
রিপোর্টার

টানা তিন দফা দাম কমার পর দেশের বাজারে এবার উল্লেখযোগ্য হারে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতেই স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস। সেই হিসাবে আজ শুক্রবারও দেশের বাজারে নতুন নির্ধারিত দামেই স্বর্ণ বিক্রি হবে।
বাজুসের ঘোষণা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণের দাম ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে বুধবার একই পরিমাণ ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। অর্থাৎ এক ভরিতে দাম বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা।
একই সঙ্গে অন্যান্য মানের স্বর্ণের দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।
বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতার কাছ থেকে নির্ধারিত মূল্যের বাইরে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইনের ধরন অনুযায়ী এর সঙ্গে মজুরি যুক্ত হবে।
এ ছাড়া স্বর্ণ ও রুপার গহনা বিনিময় অথবা বেচাকেনার সময় ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দেওয়ার ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।
পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এই মূল্য কার্যকর থাকবে। ফলে স্বর্ণের নতুন দর কার্যকর হওয়ার পর এখন ২২ ক্যারেটসহ বিভিন্ন মানের স্বর্ণ কিনতে আগের তুলনায় বেশি অর্থ গুনতে হবে ক্রেতাদের।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর মধ্যে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
৫ মিনিট আগে

দেশের ১২ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২ ঘণ্টা আগে

রাজধানী ঢাকায় সপ্তাহের বিভিন্ন দিনে কোনো না কোনো এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। ফলে প্রয়োজনীয় কেনাকাটা করতে বাসা থেকে বের হওয়ার আগে সংশ্লিষ্ট মার্কেট খোলা আছে কি না, তা জেনে নেওয়া জরুরি।
৩ ঘণ্টা আগে

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন হলেও বাজারে হঠাৎ করে বড় ধরনের মূল্যবৃদ্ধির চাপ তৈরি হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তার মতে, দীর্ঘ ১১ বছর সরকারি কর্মচারীদের বেতন সমন্বয় করা হয়নি। বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় দীর্ঘ সময় পর বেতন সমন্বয়ের সিদ্ধান্ত যৌক্তিক।
১২ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় বেতনকাঠামো অনুমোদন করেছে মন্ত্রিসভা। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর জন্য যৌথ বাহিনী নির্দেশাবলিও অনুমোদন করা হয়েছে। নতুন জাতীয় বেতনকাঠামো কার্যকর হবে গত ১ জুলাই থেকে। তবে পুরো বেতনকাঠামো একসঙ্গে কার্যকর না হয়ে আগামী দুই বছরের মধ্যে তিন ধাপে বাস্তবায়ন করা হবে।
১৪ ঘণ্টা আগে

দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১৪ ঘণ্টা আগে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী রোববার নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার। এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়। ফলে নতুন পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান এখন সময়ের ব্যাপার।
১৫ ঘণ্টা আগে

নেপালের ভোটেকোশি নদীতে গত ২৬ আগস্টের ভয়াবহ আকস্মিক বন্যা শুধু প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতিই ঘটায়নি, দেশটির বিদ্যুৎ উৎপাদন ও রপ্তানি ব্যবস্থাতেও বড় প্রভাব ফেলেছে। বন্যায় একাধিক জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
১৬ ঘণ্টা আগে

ভূমিকম্প কখন আঘাত হানবে, তা আগে থেকে নির্ভুলভাবে বলে দেওয়ার সুযোগ এখনো তৈরি হয়নি। তাই আকস্মিক এই দুর্যোগ মোকাবিলায় আগেভাগেই প্রস্তুতি নেওয়ার ওপর জোর দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, ভূমিকম্প বলে-কয়ে আসে না। মুহূর্তের মধ্যে ভূমি কাঁপিয়ে বিস্তীর্ণ জনপদে ধ্বংসযজ্ঞ চালাতে পারে। বাংলাদেশও ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। এ কারণে দুর্যোগ আঘাত হানার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে।
২২ ঘণ্টা আগে