
IPL 2025 Auction: আসন্ন আইপিএল মেগা নিলামের আগে বিভিন্ন ফ্রাঞ্চাইজি গুলো বড় ধরনের পরিবর্তন এনেছে। মূলত চেন্নাইয়ের নিজেদের ভারসাম্য বজায় রাখার জন্য মুস্তাফিজুর রহমান এবং শার্দুল ঠাকারকে ছেড়ে দিয়েছে। এই সুযোগটা কাজে লাগিয়েছে অন্যদল গুলো। ৫ কোটি রুপি ব্যয় করতে প্রস্তুত তারা। মুস্তাফিজের মতো দক্ষ বোলারকে ছাড়ার পর তাকে দলে নেওয়ার জন্য আগ্রহী হয়ে উঠেছে দিল্লি ক্যাপিটালস, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। আইপিএলের মেগা নিলামে এবারের তালিকায় বাংলাদেশের বেশ কিছু তারকা ক্রিকেটারের নাম শোনা যাচ্ছে। বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবং রিশাদ হোসেন—এই ক্রিকেটারদের নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে তামিম ইকবালের কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার গুঞ্জনও রয়েছে, যা আইপিএলপ্রেমীদের মধ্যে নতুন আগ্রহ সৃষ্টি করেছে।
মুম্বাই ইন্ডিয়ানসঃমুম্বাই ইন্ডিয়ান্স তাদের প্রধান খেলোয়াড়দের মধ্যে জাসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মাকে ধরে রেখেছে। তবে তারা ঈশান কিশানকে নিলামে তুলে ৪৫ কোটি রুপি পর্যন্ত ব্যয়ের পরিকল্পনা করছে।
সানরাইজার্স হায়দ্রাবাদঃসানরাইজার্স হায়দ্রাবাদও বেশ কিছু পরিবর্তন এনেছে, নীতিশ কুমার রেড্ডিকে ছেড়ে দিলেও ওয়াশিংটন সুন্দর এবং ভুবনেশ্বর কুমারকে ধরে রেখেছে হায়দ্রাবাদ।
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুঃএদিকে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) কোহলিকে বাদ দিয়ে তারা অন্য ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে, যা বড় ধরনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেয়।
দিল্লি ক্যাপিটালসঃদিল্লি ক্যাপিটালস আকসার প্যাটেল ও কুলদীপ যাদবকে রেখে দিলেও অভিষেক শর্মা ও এনরিক নর্কিয়াকে ছেড়ে দিয়েছে।
রাজস্থান রয়্যালসঃরাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসন, শিমরন হেটমায়ার ও সন্দীপ শর্মাকে ধরে রাখলেও জস বাটলারের মতো তারকাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
গুজরাট টাইটানসঃগুজরাট টাইটানস রশিদ খান, শুভমান গিল এবং রাহুল তেওয়াতিয়াকে ধরে রাখলেও ছেড়ে দিয়েছে শাহরুখ খানকে।
লখনৌ সুপার জায়ান্টসঃলখনৌ সুপার জায়ান্টস নিকোলাস পুরান ও মহসিন খানকে ধরে রেখেছে, কিন্তু লোকেশ রাহুলকে ছেড়ে দিয়েছে।
পাঞ্জাব কিংসঃপাঞ্জাব কিংস কেবল শিখর ধাওয়ান ও অর্শদীপ সিংকে ধরে রেখেছে, তবে সিমরান সিং এবং লিয়াম লিভিংস্টোনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এই পরিবর্তনগুলোর ফলে আইপিএলের আসন্ন মেগা নিলাম উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে। প্রতিটি ফ্রাঞ্চাইজি সেরা দল গঠনে আরও শক্তিশালী খেলোয়াড়দের জন্য লড়াই করবে। মুস্তাফিজসহ বাংলাদেশি খেলোয়াড়দের জন্য এটি হতে পারে আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রমাণের নতুন সুযোগ।

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
৩ দিন আগে

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
৪ দিন আগে

খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততায় কাটবে। ক্রিকেট, টেনিস ও ফুটবল—তিন জনপ্রিয় খেলাতেই রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাশাপাশি টেস্ট ক্রিকেট ও ইউএস ওপেনের গুরুত্বপূর্ণ ম্যাচও সরাসরি দেখা যাবে টেলিভিশনে।
১১ সেপ্টেম্বর ২০২৬

দুবাইয়ে নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের ইনিংস শেষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে বাংলাদেশের ইনিংসের ২ দশমিক ১ ওভার শেষে ১৪ রান এসেছে, কোনো উইকেট হারায়নি নিগার সুলতানার দল।
১০ সেপ্টেম্বর ২০২৬

২০২৪ সালের নারী এশিয়া কাপে ভারতের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। এবার সেই হারের স্মৃতি পেছনে ফেলে নতুন লড়াইয়ের অপেক্ষায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। ডাম্বুলার পর এবার দুবাইয়ের মাটিতে ভারতের বিপক্ষে প্রতিশোধের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগ্রেসরা।
১০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ক্রিকেট দলের সামনে ব্যস্ত সূচি। আগামী অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের অংশগ্রহণে বসতে যাচ্ছে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। ১৭ অক্টোবর শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৩ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে।
৮ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসে ক্রিকেটে এবারও পদকের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তবে পদকের মঞ্চে পৌঁছাতে হলে শুরুতেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই দলকে। পুরুষ ও নারী—উভয় দলই সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে নিজেদের অভিযান শুরু করবে। ফলে প্রথম ম্যাচেই জয় তুলে নিতে পারলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে। আর সেই ধাপ পেরোতে পারলেই ব্রোঞ্জ নয়, সোনার পদকের লড়াইয়ে নামার সুযোগ তৈরি হবে বাংলাদেশের।
৭ সেপ্টেম্বর ২০২৬

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্রিকেটাররা যখন বের হচ্ছিলেন, তখন তাদের চোখেমুখে ছিল স্পষ্ট হতাশার ছাপ। আনন্দের কোনো কারণও ছিল না। নারী এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত ৪ উইকেটে হেরে মাঠ ছাড়তে হয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলকে।
৭ সেপ্টেম্বর ২০২৬

ব্যাটিংয়ে প্রত্যাশামতো রান তুলতে না পারলেও বোলারদের দুর্দান্ত লড়াইয়ে ম্যাচ জমিয়ে তুলেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১১৪ রানের পুঁজি নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলেছিল মারুফা আক্তার ও সুলতানা খাতুনদের বোলিং নৈপুণ্য। তবে শেষ পর্যন্ত আর ম্যাচ নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ। ৪ উইকেটের জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।
৭ সেপ্টেম্বর ২০২৬