বিদ্যুৎ সংকট বাংলাদেশ ট্যাগের খবর
এই ট্যাগের খবর

দেশে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি হতে কত দিন লাগবে জানালেন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশে সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া বিদ্যুৎ সংকট নিয়ে আশার কথা শুনিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, আগামী ১৫ দিনের মধ্যে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হতে পারে। গ্যাস সরবরাহের ঘাটতি, বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটি এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহব্যবস্থায় সাময়িক বিপর্যয়ের কারণে সংকট তীব্র হয়েছে বলে জানান তিনি।
২ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪ | বিস্তারিত

বিদ্যুৎ সংকট কাটাতে নতুন কৌশল সরকারের, যেদিন মিলতে পারে স্বস্তি
নিজস্ব প্রতিবেদক: দেশের জ্বালানি খাতের চলমান সংকট নিরসনে এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে বর্তমান সরকার সম্ভাব্য সব ধরনের বিকল্প নিয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পর্যাপ্ত গ্যাসের সরবরাহ না থাকায় দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোতে যে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে ইতিমধ্যে একটি নতুন কৌশল হাতে নেওয়া হয়েছে।
১৩ আগস্ট ২০২৬, ১৩:০৪ | বিস্তারিত

বিদ্যুতের দাম আবারও বাড়ানোর উদ্যোগ, বাড়াতে পারে যত?
নিজস্ব প্রতিবেদক: দেশে আবারও বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর কাছে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। লোকসান কমাতে সংস্থাটি এবার ১৭ থেকে সর্বোচ্চ ২১ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধির সুপারিশ করেছে।
৬ মে ২০২৬, ২৩:০৪ | বিস্তারিত

বিদ্যুৎ নিয়ে নতুন করে যে খবর দিলো বিদ্যুৎ বোর্ড
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে চলমান বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের মধ্যে বড় স্বস্তির খবর দিয়েছে বিদ্যুৎ খাত। ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট থেকে সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এতে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং অনেকটাই কমে আসতে পারে।
২৮ এপ্রিল ২০২৬, ১১:০৮ | বিস্তারিত

ঢাকায়ও লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের: থাকবে না যতক্ষণ
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে বিদ্যুৎ সংকট তীব্র হওয়ায় এবার রাজধানী ঢাকায়ও শুরু হচ্ছে লোডশেডিং তাও আবার পরীক্ষামূলকভাবে। বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির কারণেই সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
২৩ এপ্রিল ২০২৬, ১৮:২১ | বিস্তারিত
