
রিপোর্টার

ভারতের রেলপথে তীব্র যানজটের কারণে কয়লা পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে সাময়িক প্রভাব পড়েছে। দেশটির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে স্বাভাবিকের তুলনায় কম কয়লা পৌঁছানোয় উৎপাদন সমন্বয় করতে হচ্ছে। ফলে বাংলাদেশে ওই কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ কিছুটা কমেছে বলে জানিয়েছে আদানি পাওয়ার।
বুধবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে কয়লাবাহী রেকের চলাচল স্বাভাবিক নেই। ভারতের বিভিন্ন রেলপথে তীব্র যানজটের পাশাপাশি বর্তমানে পরিবহন ব্যবস্থায় পণ্য বোঝাই নিয়ে একাধিক বিধিনিষেধ কার্যকর রয়েছে। এসব কারণে বিদ্যুৎকেন্দ্রটির জন্য প্রয়োজনীয় কয়লা পরিবহন ব্যাহত হচ্ছে।
আদানি পাওয়ারের ভাষ্য অনুযায়ী, কয়লার সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎকেন্দ্রটিতে স্বাভাবিক মাত্রায় উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে সাময়িকভাবে উৎপাদন সীমিত করা বা প্রয়োজন অনুযায়ী সমন্বয় করা হচ্ছে।
তবে বিদ্যুতের চাহিদা যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, বিশেষ করে সন্ধ্যার সময়, তখন যাতে সরবরাহে বড় ধরনের বিঘ্ন না ঘটে সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য দিনের বেলায় বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম থাকাকালে সরবরাহ কিছুটা কমিয়ে রাখা হচ্ছে। এর মাধ্যমে সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময়ে বিদ্যুৎ সরবরাহ যতটা সম্ভব নিরবচ্ছিন্ন রাখার চেষ্টা করছে বিদ্যুৎকেন্দ্রটি।
আদানি কর্তৃপক্ষ এ পরিস্থিতির বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে জানিয়েছে। একই সঙ্গে কয়লাবাহী রেকের স্বাভাবিক চলাচল দ্রুত পুনরুদ্ধারের জন্য ভারতের রেলওয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তারা।
আদানি পাওয়ার জানিয়েছে, রেলপথের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে বলে তারা আশা করছে। এরই মধ্যে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহ সর্বোচ্চ পর্যায়ে রাখার জন্য এবং বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের ওপর সম্ভাব্য প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনার জন্য সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের সৌদি রিয়ালের সর্বশেষ বিনিময় হার তুলে ধরা হয়েছে। দেশে টাকা পাঠানোর আগে সৌদি রিয়ালের বর্তমান দর জেনে নেওয়া প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ মুদ্রার বিনিময় হার যেকোনো সময় কমতে বা বাড়তে পারে।
৭ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিদেশে কঠোর পরিশ্রম করে আয় করা অর্থ দেশে পাঠিয়ে পরিবার ও দেশের অর্থনীতিতে অবদান রাখছেন তারা। প্রবাসীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকার বিপরীতে সর্বশেষ দর তুলে ধরা হলো।
৭ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতনস্কেল-২০২৬ ঘিরে একাধিক বড় পরিবর্তনের প্রস্তাব সামনে এসেছে। নতুন কাঠামো অনুযায়ী, বিভিন্ন গ্রেডে মূল বেতন সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তবে পুরো সুবিধা একবারে কার্যকর হবে না। মূল বেতন ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে তিন ধাপে বাস্তবায়ন করা হবে।
৮ ঘণ্টা আগে

মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিতের বিপরীতে বাংলাদেশি টাকার বর্তমান বিনিময় হার নিয়ে প্রবাসী বাংলাদেশি ও দেশটিতে ভ্রমণকারীদের আগ্রহ রয়েছে। বিশেষ করে মালয়েশিয়ায় কর্মরত প্রবাসীরা দেশে টাকা পাঠানোর আগে রিঙ্গিতের বর্তমান মূল্য জানতে চান।
৯ ঘণ্টা আগে

সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সিঙ্গাপুর ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার গুরুত্বপূর্ণ। দেশে পরিবার-পরিজনের কাছে টাকা পাঠানোর আগে অনেকেই জানতে চান, আজ ১ সিঙ্গাপুর ডলারে বাংলাদেশি কত টাকা পাওয়া যাচ্ছে।
৯ ঘণ্টা আগে

টানা কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে দেশের ১১ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
৯ ঘণ্টা আগে

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় এক দিনের ছুটি থাকবে। তবে এ ছুটি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। দিনটি সরকারি সাধারণ ছুটির তালিকায় না থাকায় সরকারি-বেসরকারি অফিসসহ অন্যান্য কর্মস্থলে স্বাভাবিক কার্যক্রম চলবে।
৯ ঘণ্টা আগে

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে প্রথম পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ফল প্রকাশ করা হয়। প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের এখন নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে।
১২ ঘণ্টা আগে

জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভুলের কারণে দীর্ঘদিন ধরে বেতন ও বোনাস থেকে বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন সুযোগ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আগস্ট ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত যেসব শিক্ষক-কর্মচারী এনআইডির তথ্যজনিত সমস্যার কারণে এক বা একাধিক মাসের বেতন কিংবা বোনাস পাননি, তাদের জন্য সংশ্লিষ্ট মাসের বেতন-বোনাস জমা দেওয়ার নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।
১২ ঘণ্টা আগে