
রিপোর্টার

হাসান: ফুটবলপ্রেমীদের জন্য আজ, ৩ এপ্রিল, একটি রোমাঞ্চকর দিন, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে, মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ, বাংলাদেশ ও ভারত, দক্ষিণ এশিয়ার যুব ফুটবলে শ্রেষ্ঠত্ব প্রমাণের এই লড়াইকে ঘিরে দুই দেশের সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
ম্যাচের সময় ও স্থান
মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আজকের হাই-ভোল্টেজ ফাইনাল, বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে লাল-সবুজের লড়াই।
ফাইনালের পথচলা
বাংলাদেশ দল এবারের টুর্নামেন্টে শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছে।
গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়ে যাত্রা শুরু।
ভারতের সঙ্গে গ্রুপ ম্যাচ ১-১ গোলে ড্র।
সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে, ফাইনালে পৌঁছেছে লাল-সবুজের দল।
অন্যদিকে, ভারত তাদের সেমিফাইনালে ভুটানকে ৫-০ গোলে হারিয়ে, শক্ত অবস্থান থেকে ফাইনালে এসেছে।
প্রতিশোধ নিতে মরিয়া বাংলাদেশ
গত কয়েক বছরের (২০২৩, ২০২৪ ও ২০২৫) ফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশের।
বাংলাদেশ অধিনায়ক মিঠু চৌধুরী বলেছেন,
"ভারতের বিপক্ষে খেলাটা আমরা উপভোগ করি, এবার তাদের হারিয়ে ট্রফি নিয়েই দেশে ফিরতে চাই।
দলের ইংলিশ কোচ মার্ক কক্স লক্ষ্য নির্ধারণ করেছেন, পেনাল্টি এড়িয়ে ৯০ মিনিটের মধ্যে জয় নিশ্চিত করা, খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত করেছেন আত্মবিশ্বাসীভাবে মাঠে নামার জন্য।
সরাসরি খেলা (Live) দেখার উপায়
ইউটিউব লাইভ: সার্চ করুন “Sportzworkz”, রাত ৯টা থেকে সরাসরি স্ট্রিমিং।
অনলাইন পোর্টাল: কম ইন্টারনেট খরচে 24newsbox.com থেকে লাইভ খেলা দেখুন।
সর্বশেষ আপডেট পেতে ফেসবুক পেজ ফলো করুন, এছাড়া গুগলে “24newsbox.com” সার্চ করে Sports ক্যাটাগরিতে সব তথ্য সহজে পাবেন।
আজকের এই ঐতিহাসিক ম্যাচে, ভারতের বিপক্ষে জয় ছিনিয়ে আনার প্রত্যাশা, বাংলাদেশের যুব ফুটবলপ্রেমীদের, লাল-সবুজের বিজয় নিশান উড়াবে—এমনটাই আশা দেশবাসীর।

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া মরিয়মের হাতে লেখা কয়েকটি চিঠিতে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ ও আত্মসম্মান নিয়ে নানা অনুভূতির কথা উঠে এসেছে। জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ এবং লাল-কালো কালিতে লেখা এসব পাতায় ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন বক্তব্য রয়েছে।
১ ঘণ্টা আগে

দীর্ঘ অপেক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এ বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার এবং তা কার্যকর করার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
১ ঘণ্টা আগে

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির অপেক্ষায় থাকা স্নাতক ডিগ্রিধারীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস। প্রতিষ্ঠানটির ট্রান্সপোর্ট বিভাগে অফিসার ও সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
২ ঘণ্টা আগে

দেশের বাজারে নতুন দরে বিক্রি হচ্ছে সোনা ও রুপা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন মূল্যে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। আগের দরের তুলনায় প্রতি ভরিতে এই মানের সোনার দাম বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা।
২ ঘণ্টা আগে

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত দামে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল বিক্রি করা হবে। আজ রোববার জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে নতুন দাম জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনার, কাতারি রিয়াল, ওমানি রিয়ালসহ বিভিন্ন মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আজ কিছুটা বেড়েছে।
১৩ ঘণ্টা আগে

সিঙ্গাপুরের মুদ্রা সিঙ্গাপুর ডলার বা এসজিডির বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নিয়ে প্রবাসী ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারীদের আগ্রহ থাকে। প্রতিদিনের বাজার পরিস্থিতি অনুযায়ী এই হার কিছুটা পরিবর্তিত হতে পারে।
১৩ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
১৪ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা। এর আগের দিন ১৯ সেপ্টেম্বর ১ রিংগিতের বিনিময় হার ছিল ৩০ টাকা ৫ পয়সা।
১৪ ঘণ্টা আগে