Power Crisis Bangladesh ট্যাগের খবর
এই ট্যাগের খবর

বাংলাদেশে সরবরাহ বিদ্যুৎ কম কেন? জানালেন আদানি পাওয়ার
নিজস্ব প্রতিবেদক: ভারতের রেলপথে তীব্র যানজটের কারণে কয়লা পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে সাময়িক প্রভাব পড়েছে। দেশটির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে স্বাভাবিকের তুলনায় কম কয়লা পৌঁছানোয় উৎপাদন সমন্বয় করতে হচ্ছে। ফলে বাংলাদেশে ওই কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ কিছুটা কমেছে বলে জানিয়েছে আদানি পাওয়ার।
২ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩ | বিস্তারিত

টানা ২৫ দিনের তীব্র গ্যাস সংকটের পর মিলল বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: টানা ২৫ দিনের তীব্র গ্যাস-সংকটের পর দেশে কিছুটা স্বস্তির আভাস মিলেছে। কক্সবাজারের মহেশখালীতে থাকা দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মধ্যে সামিটের টার্মিনাল পূর্ণ সক্ষমতায় এবং এক্সিলারেট এনার্জির টার্মিনাল আংশিকভাবে চালু হওয়ায় শনিবার ভোর থেকে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে সরবরাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৫ আগস্ট ২০২৬, ১৩:১৬ | বিস্তারিত
