
আগামিকাল ২য় ওয়ানডে ম্যাচে নতুন সময়ে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। ম্যাচটি হবে দিবারাত্রিতে। বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ার সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত ৯২ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। এতে সিরিজে ১-০তে এগিয়ে গেছে আফগানিস্তান। তাই সিরিজে টিকে থাকতে ও সমতা ফিরিয়ে আনতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের জন্য।
এদিকে ১ম ম্যাচে ব্যাটিং ব্যর্থতা ও মুশফিকুর রহিমের ইনজুরির ধাক্কায় দ্বিতীয় ম্যাচের একাদশে বেশ কিছু পরিবর্তন আনার কথা ভাবছে বাংলাদেশ দল। মুশফিক হাতে চোট পাওয়ার কারণে শেষ দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন, ফলে তার অভাব পূরণ করতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে দেখা যেতে পারে কয়েকটি পরিবর্তন।
বাংলাদেশের প্রত্যাশিত ব্যাটিং লাইনআপঃ- ওপেনার ব্যাটার হিসেবে দেখা যাবে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। প্রথম ওয়ানডেতে সৌম্য ভালো শুরু করলেও সেট হওয়ার পরও বাজে শট খেলে আউট হন। দ্বিতীয় ম্যাচে তার দায়িত্বশীল ব্যাটিং দলের জন্য গুরুত্বপূর্ণ হবে।
- ৩ নম্বরে ব্যাটিং করবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাট করবেন। প্রথম ম্যাচে ৪৭ রানের ইনিংস খেলে দলের স্কোর এগিয়ে নিচ্ছিলেন, কিন্তু অল্পের জন্য ফিফটি মিস করেন। তার কাছ থেকে দ্বিতীয় ম্যাচেও স্থির এবং দায়িত্বশীল ইনিংসের আশা করা হচ্ছে।
- ৪ নম্বরে আসবেন তরুণ ব্যাটসম্যান তাওহীদ হৃদয়। ৫ নম্বরে আসবেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, যিনি দলের ব্যাটিং অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
- মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে ৬ নম্বরে দেখা যেতে পারে জাকের আলি অনিককে, যিনি দলের উইকেটরক্ষকের ভূমিকাও পালন করবেন।- ৭ নম্বরে ব্যাট করবেন মেহেদী হাসান মিরাজ, যিনি ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রেই দলের জন্য মূল্যবান।
বোলিং লাইনআপঃ- স্পিন বিভাগে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ দলে। প্রথম ম্যাচে রিশাদ হোসেনের জায়গায় এই ম্যাচে দেখা যেতে পারে নাসুম আহমেদকে, যিনি দলের স্পিন আক্রমণে নতুন বৈচিত্র্য আনতে পারেন।
- পেস বিভাগে সামলাবেন শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান থাকবেন, যারা প্রথম ম্যাচে কিছু ভালো মুহূর্ত তৈরি করেছিলেন এবং দ্বিতীয় ম্যাচেও তাদের ধারাবাহিক পারফরম্যান্স প্রয়োজন হবে।
এই ম্যাচে জয় পেতে হলে বাংলাদেশের ব্যাটিং বিভাগকে প্রথম ম্যাচের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আরও দৃঢ় এবং স্থির ইনিংস খেলার চেষ্টা করতে হবে।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশ:
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ/রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

৩৮০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চাপে পড়েছে Worcestershire। Kent-এর বিপক্ষে County Championship Division Two-এর ম্যাচে দলটি ৩৯.৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করেছে। ফলে জয়ের জন্য তাদের এখনও প্রয়োজন ২৪০ রান।
১ দিন আগে

ফুটবল, ক্রিকেট ও টেনিস তিন খেলাতেই আজ রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামবে লিভারপুল। লা লিগায় বেতিসের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। পাশাপাশি নারী এশিয়া কাপ ও ইউএস ওপেনের ম্যাচও রয়েছে আজকের সূচিতে।
২ দিন আগে

ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে নিয়মিত খেলার সুযোগ পায় না বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মতোই ইংল্যান্ডের বিপক্ষেও দীর্ঘ বিরতিতে টেস্ট খেলতে হয় টাইগারদের। সর্বশেষ ২০১৬ সালে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টে মুখোমুখি হয়েছিল। আর ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের সবশেষ টেস্ট সফর আরও আগে—২০১০ সালে। দীর্ঘ সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে আগামী বছর।
৩ দিন আগে

অস্ট্রেলিয়ার মাটিতে যেন বদলে গেছে বাংলাদেশ! ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে ডারউন টেস্টে দুর্দান্ত ছন্দে রয়েছে টাইগাররা। অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিয়ে এরই মধ্যে লিড নিয়েছে বাংলাদেশ।
১৪ আগস্ট ২০২৬

দীর্ঘ প্রতীক্ষা আর রোমাঞ্চের এক নতুন অধ্যায় রচনা করে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে শুরুতেই বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইনের মারারা স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে প্রথম সেশনেই একের পর এক আঘাত হানেন টাইগার পেসাররা। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগেই অজি শিবিরের টপ অর্ডারের ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দারুণ ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬

আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের হয়ে আলো ছড়ানো তরুণ ভারতীয় ক্রিকেটার অভিষেক পোড়েলকে একটি গুরুতর অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ এনে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, যা পুরো ক্রীড়াঙ্গনে ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
১২ আগস্ট ২০২৬

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে এসেছে এক দারুণ স্বস্তির ও আনন্দের খবর। দীর্ঘদিন ধরে ইনজুরি বা চোটের কারণে মাঠের বাইরে ছিটকে থাকার পর অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রাথমিক ও চূড়ান্ত স্কোয়াডে নিজের জায়গা ফিরে পেয়েছেন অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ব্যাটার লিটন কুমার দাস।
২ আগস্ট ২০২৬

প্রথম টি-টোয়েন্টির পরাজয়ের জবাব দারুণভাবেই দিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ও বোলিং ই বিভাগেই আধিপত্য দেখিয়ে জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়েছে টাইগাররা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়, ফলে শিরোপা নির্ধারণ হবে শেষ ম্যাচে।
১৭ জুলাই ২০২৬

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-ভারত ম্যাচে শুরু থেকেই উত্তেজনার পারদ চড়েছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের এই লড়াই ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে, আর মাঠের খেলাও সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে শুরু করেছে।
২৫ জুন ২০২৬