
রিপোর্টার

দেশে সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া বিদ্যুৎ সংকট নিয়ে আশার কথা শুনিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, আগামী ১৫ দিনের মধ্যে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হতে পারে। গ্যাস সরবরাহের ঘাটতি, বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটি এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহব্যবস্থায় সাময়িক বিপর্যয়ের কারণে সংকট তীব্র হয়েছে বলে জানান তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের প্রশ্নের জবাবে বিদ্যুৎ পরিস্থিতির বিস্তারিত চিত্র তুলে ধরেন প্রতিমন্ত্রী।
তিনি জানান, গত ৯ আগস্ট বিদ্যুৎ ঘাটতি ৩ হাজার ৭০০ মেগাওয়াটে পৌঁছায়। গত ৫৫ বছরের মধ্যে এটিই ছিল সর্বোচ্চ ঘাটতি। ফলে সাধারণ মানুষকে যে সাময়িক দুর্ভোগ পোহাতে হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতি সামাল দিতে একই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটি মেরামত, জ্বালানি সরবরাহ বাড়ানো এবং বিকল্প উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে।
যত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা, তত গ্যাস নেই
দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রায় ১২ হাজার মেগাওয়াট। কিন্তু এই সক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে প্রতিদিন প্রায় ১ হাজার ৯০০ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন।
বর্তমানে দেশীয় গ্যাস উৎপাদন ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি মিলিয়ে দৈনিক ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাচ্ছে।
তবে বিদ্যুৎকেন্দ্রগুলোর প্রয়োজন অনুযায়ী গ্যাস সরবরাহ বাড়ানো হলে শিল্প ও আবাসিক গ্রাহকদের জন্য গ্যাসের ঘাটতি আরও বেড়ে যেতে পারে। তাই বিদ্যুৎ, শিল্প ও গৃহস্থালি—সব খাতের চাহিদার মধ্যে ভারসাম্য রেখে গ্যাস বিতরণ করতে হচ্ছে।
দুটি বড় বিদ্যুৎ ইউনিট বন্ধ
বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ার আরেকটি কারণ হিসেবে কয়েকটি কেন্দ্রের কারিগরি সমস্যার কথা জানান প্রতিমন্ত্রী। পায়রা ও মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ৬১৬ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট বর্তমানে বন্ধ রয়েছে। এগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে আদানির সঙ্গে চুক্তি অনুযায়ী ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা থাকলেও বর্তমানে দিনে প্রায় ৯০০ মেগাওয়াট এবং রাতে প্রায় ১ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।
এলএনজি সরবরাহের বিপর্যয়ও বড় কারণ
চলমান বিদ্যুৎ সংকটের সঙ্গে জ্বালানি সরবরাহের সমস্যাও সরাসরি জড়িত। প্রতিমন্ত্রী জানান, গত ২১ জুলাই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের দুটি ভাসমান সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিটের একটি নষ্ট হয়ে যাওয়ার পর বড় ধরনের জ্বালানি সংকট তৈরি হয়।
নষ্ট হওয়া ইউনিটটি ১৫ আগস্ট পূর্ণ সক্ষমতায় চালু করা হলেও পুরো সরবরাহব্যবস্থা এখনো আগের অবস্থায় ফিরতে পারেনি। তবে সংকটের ৮৮ শতাংশ সমাধান হয়েছে বলে জানান তিনি।
তেলভিত্তিক কেন্দ্র থেকে ৩২০০ মেগাওয়াট উৎপাদন
সংকট সামাল দিতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কেন্দ্র থেকে সর্বোচ্চ প্রায় ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া সম্ভব। বর্তমানে সেখান থেকে প্রায় ৩ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনে বড় অঙ্কের অর্থ প্রয়োজন। বিদ্যুৎকেন্দ্রগুলোর পুঞ্জীভূত বকেয়া পাওনা প্রায় ৪৬ হাজার ৫০০ কোটি টাকা। সংকট মোকাবিলায় এরই মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে।
পায়রা ও মাতারবাড়ীর একটি করে ইউনিট রক্ষণাবেক্ষণে থাকলেও দ্রুত সেগুলোকে পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনার কাজ চলছে।
আগামী গ্রীষ্মের জন্য ছাদে সৌরবিদ্যুৎ
বিদ্যুৎ সংকটের দীর্ঘমেয়াদি চাপ কমাতে ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের ওপর জোর দিচ্ছে সরকার। আগামী গ্রীষ্ম ও সেচ মৌসুমকে সামনে রেখে সরকারি-বেসরকারি ভবনের ছাদে স্থানীয় উদ্যোক্তাদের মাধ্যমে সৌর প্যানেল বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনকারীরা উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ সর্বোচ্চ তিন বছর পর্যন্ত সরকারের কাছে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করতে পারবেন। এতে বিনিয়োগকারীরা তিন বছরের মধ্যে তাদের বিনিয়োগের ৮০ থেকে ৯০ শতাংশ অর্থ ফেরত পাওয়ার সুযোগ পাবেন।
সৌর প্যানেল, বিদ্যুৎ রূপান্তরক, ব্যাটারি ও ভোল্টেজ নিয়ন্ত্রকসহ প্রয়োজনীয় সরঞ্জাম আমদানিতেও ছাড় দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য এসব সরঞ্জামে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর ও ২ শতাংশ অগ্রিম আয়কর মওকুফ করা হয়েছে। আমদানিকারকদের শুধু ১ শতাংশ শুল্ক দিতে হবে।
পুরোনো নীতির ভুলের প্রভাব এখন
বিদ্যুৎ ও জ্বালানি খাতের দীর্ঘদিনের নীতির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, গত দেড় দশকে বিপুলসংখ্যক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলেও সেগুলোর প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়নি। একই সময়ে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণব্যবস্থার সক্ষমতাও যথেষ্ট বাড়ানো হয়নি।
এ ছাড়া জ্বালানি আমদানির ক্ষেত্রে একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণেও বর্তমান সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ভবিষ্যতে এই ধরনের সংকট এড়াতে জ্বালানি উৎসে বৈচিত্র্য আনা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, সরকার দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতিতে লক্ষণীয় উন্নতি হবে বলে আশা করছেন তিনি।
এ সময় বিদ্যুৎ সাশ্রয়ের ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। রাত ৮টার পর বিপণিবিতান ও দোকানপাট বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৩ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
৪ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
৪ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে