যুক্তরাষ্ট্র ট্যাগের খবর
এই ট্যাগের খবর

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে ভ্রমণ, উচ্চশিক্ষা, চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো বৈধ উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। নতুন এই নির্দেশনার মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রদানের বিষয়টিকে আরও কঠোরভাবে অনুসরণ করার কথা জানানো হয়েছে। দূতাবাস স্পষ্টভাবে বলেছে, আবেদনপত্রে ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করা, ভুল তথ্য প্রদান করা কিংবা অসম্পূর্ণ তথ্য দেওয়া হলে শুধু বর্তমান ভিসা আবেদনই নয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের ভিসা পাওয়ার সুযোগও মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়তে পারে।
১৪ জুলাই ২০২৬, ০১:২০ | বিস্তারিত

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে বড় পরিবর্তন, নতুন নির্দেশনা মার্কিন প্রশাসনের
নিজস্ব প্রতিবেদক: অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থানে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়ম অনুযায়ী, দেশটিতে অস্থায়ী ভিসায় অবস্থানরত বিদেশি নাগরিকরা আর যুক্তরাষ্ট্রের ভেতরে থেকেই গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন না। স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে হলে তাদের নিজ দেশে ফিরে আবেদন করতে হবে।
২৩ মে ২০২৬, ১২:০২ | বিস্তারিত

উত্তেজনার মধ্যেই আবারও ইরানকে কঠোর বার্তা দিলেন ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই আবারও কঠোর বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এবং যুক্তরাষ্ট্র তা হতে দেবে না। একই সঙ্গে খুব শিগগিরই চলমান পরিস্থিতির সমাপ্তি ঘটবে বলেও মন্তব্য করেছেন তিনি।
২৩ মে ২০২৬, ১০:২৫ | বিস্তারিত

হরমুজে নতুন প্রস্তাব: যে শর্ত দিল তেহরান, না মানলেই বিপদ!
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে কূটনৈতিক উত্তেজনার মধ্যেই একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ করা হলে বাণিজ্যিক জাহাজগুলো হরমুজ প্রণালীর ওমান অংশ ব্যবহার করে নিরাপদে চলাচল করতে পারবে। তবে এই প্রস্তাব বাস্তবায়ন হবে কি না, তা পুরোপুরি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপের ওপর।
১৬ এপ্রিল ২০২৬, ১২:০১ | বিস্তারিত

তবে কি যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বার্তা চালাচ্ছে ইরান!
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ কূটনৈতিক প্রেক্ষাপটে নতুন বার্তা দিল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা ব্যাহত হলেও, পরোক্ষ যোগাযোগ ও বার্তা আদান-প্রদান এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তেহরান।
১৬ এপ্রিল ২০২৬, ২৪:১১ | বিস্তারিত

ইরানের ১০ দফা দাবি: যুক্তরাষ্ট্র যে যে বিষয়ে রাজি
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যা পাকিস্তানের মধ্যস্থতায় সম্ভব হয়েছে। এই বিরতি ইসরাইল-যুক্তরাষ্ট্রের ৪০ দিনের হামলার ঢেউ থামিয়েছে এবং মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের হাত থেকে আপাতত রক্ষা করেছে।
৮ এপ্রিল ২০২৬, ২১:৩৫ | বিস্তারিত

বাংলাদেশে মিলেছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির মূল্যবান খনিজ
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: যে বিরল খনিজ সম্পদকে ঘিরে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ঠান্ডা লড়াই চলছিল, সেই দামী খনিজের সম্ভাব্য মজুত এবার মিলেছে বাংলাদেশে। আর এ খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা—বিশ্বশক্তিগুলো চাইছে বাংলাদেশকে নিজেদের প্রভাববলয়ে আনতে। ভৌগোলিক অবস্থানের দিক থেকে আগে থেকেই গুরুত্বপূর্ণ বাংলাদেশ। এবার এই খনিজ আবিষ্কারের সম্ভাবনা দেশটির গুরুত্ব বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এতে করে প্রতিবেশী ভারতের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে, কারণ অর্থনীতির পাশাপাশি খনিজ সম্পদেও ...
১৯ এপ্রিল ২০২৫, ২০:৩৮ | বিস্তারিত

আবারও যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশকে নতুন বার্তা
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আবারও বাংলাদেশের প্রসঙ্গ উঠেছে। এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে চরমপন্থী হামলা এবং সাংবাদিকদের গ্রেপ্তারের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী? তবে সরাসরি কোন জবাব দেননি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। গত সোমবার (২৪ মার্চ) স্থানীয় সময় পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে ট্যামি ব্রুস জানান, ট্রাম্প প্রশাসন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কূটনৈতিক সমাধানের প্রতি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। এভাবেই তিনি প্রতিক্রিয়া জানান। ব্রিফিংয়ে ওই সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশ সেনাপ্রধান ...
২৫ মার্চ ২০২৫, ১২:৫৯ | বিস্তারিত
