নতুন করে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরের নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রার্থীর ছবি ও পরিচয় যাচাই থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রে তল্লাশি এবং বায়োমেট্রিক শনাক্তকরণ পর্যন্ত বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
১৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:২২ | বিস্তারিত

তেলাপোকা দিয়ে ‘বিস্ময়’ আবিষ্কার বিজ্ঞানীদের-শতভাগ সাফল্য
নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা তেলাপোকাকে কাজে লাগিয়ে তৈরি করেছেন অভিনব এক জৈব-রোবট প্রযুক্তি, যার নাম দেওয়া হয়েছে ‘প্যারা-বর্গ’। জীবন্ত প্রাণীর স্বাভাবিক চলাচলের ক্ষমতার সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই সাইবর্গ ভবিষ্যতে দুর্যোগের সময় ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষ উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভবন ধসে পড়ার মতো পরিস্থিতিতে সরু ও দুর্গম জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে প্রযুক্তিটি নতুন সম্ভাবনা তৈরি করেছে।
১১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৭ | বিস্তারিত

যেসব প্রশ্নের উত্তর দেয় না চ্যাটজিপিটি-জানুন নিষেধাজ্ঞার পেছনের বাস্তবতা
নিজস্ব প্রতিবেদক: কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতির যুগে চ্যাটজিপিটি এখন বিশ্বজুড়ে অন্যতম জনপ্রিয় একটি ডিজিটাল সহকারী। পড়াশোনা, লেখালেখি, প্রোগ্রামিং থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজে এটি ব্যবহার করছেন কোটি কোটি মানুষ। তবে এত সক্ষমতা থাকার পরও কিছু বিষয়ে এই প্রযুক্তি ইচ্ছাকৃতভাবেই নীরব থাকে যা অনেক ব্যবহারকারীর কাছে প্রশ্ন তৈরি করে।
৩০ এপ্রিল ২০২৬, ১২:৫০ | বিস্তারিত

কুরআন ব্যাখ্যায় এআই ব্যবহার করা যাবে কিনা? জানুন সঠিক তথ্য
নিজস্ব প্রতিবেদক: মিশরের গ্র্যান্ড মুফতি শাইখ ড. নাজির আয়াদ মুসলিম সমাজকে সতর্ক করে বলেছেন, পবিত্র কুরআনের তাফসিরে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভর করা গ্রহণযোগ্য নয়। দারুল ইফতা আল মিসরিয়্যাহের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, কুরআন একটি পবিত্র গ্রন্থ, যা স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে ব্যাখ্যা করলে বিভ্রান্তি, ভুল ধারণা এবং অসত্য তথ্য ছড়ানোর ঝুঁকি থাকে। ড. আয়াদ আরও বলেন, কুরআনের ব্যাখ্যা কোনো সাধারণ প্রক্রিয়া নয়। এটি গভীর জ্ঞান, ভাষাগত দক্ষতা এবং ইসলামী ঐতিহ্যভিত্তিক শিক্ষার প্রয়োজন। ...
২৯ জানুয়ারি ২০২৬, ২১:১৬ | বিস্তারিত
