
রিপোর্টার

দীর্ঘ আলোচনা, বিতর্ক এবং একাধিক পরিবর্তনের পর আবারও বদলে গেল বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশকে নতুনভাবে সাজানোর অংশ হিসেবে যে নতুন পোশাক চালু করা হয়েছিল, নির্বাচিত নতুন সরকারের সিদ্ধান্তে তা পরিবর্তন করে আবার ফিরিয়ে আনা হয়েছে পরিচিত গাঢ় নীল ও খাকি রঙের ইউনিফর্ম।
বুধবার (১ জুলাই) থেকেই নতুন ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ কর্মকর্তাদের গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়।
এদিন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করতে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। অনুষ্ঠানে তাকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে দেখা যায়। একই অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরিহিত অবস্থায় দেখা গেছে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, আজ থেকেই নতুন ইউনিফর্ম পরা শুরু করেছেন পুলিশ সদস্যরা। তবে এখনো সব সদস্যের হাতে নতুন পোশাক পৌঁছায়নি। পর্যায়ক্রমে সবার কাছে নতুন ইউনিফর্ম পৌঁছে দেওয়া হবে এবং যারা ইতোমধ্যে পেয়েছেন তারা নতুন পোশাকেই দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ সংস্কারের দাবির পাশাপাশি ইউনিফর্ম পরিবর্তনের বিষয়টিও সামনে আসে। পরে গত বছরের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সেই সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের শার্টের রং করা হয় লোহা-ধূসর এবং প্যান্টের রং নির্ধারণ করা হয় কফি-বাদামি ধূসর। নতুন এই ইউনিফর্ম পরে গত বছরের ২৫ নভেম্বর মাঠে নামে পুলিশ সদস্যরা।
তবে ওই পোশাক নিয়ে শুরু থেকেই পুলিশ সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। মাঠপর্যায়ের অনেক সদস্য নতুন রং এবং নকশার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারেননি। ইউনিফর্মের রং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়।
নির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর আবারও পুলিশের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এরই ধারাবাহিকতায় গত ১৮ জুন নতুন রঙ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে পুলিশ সদর দপ্তর।
নতুন প্রজ্ঞাপনে শুধু শার্ট ও প্যান্ট নয়, জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারীদের পোশাক, মাথার আবরণ এবং পূর্ণহাতা পোশাকের রং সম্পর্কেও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগে লোহা-ধূসর রঙের শার্টের ওপর একই রঙের জার্সি বা কার্ডিগান ব্যবহারের বিধান থাকলেও এখন নীল রঙের শার্টের সঙ্গে গাঢ় নীল রঙের জার্সি, কার্ডিগান ও পুলওভার ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, বিশেষ শাখা, অপরাধ তদন্ত বিভাগ ও র্যাব ছাড়া অন্যান্য ইউনিটের জন্য খাকি রঙের প্যান্ট নির্ধারণ করা হয়েছে। শার্ট হবে গাঢ় নীল রঙের এবং এর সামনের অংশে চারটি পকেট ও সমদূরত্বে সাতটি বোতাম থাকবে।
নারী পুলিশ সদস্যদের পোশাক সম্পর্কেও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। তারা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের নারী সদস্যরা গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ পরতে পারবেন। অন্যদিকে মহানগর পুলিশের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নারী পুলিশ সদস্যরা চাইলে অনুমোদিত মাথার আবরণ ব্যবহার করতে পারবেন। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী সদস্যরা সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন। এছাড়া গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিটপ্রধানের পূর্বানুমোদন নিয়ে সাধারণ পোশাক ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।
মৌসুমভেদে শার্টের ধরনও নির্ধারণ করা হয়েছে। গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরার বিধান রাখা হয়েছে।
পুলিশের নতুন এই ইউনিফর্ম পরিবর্তনকে প্রশাসনিক পুনর্বিন্যাস এবং বাহিনীর নতুন পরিচয় প্রতিষ্ঠার অংশ হিসেবে দেখা হচ্ছে। এখন পর্যায়ক্রমে দেশের সব পুলিশ সদস্য নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করবেন।

নতুন বেতন কাঠামো (পে-স্কেল) চূড়ান্ত করতে সরকার যথেষ্ট রাজনৈতিক সাহস দেখাতে পারছে না বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, সিদ্ধান্ত দীর্ঘদিন ঝুলিয়ে রাখলে সরকারের প্রশাসনিক ও আর্থিক চাপ আরও বাড়বে।
২২ ঘণ্টা আগে

আজ সোমবার ঢাকাসহ দেশের আটটি অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত অভ্যন্তরীণ
১ দিন আগে

দেশের স্বর্ণের বাজারে আবারও বড় পরিবর্তন। সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম গিয়ে ঠেকেছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়।
৪ দিন আগে

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বদলি নিয়ে অপেক্ষার অবসান হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হয়েছে অনলাইনে বদলির আবেদন গ্রহণ। আগামী ২৭ আগস্ট পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে যোগ্য শিক্ষকরা এই আবেদন করার সুযোগ পাবেন।
৪ দিন আগে

বিশ্ববাজারে সোনা ও রুপার দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও নিয়মিত মূল্য সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে স্বর্ণালংকার কেনার পরিকল্পনা থাকলে দোকানে যাওয়ার আগে সর্বশেষ বাজারদর জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। তবে বুধবার (১৯ আগস্ট) নতুন করে সোনা ও রুপার দাম নির্ধারণ করেনি বাজুস। ফলে বর্তমানে দেশের বাজারে গত শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া দামেই সোনা ও রুপা বিক্রি হচ্ছে।
৪ দিন আগে

ইমানের পর একজন মুমিনের জন্য ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আমল হলো নামাজ। একজন মুমিন ও কাফেরের মধ্যে বড় পার্থক্যগুলোর একটি হলো নামাজ। নিয়মিত নামাজ মানুষকে দুনিয়ার বিভিন্ন খারাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৪ দিন আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি এবং মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির পাশাপাশি অস্থায়ী দমকা হাওয়াও বয়ে যেতে পারে। এদিকে বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৪ দিন আগে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায়। রাজধানীর বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত এই অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
৪ দিন আগে

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। দেশের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা। নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
৬ দিন আগে