
বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো আয়ারল্যান্ড। এ মাসেই বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড ক্রিকেট দল, যেখানে তারা টাইগ্রেসদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সিরিজটি সামনে রেখে বুধবার (৬ নভেম্বর) ১৫ সদস্যের একটি তারুণ্য নির্ভর দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন গ্যাবি লুইস।
সফরটি আগামি ২৭ নভেম্বর থেকে শুরু হয়ে ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। উক্ত সিরিজে ৩টি ওয়ানডে ম্যাচ ৩ টি-টোয়েনিট ম্যাচ খেলবে। ওয়ানডে সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।
ওয়ানডে স্কোয়াড: গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিনা কুল্টার রেইলি, লরা ডেলানি, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, আর্লেন কেলি, অ্যামি ম্যাগুইর, জেন ম্যাগুইর, কারা মারে, লিয়া পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়ে, ফ্রেয়া সার্জেন্ট, এলিস টেক্টর।
টি-টোয়েন্টি স্কোয়াড: গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিনা কুল্টার রেইলি, লরা ডেলানি, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, আর্লেন কেলি, অ্যামি ম্যাগুইর, জেন ম্যাগুইর, কারা মারে, লিয়া পল, অরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোই, ফ্রেয়া সার্জেন্ট, রেবেকা স্টোকেল।

৩৮০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চাপে পড়েছে Worcestershire। Kent-এর বিপক্ষে County Championship Division Two-এর ম্যাচে দলটি ৩৯.৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করেছে। ফলে জয়ের জন্য তাদের এখনও প্রয়োজন ২৪০ রান।
১ দিন আগে

ফুটবল, ক্রিকেট ও টেনিস তিন খেলাতেই আজ রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামবে লিভারপুল। লা লিগায় বেতিসের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। পাশাপাশি নারী এশিয়া কাপ ও ইউএস ওপেনের ম্যাচও রয়েছে আজকের সূচিতে।
২ দিন আগে

ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে নিয়মিত খেলার সুযোগ পায় না বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মতোই ইংল্যান্ডের বিপক্ষেও দীর্ঘ বিরতিতে টেস্ট খেলতে হয় টাইগারদের। সর্বশেষ ২০১৬ সালে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টে মুখোমুখি হয়েছিল। আর ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের সবশেষ টেস্ট সফর আরও আগে—২০১০ সালে। দীর্ঘ সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে আগামী বছর।
৩ দিন আগে

অস্ট্রেলিয়ার মাটিতে যেন বদলে গেছে বাংলাদেশ! ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে ডারউন টেস্টে দুর্দান্ত ছন্দে রয়েছে টাইগাররা। অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিয়ে এরই মধ্যে লিড নিয়েছে বাংলাদেশ।
১৪ আগস্ট ২০২৬

দীর্ঘ প্রতীক্ষা আর রোমাঞ্চের এক নতুন অধ্যায় রচনা করে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে শুরুতেই বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইনের মারারা স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে প্রথম সেশনেই একের পর এক আঘাত হানেন টাইগার পেসাররা। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগেই অজি শিবিরের টপ অর্ডারের ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দারুণ ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬

আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের হয়ে আলো ছড়ানো তরুণ ভারতীয় ক্রিকেটার অভিষেক পোড়েলকে একটি গুরুতর অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ এনে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, যা পুরো ক্রীড়াঙ্গনে ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
১২ আগস্ট ২০২৬

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে এসেছে এক দারুণ স্বস্তির ও আনন্দের খবর। দীর্ঘদিন ধরে ইনজুরি বা চোটের কারণে মাঠের বাইরে ছিটকে থাকার পর অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রাথমিক ও চূড়ান্ত স্কোয়াডে নিজের জায়গা ফিরে পেয়েছেন অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ব্যাটার লিটন কুমার দাস।
২ আগস্ট ২০২৬

প্রথম টি-টোয়েন্টির পরাজয়ের জবাব দারুণভাবেই দিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ও বোলিং ই বিভাগেই আধিপত্য দেখিয়ে জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়েছে টাইগাররা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়, ফলে শিরোপা নির্ধারণ হবে শেষ ম্যাচে।
১৭ জুলাই ২০২৬

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-ভারত ম্যাচে শুরু থেকেই উত্তেজনার পারদ চড়েছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের এই লড়াই ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে, আর মাঠের খেলাও সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে শুরু করেছে।
২৫ জুন ২০২৬