
রিপোর্টার

দীর্ঘ এক যুগের অপেক্ষার পর নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আবারও সোচ্চার হয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আসন্ন জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখে সর্বোচ্চ দুই ধাপে নতুন পে-স্কেল কার্যকরের দাবি জানিয়েছেন তারা। তাদের মতে, প্রথম ধাপে মূল বেতন এবং দ্বিতীয় ধাপে বিভিন্ন ভাতা কার্যকর করা হলে দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে এবং এতে দেশের প্রায় ২২ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার বড় ধরনের স্বস্তি পাবে।
পটুয়াখালী শিল্পকলা একাডেমির মিলনায়তনে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভায় এ দাবি তুলে ধরা হয়। সভায় বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষক সংগঠন, স্বাস্থ্য বিভাগ, ভূমি অফিস, পরিবার পরিকল্পনা বিভাগ, পৌর কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আব্দুল মালেক বলেন, ১১ বছর পেরিয়ে গেলেও নতুন পে-স্কেল বাস্তবায়ন না হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। এ সময়ের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েকগুণ বেড়েছে, কিন্তু বেতন কাঠামোয় কার্যকর কোনো পরিবর্তন আসেনি। ফলে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রা দিন দিন আরও কঠিন হয়ে পড়ছে।
তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ, পানি, বাসাভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সরকারি কর্মচারীদের অনেকেই আর্থিক চাপে পড়েছেন। অনেককে বাধ্য হয়ে ব্যাংক, বীমা ও প্রভিডেন্ট ফান্ড থেকে ঋণ নিতে হচ্ছে। মাস শেষে ঋণের কিস্তি পরিশোধ করার পর হাতে যে বেতন থাকে, তা দিয়ে পরিবারের নিত্যপ্রয়োজনীয় খরচ চালানোই কঠিন হয়ে যাচ্ছে।
আব্দুল মালেক আরও বলেন, সরকার যদি তিন ধাপে তিন বছরে পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়, তাহলে কর্মচারীরা প্রকৃত সুফল পাবেন না। বরং প্রতিটি ধাপে বাজারে নতুন করে মূল্যস্ফীতির চাপ তৈরি হবে। ব্যবসায়ীরা পে-স্কেল বাস্তবায়নের অজুহাতে পণ্যের দাম বাড়ানোর সুযোগ নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তার ভাষায়, “দীর্ঘ ১১ বছর অপেক্ষার পরও যদি ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়ন করা হয়, তাহলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই বেতন বৃদ্ধি কার্যত অর্থহীন হয়ে পড়বে।”
সংগঠনের সদস্য সচিব আশিকুল ইসলাম বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে স্বল্প বেতনে জীবনযাপন করা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। তাই দ্রুত ও বাস্তবসম্মত উপায়ে নতুন পে-স্কেল বাস্তবায়ন এখন সময়ের অন্যতম বড় দাবি।
সভায় বক্তারা আরও বলেন, আংশিক বা দীর্ঘমেয়াদি পরিকল্পনার পরিবর্তে দ্রুত বাস্তবসম্মত উপায়ে পে-স্কেল কার্যকর করা জরুরি। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রকৃত সুবিধা পাবেন এবং তাদের জীবনমান কিছুটা হলেও উন্নত হবে।

ভারতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসা আবেদনের নিয়মে নতুন বাধ্যবাধকতা চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে পর্যটন, চিকিৎসা, ব্যবসা কিংবা অন্য যেকোনো প্রয়োজনে ভারতীয় ভিসার আবেদন করতে হলে নির্ধারিত অঙ্গীকারনামা জমা দিতে হবে। এই ফর্ম ছাড়া কোনো ভিসার আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে হাইকমিশন।
২ ঘণ্টা আগে

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের শুরুর একাদশে বড় চমক দিয়েছেন প্রধান কোচ থমাস ডুলি। রক্ষণভাগের পরিচিত মুখ বিশ্বনাথ ঘোষকে এবার মূল স্ট্রাইকার হিসেবে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ ছাড়া একাদশে জায়গা পেয়েছেন তিন প্রবাসী ফুটবলা
৪ ঘণ্টা আগে

ফিফা র্যাঙ্কিং থেকে শুরু করে মুখোমুখি লড়াই ও সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাস—সব পরিসংখ্যানেই ভুটানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। এবার মাঠের লড়াইয়েও সেই আধিপত্য ধরে রেখে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী দিনে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের মাঠে সমর্থকদের সামনে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা।
৪ ঘণ্টা আগে

একটি দুর্ঘটনায় নিভে গেল ১৭ বছর বয়সী কিশোর মোঃ আশিকের প্রাণ। জয়পুরহাট-হিলি সড়কের কাশিয়াবাড়ী বিদ্যালয়ের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ হারায় সে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতার ভাঙচুর ও অগ্নিসংযোগে পুড়ে যায় দুর্ঘটনাকবলিত বাসটি।
৮ ঘণ্টা আগে

দেশের বাজারে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ মূল্যতালিকায় এ দাম জানানো হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
১২ ঘণ্টা আগে

নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন-ভাতার বিল জমা দেওয়ার বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনা অনুযায়ী, যেসব কর্মকর্তার নতুন বেতন নির্ধারণ বা পে-ফিকেশন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে অনুমোদিত হয়েছে, তাঁরা আগামী ৮ নভেম্বর থেকে বকেয়া বিলের হার্ডকপি জমা দিতে পারবেন।
১২ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের কাছাকাছি গাছের ডালপালা কাটার কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা, নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাভেদে সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে।
১২ ঘণ্টা আগে

সৌদি আরব থেকে দেশে টাকা পাঠানো প্রবাসীদের জন্য প্রকাশ করা হয়েছে ৪ নভেম্বর ২০২৬ তারিখের সৌদি রিয়ালের বিনিময় হার। আজ প্রতি সৌদি রিয়ালের বিপরীতে পাওয়া যাচ্ছে ৩২ টাকা ৭৬ পয়সা। আগের দিন ৩ নভেম্বর এই হার ছিল ৩২ টাকা ৯২ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের দাম কমেছে ১৬ পয়সা।
২৩ ঘণ্টা আগে

মালয়েশিয়া থেকে দেশে টাকা পাঠাতে আগ্রহী প্রবাসীদের জন্য প্রকাশ করা হয়েছে ৪ নভেম্বর ২০২৬ তারিখের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার। আজ প্রতি রিংগিতের বিপরীতে পাওয়া যাচ্ছে ৩০ টাকা ৪৪ পয়সা। আগের দিন ৩ নভেম্বর এই হার ছিল ৩০ টাকা ৫২ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিংগিতের দাম কমেছে ৮ পয়সা।
২৩ ঘণ্টা আগে