
বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের পথে এগিয়ে থাকলেও অবশেষে ৯২ রানের ব্যবধানে পরাজিত হয়। আফগানিস্তানের বিপক্ষে ৯২ রানের শোচনীয় হেরে সরাসরি যাকে দোষ দিলেন শান্ত। শুনে সবাই অবাক। নাজমুল হোসেন শান্ত বলেন যে, আমাদের ব্যাটিং ভালো চলছিল কিন্তু খেলার মোড় হঠাৎ করে ঘুরে যায়, আমাদের মিডিল অর্ডারের ব্যাটাররা ভাল করতে পারে নাই। যার ফলে খেলা অন্যদিকে ঘুরে যায়। ম্যাচ আমাদের হাত থেকে ছিটকে যায়।’ এদিকে মাত্র ২৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে, ২ উইকেট হারিয়ে দলীয় শতক স্পর্শ করে বাংলাদেশ দল এবং ৩ উইকেটে ১৩১ রান পর্যন্ত তারা নিরাপদ অবস্থানে ছিল। তবে হঠাৎ ধস নেমে আসে এবং বাংলাদেশ ১২ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারিয়ে ৩৪.৩ ওভারে ১৪৩ রানে অলআউট হয়ে যায়।
বাংলাদেশের নিয়ন্ত্রীত বোলিংয়ে আফগানিস্তানকে বেশি রান স্কোরবোর্ডে জমা করতে দেয়নি। আফগানিস্তান টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২৩৫ রানে অলআউট হয়। তাদের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেন মোহাম্মদ নবী, এবং হাশমতউল্লাহ শাহিদি ৫২ রান করেন। বাংলাদেশের বোলিং আক্রমণে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান উজ্জ্বল ছিলেন, দুজনেই ৪টি করে উইকেট নেন। শরিফুল ইসলাম ১টি উইকেট নেন। আর একটি উইকেট আসে রান আউট থেকে।
বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের পেছনে মূল ভূমিকা রাখেন আফগানিস্তানের স্পিনার আল্লাহ গজনফর, যিনি ৬ উইকেট শিকার করে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, দলের পরিকল্পনা ঠিকমতো বাস্তবায়ন করতে না পারায় এমন পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে।
ম্যাচ শেষে শান্ত বলেন, 'আমি প্রথম ১৫-২০ ওভার ভালো শুরু করেছিলাম। কিন্তু মাঝের ওভারে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। নবি দারুণ ব্যাটিং করেছে, আমাদের আরো আক্রমণাত্বক হওয়া দরকার ছিল। উইকেট বোলারদের জন্য সহজ ছিল। আমি মনে করি শহিদি এবং নবি খুব ভালো ব্যাট করেছে।'
শান্ত আরও যোগ করে বলেন যে, ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে টাইগার অধিনায়ক বলেন, 'আমি মনে করি আমার উইকেট পার্থক্য গড়ে দিয়েছে। আমি উইকেটে সেট ছিলাম, বড় ইনিংস খেলার দরকার ছিল। আমাদের প্রস্তুতি ভালো ছিল, কিন্তু আজ আমাদের দিন ছিল না। আশা করি আমরা ঘুরে দাঁড়াবো।'

৬ দিন আগে

৬ দিন আগে

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
১৭ সেপ্টেম্বর ২০২৬

খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততায় কাটবে। ক্রিকেট, টেনিস ও ফুটবল—তিন জনপ্রিয় খেলাতেই রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাশাপাশি টেস্ট ক্রিকেট ও ইউএস ওপেনের গুরুত্বপূর্ণ ম্যাচও সরাসরি দেখা যাবে টেলিভিশনে।
১১ সেপ্টেম্বর ২০২৬

দুবাইয়ে নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের ইনিংস শেষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে বাংলাদেশের ইনিংসের ২ দশমিক ১ ওভার শেষে ১৪ রান এসেছে, কোনো উইকেট হারায়নি নিগার সুলতানার দল।
১০ সেপ্টেম্বর ২০২৬

২০২৪ সালের নারী এশিয়া কাপে ভারতের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। এবার সেই হারের স্মৃতি পেছনে ফেলে নতুন লড়াইয়ের অপেক্ষায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। ডাম্বুলার পর এবার দুবাইয়ের মাটিতে ভারতের বিপক্ষে প্রতিশোধের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগ্রেসরা।
১০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ক্রিকেট দলের সামনে ব্যস্ত সূচি। আগামী অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের অংশগ্রহণে বসতে যাচ্ছে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। ১৭ অক্টোবর শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৩ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে।
৮ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসে ক্রিকেটে এবারও পদকের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তবে পদকের মঞ্চে পৌঁছাতে হলে শুরুতেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই দলকে। পুরুষ ও নারী—উভয় দলই সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে নিজেদের অভিযান শুরু করবে। ফলে প্রথম ম্যাচেই জয় তুলে নিতে পারলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে। আর সেই ধাপ পেরোতে পারলেই ব্রোঞ্জ নয়, সোনার পদকের লড়াইয়ে নামার সুযোগ তৈরি হবে বাংলাদেশের।
৭ সেপ্টেম্বর ২০২৬