
রিপোর্টার

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যা পাকিস্তানের মধ্যস্থতায় সম্ভব হয়েছে। এই বিরতি ইসরাইল-যুক্তরাষ্ট্রের ৪০ দিনের হামলার ঢেউ থামিয়েছে এবং মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের হাত থেকে আপাতত রক্ষা করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, “উভয় পক্ষই অসাধারণ প্রজ্ঞা ও বোধের পরিচয় দিয়েছে এবং শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে গঠনমূলকভাবে যুক্ত হয়েছে।”
ইরানও নিশ্চিত করেছে, এই দুই সপ্তাহে হরমুজ প্রণালির মাধ্যমে জাহাজ চলাচল পুনরায় শুরু হবে, যা বিশ্ব তেল ও গ্যাসের বাজারে অস্থিরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় ইসরাইলও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত করার ঘোষণা দিয়েছে।
তবে দুই পক্ষের মধ্যে চূড়ান্ত চুক্তি এখনও দূরদূরান্তে। ইসলামাবাদে শুরু হতে যাওয়া আলোচনায় বোঝা যাবে, এই যুদ্ধবিরতি স্থায়ী চুক্তিতে রূপ নেবে কি না।
যুক্তরাষ্ট্র কী কী বিষয়ে রাজি
যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে দুই সপ্তাহের জন্য ইরানে সামরিক হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ওয়াশিংটনের সব সামরিক লক্ষ্য পূরণ হয়েছে এবং ইরান হরমুজ প্রণালির সম্পূর্ণ, অবিলম্বে ও নিরাপদ খোলার ব্যাপারে সম্মত হয়েছে।”
উল্লেখ্য, এই প্রণালি দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস এক দেশ থেকে অন্য দেশে আমদানি-রপ্তানি করা হয়। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইসরাইল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের জবাবে তেহরান কার্যত এটি বন্ধ করে দিয়েছিল।
ট্রাম্প আরও জানিয়েছেন, ইরানের কাছ থেকে ১০ দফা প্রস্তাব এসেছে, যা আলোচনার জন্য কার্যকর ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি বলেন, “গত দিনের বিতর্কিত বিষয়ে প্রায় সবগুলোরই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা হয়েছে, তবে দুই সপ্তাহের সময়ে চুক্তি চূড়ান্ত ও কার্যকর করা যাবে।”
এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে সাময়িক শান্তি ফিরিয়েছে, তবে এখনও দুই দেশের চূড়ান্ত সমঝোতা আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে রয়ে গেছে।

বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে কূটনৈতিক উত্তেজনার মধ্যেই একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ করা হলে বাণিজ্যিক জাহাজগুলো হরমুজ প্রণালীর ওমান অংশ ব্যবহার করে নিরাপদে চলাচল করতে পারবে। তবে এই প্রস্তাব বাস্তবায়ন হবে কি না, তা পুরোপুরি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপের ওপর।
৫ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ কূটনৈতিক প্রেক্ষাপটে নতুন বার্তা দিল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা ব্যাহত হলেও, পরোক্ষ যোগাযোগ ও বার্তা আদান-প্রদান এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তেহরান।
১৭ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা এবং ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার খবরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেলেও, সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেছে বাংলাদেশের বাজারে। স্থানীয় পর্যায়ে তেজাবী স্বর্ণের সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাতে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), যা দেশের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
১৮ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে চীনের তৈরি একটি স্যাটেলাইট সংগ্রহ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলে দাবি করেছে ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস।
২০ ঘণ্টা আগে

উত্তর ইসরাইলে আবারও রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার সকালে একাধিক দফায় চালানো এই হামলায় অন্তত একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
২১ ঘণ্টা আগে

স্কুলে সাধারণ দিনের মতোই ক্লাস চলছিল। কিন্তু মুহূর্তেই তা রূপ নেয় ভয়াবহ রক্তপাতের দৃশ্যে। এক কিশোর হঠাৎ স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালালে প্রাণ হারান অন্তত চারজন, যাদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। আহত হন আরও অন্তত ২০ জন।
২১ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা কিছুটা কমেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে সাময়িক স্বস্তি ফিরে এসেছে।
১ দিন আগে

নৌ অবরোধের চাপে কৌশল বদলেছে ইরান। সমুদ্রপথে বাণিজ্যে বাধা সৃষ্টি হওয়ায় এখন স্থলপথে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়ানোর ওপর জোর দিচ্ছে তেহরান।
১ দিন আগে

গাজা উপত্যকা ও দক্ষিণ লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি বলেন, পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
১ দিন আগে