
বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল মাঠের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন। এ বছরের শেষে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আসরে অংশ নিতে হলে তাকে প্রথমে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশের জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার তামিম ইকবাল মাঠে ফেরার সম্ভাবনার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথমবারের মত ফরচুন বরিশালের হয়ে অধিনায়কত্ব করে শিরোপা উপহার দিয়েছেন। গত বারের মত এবারের আসরেও বরিশালের হয়ে খেলতে নামবেন এই অভিজ্ঞ ওপেনার। ৩০ ডিসেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই বরিশাল মুখোমুখি হবে দুর্বার রাজশাহীর। বিপিএলের জন্য নিজেকে ফিট রাখতে তামিম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-২০ ফরম্যাটে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
এনসিএলের টেস্ট ফরম্যাট শেষে এবার এনসিএল টি-২০ মাঠে গড়াচ্ছে, যা তামিমের দেশে টি-২০ ক্রিকেটে ফিরে আসার একটি সুযোগ হয়ে দাঁড়িয়েছে। এই টুর্নামেন্টটি আগামি ১১ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এ আসর। তামিম ইকবাল চট্টগ্রামের হয়ে খেলতে ইচ্ছুক বলে জানান। তবে এতে অংশ নিতে হলে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। এ বিষয়ে নির্বাচক হান্নান সরকার বলেন, “তামিমকে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে হবে। বোর্ডের টপ ম্যানেজমেন্টের কলও রয়েছে।"
সিলেট বিভাগের এনসিএল টি-২০’র গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হলেও ফাইনাল ম্যাচ হবে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ফিটনেস পরীক্ষা উত্তীর্ণ হলে তামিম এনসিএল টি-২০ খেলার মাধ্যমে বিপিএলের আগে নিজের ফিটনেস ও ফর্ম যাচাইয়ের সুযোগ পাবেন।
বিপিএল আসর শুরুর আগে এনসিএল টি-২০তে অংশগ্রহণ তামিমের জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রস্তুতির অংশ হিসেবে কাজ করবে। হান্নান সরকার এ প্রসঙ্গে আরও বলেন, “তামিম এনসিএল টি-২০ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন এবং আশা করছি তিনি সেখানে অংশ নিতে পারবেন। তবে তিনি কতগুলো ম্যাচ খেলবেন, সেটি এখনও নির্ধারিত হয়নি। এনসিএলে অংশগ্রহণ করে তিনি তার ফিটনেস ও পারফরম্যান্স আরও উন্নত করতে পারবেন।”
লম্বা সময় পর বাংলাদেশের জাতীয় দলের বাইরে থাকার পর বিপিএল ও এনসিএল টি-২০তে তামিমের এই প্রত্যাবর্তন দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এক নতুন উদ্দীপনা নিয়ে আসবে। নতুন আশার আলো জাগিয়ে দিচ্ছে।

৩৮০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চাপে পড়েছে Worcestershire। Kent-এর বিপক্ষে County Championship Division Two-এর ম্যাচে দলটি ৩৯.৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করেছে। ফলে জয়ের জন্য তাদের এখনও প্রয়োজন ২৪০ রান।
১ দিন আগে

ফুটবল, ক্রিকেট ও টেনিস তিন খেলাতেই আজ রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামবে লিভারপুল। লা লিগায় বেতিসের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। পাশাপাশি নারী এশিয়া কাপ ও ইউএস ওপেনের ম্যাচও রয়েছে আজকের সূচিতে।
২ দিন আগে

ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে নিয়মিত খেলার সুযোগ পায় না বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মতোই ইংল্যান্ডের বিপক্ষেও দীর্ঘ বিরতিতে টেস্ট খেলতে হয় টাইগারদের। সর্বশেষ ২০১৬ সালে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টে মুখোমুখি হয়েছিল। আর ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের সবশেষ টেস্ট সফর আরও আগে—২০১০ সালে। দীর্ঘ সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে আগামী বছর।
৩ দিন আগে

অস্ট্রেলিয়ার মাটিতে যেন বদলে গেছে বাংলাদেশ! ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে ডারউন টেস্টে দুর্দান্ত ছন্দে রয়েছে টাইগাররা। অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিয়ে এরই মধ্যে লিড নিয়েছে বাংলাদেশ।
১৪ আগস্ট ২০২৬

দীর্ঘ প্রতীক্ষা আর রোমাঞ্চের এক নতুন অধ্যায় রচনা করে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে শুরুতেই বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইনের মারারা স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে প্রথম সেশনেই একের পর এক আঘাত হানেন টাইগার পেসাররা। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগেই অজি শিবিরের টপ অর্ডারের ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দারুণ ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬

আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের হয়ে আলো ছড়ানো তরুণ ভারতীয় ক্রিকেটার অভিষেক পোড়েলকে একটি গুরুতর অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ এনে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, যা পুরো ক্রীড়াঙ্গনে ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
১২ আগস্ট ২০২৬

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে এসেছে এক দারুণ স্বস্তির ও আনন্দের খবর। দীর্ঘদিন ধরে ইনজুরি বা চোটের কারণে মাঠের বাইরে ছিটকে থাকার পর অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রাথমিক ও চূড়ান্ত স্কোয়াডে নিজের জায়গা ফিরে পেয়েছেন অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ব্যাটার লিটন কুমার দাস।
২ আগস্ট ২০২৬

প্রথম টি-টোয়েন্টির পরাজয়ের জবাব দারুণভাবেই দিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ও বোলিং ই বিভাগেই আধিপত্য দেখিয়ে জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়েছে টাইগাররা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়, ফলে শিরোপা নির্ধারণ হবে শেষ ম্যাচে।
১৭ জুলাই ২০২৬

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-ভারত ম্যাচে শুরু থেকেই উত্তেজনার পারদ চড়েছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের এই লড়াই ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে, আর মাঠের খেলাও সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে শুরু করেছে।
২৫ জুন ২০২৬