
রিপোর্টার

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে আরও শক্তিশালী ও কার্যকর করতে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে একটি আধুনিক, দক্ষ ও পেশাদার বাহিনীতে পরিণত করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
বুধবার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, সরকার আগেই ঘোষণা দিয়েছে যে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও দক্ষ ও পেশাদার হিসেবে গড়ে তোলা হবে। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সরকার কোনো ধরনের চরমপন্থা কিংবা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না। এ বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর।
দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও দুর্নীতি দমন বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। অতীতে দেশের বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রতি বছর প্রায় ১৬ বিলিয়ন ডলার দেশ থেকে পাচার করা হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য বড় ধরনের ক্ষতি ডেকে এনেছে।
প্রধানমন্ত্রী বলেন, যেকোনো উপায়ে দুর্নীতি নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর। দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা হলো নিরাপদ জীবন। কৃষক, শ্রমিক, শিক্ষক, ব্যবসায়ী—সব শ্রেণি-পেশার মানুষ যেন নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন এবং দিন শেষে নিরাপদে পরিবারের কাছে ফিরতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাই সরকারের দায়িত্ব।
তিনি আরও বলেন, জনগণের এই নিরাপত্তা নিশ্চিত করতেই আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও আধুনিক, দক্ষ ও পেশাদার হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং জনগণের কাছেই জবাবদিহি করতে বিশ্বাস করে। জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে ধারণ করেই সরকার কাজ করছে।
তিনি বলেন, জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা সরকারের পবিত্র দায়িত্ব। সরকারের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে রাষ্ট্র হবে জবাবদিহিমূলক, নাগরিকের জীবন হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৪ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
৬ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে