
নিজস্ব প্রতিবেদক: যে বিরল খনিজ সম্পদকে ঘিরে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ঠান্ডা লড়াই চলছিল, সেই দামী খনিজের সম্ভাব্য মজুত এবার মিলেছে বাংলাদেশে। আর এ খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা—বিশ্বশক্তিগুলো চাইছে বাংলাদেশকে নিজেদের প্রভাববলয়ে আনতে।
ভৌগোলিক অবস্থানের দিক থেকে আগে থেকেই গুরুত্বপূর্ণ বাংলাদেশ। এবার এই খনিজ আবিষ্কারের সম্ভাবনা দেশটির গুরুত্ব বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এতে করে প্রতিবেশী ভারতের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে, কারণ অর্থনীতির পাশাপাশি খনিজ সম্পদেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে।
কিছুদিন আগেও বাংলাদেশকে ভারত অনেকখানি ছোট চোখে দেখত। কিন্তু সময় বদলেছে। আজকের বাংলাদেশ শুধু ‘রয়েল বেঙ্গল টাইগার’ নামে পরিচিত নয়, বাস্তব ক্ষেত্রেও এক নতুন উত্থানের পথে। একসময় গ্রামীণ ব্যাংক ও ড. ইউনুসের সাফল্য নিয়ে গর্ব করত দেশটি, আর এখন যুক্ত হয়েছে লিথিয়াম, ইউরেনিয়াম, থোরিয়ামসহ নানা দামী ও বিরল খনিজের সন্ধান।
বিপুল গুরুত্ব রয়েছে এই খনিজগুলোর—বিশ্ববিখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা Apple-এর iPhone থেকে শুরু করে সামরিক ড্রোন, মিসাইল সিস্টেম এবং আধুনিক ইলেকট্রনিকস পণ্য তৈরিতে এসব খনিজের বিকল্প নেই। এতদিন এসব খনিজের প্রধান উৎস ছিল চীন। কিন্তু সম্প্রতি চীন ঘোষণা দিয়েছে, তারা বিরল মৃত্তিকা ধাতুর রপ্তানি সীমিত করবে। নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, চীনা বাণিজ্য মন্ত্রণালয় অনেক শিপমেন্ট আটকে দিয়েছে নিজস্ব বন্দরেই।
ফলে, চীন থেকে আমদানি বন্ধ হয়ে গেলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে বড় ধরনের ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে, বাংলাদেশের খনিজ সম্ভাবনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে আগ্রহ বাড়ছে।
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের নদীর বালু ও উপকূলীয় এলাকায় দীর্ঘ ২০ বছরের গবেষণায় ল্যান্থানাইড, স্যামারিয়াম, ইউরেনিয়াম, গ্যাডোলিনিয়াম, টারবিয়াম, ও ডিসপ্রোসিয়ামের মতো মূল্যবান মৌলের উপস্থিতি শনাক্ত হয়েছে। যমুনা, তিস্তা, ধরলা, ও মেঘনার বালুতে এসব খনিজের উপস্থিতি পাওয়া গেছে। প্রতি কেজি বালুতে এসব মৌলের পরিমাণ ৬০ থেকে ১৭৬ মিলিগ্রাম পর্যন্ত।
তাছাড়া, সিলেট, সুনামগঞ্জ এবং ময়মনসিংহের পাহাড়ি অঞ্চলের পলিমাটি ও নদীর তলদেশেও রয়েছে তেজস্ক্রিয় ও দুর্লভ খনিজের সম্ভাবনা।
এই সম্পদের সঠিক ও পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ কেবল অর্থনৈতিকভাবে নয়, কৌশলগতভাবেও বিশ্বের সামনে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে এর জন্য দরকার দূরদর্শী রাষ্ট্রীয় কৌশল এবং আন্তরিক দেশপ্রেমে উদ্বুদ্ধ সিদ্ধান্ত গ্রহণ।
সোহাগ/

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৯ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
১০ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
১১ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে