
রিপোর্টার

দেশের স্বর্ণবাজারে আবারও দামের পতন দেখা দিয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী স্বর্ণের নতুন দর নির্ধারণ করেছে, যেখানে সব ক্যাটাগরিতেই দাম কমানো হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনায় এনে এই সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।
এর আগে গত ৩০ এপ্রিল স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
বাজুসের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত ৬১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৩ বার দাম বেড়েছে এবং ২৮ বার কমেছে। ২০২৫ সালে মোট ৯৩ বার সমন্বয়ের মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস পেয়েছিল।
অন্যদিকে স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হচ্ছে।

দেশে আবারও বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর কাছে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। লোকসান কমাতে সংস্থাটি এবার ১৭ থেকে সর্বোচ্চ ২১ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধির সুপারিশ করেছে।
১ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বড় ধরনের বেতন বৃদ্ধি এমনই সুপারিশ করেছে প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেল। নতুন কাঠামো কার্যকর হলে বর্তমান বেতনের তুলনায় আয় প্রায় দ্বিগুণেরও বেশি হতে পারে।
১ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের পথে অগ্রসর হচ্ছে সরকার। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে বেতন-ভাতা বৃদ্ধির সুপারিশসহ প্রতিবেদন জমা দেয়। সুপারিশ বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের বেতন বর্তমানের তুলনায় দ্বিগুণেরও বেশি হতে পারে।
১ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথে সরকার নবম পে স্কেলকে সামনে রেখে শুরু হচ্ছে ধাপে ধাপে পরিবর্তন।
১ ঘণ্টা আগে

একই দিনে বজ্রপাতে দেশের পাঁচ জেলায় ঝরে গেল সাতটি প্রাণ মাঠে কাজ করতে গিয়ে হঠাৎই নেমে আসা এই দুর্যোগে শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন এলাকায়।
২ ঘণ্টা আগে

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব-নিকাশে স্পষ্ট হতে শুরু করেছে কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে ইঙ্গিত মিলছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে ঈদ হতে পারে ২৮ মে এমনটাই ধারণা করছেন সংশ্লিষ্টরা।
৪ ঘণ্টা আগে

বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে এলো নতুন নিয়ম! শিক্ষা মন্ত্রণালয় অবশেষে সংশোধিত বদলি নীতিমালা জারি করেছে, যা শিক্ষকদের চাকরিজীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
৫ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষার স্বপ্ন নবম পে-স্কেল অবশেষে বাস্তবতার কাছাকাছি। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বড়সড় পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার, যেখানে আগামী ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে রাখা হতে পারে প্রায় ৩৫ হাজার কোটি টাকার বিশাল বরাদ্দ।
৭ ঘণ্টা আগে

অবশেষে আসছে সেই প্রতীক্ষিত সুখবর! সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুদিনের দাবি পূরণ হতে যাচ্ছে নতুন বেতন কাঠামোর মাধ্যমে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ জুলাই থেকেই শুরু হতে পারে নবম পে-স্কেলের আংশিক বাস্তবায়ন।
২ দিন আগে