রিপোর্টার

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৮৪০ টাকায়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
কোন ক্যারেটের স্বর্ণের দাম কত?
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩০১ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এসব দাম ভ্যাটসহ নির্ধারিত।
রুপার নতুন দাম কত?
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা করা হয়েছে।
অন্যদিকে, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৯১ টাকা কমিয়ে ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৩ হাজার ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এক সপ্তাহের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম
এর আগে গত ১৯ সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছিল।
একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৩০১ টাকা বাড়িয়ে ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা করা হয়েছিল।
অর্থাৎ, গত সপ্তাহে যে পরিমাণ বাড়ানো হয়েছিল, এবার ২২ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ঠিক সেই পরিমাণই কমানো হয়েছে। তবে ২১ ক্যারেটের ক্ষেত্রে এবার ১ টাকা বেশি কমেছে।
চলতি বছরে ১১৭ বার স্বর্ণের দাম সমন্বয়
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১১৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৮ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৫৯ দফা কমানো হয়েছে।
এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়েছিল।
চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দামের রেকর্ড তৈরি হয়। ওই দিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছিল। এটিই দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম হিসেবে উল্লেখ করা হয়েছে।

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে একটি গোল করে জয় নিশ্চিত করে পাকিস্তান। এই হারে দীর্ঘ ২১ বছর পর সাফের ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হলো না স্বাগতিকদের।
৮ ঘণ্টা আগে

৯ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে ওয়ারলেস দারুল উলুম মাদ্রাসার ২৯ জন হাফেজ ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের মারকায পরীক্ষায় উত্তীর্ণ ২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘রাস্তায় গাড়ি পুড়িয়ে বা মিছিল করে দ্বীন কায়েম হয় না। ইসলাম প্রচার হয়েছে ভালো কাজ, উত্তম চরিত্র ও সুন্দর আচরণের মাধ্যমে।’
১০ ঘণ্টা আগে

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা গুরুত্বপূর্ণ এই সেমিফাইনাল। ম্যাচের আগে একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ। চোটের কারণে ছিটকে যাওয়া সাদ উদ্দিনের জায়গায় দলে এসেছেন রহমত মিয়া। আর আক্রমণভাগে মোহাম্মদ ইব্রাহিমের পরিবর্তে সুযোগ পেয়েছেন সুকি ইতোফুসা।
১০ ঘণ্টা আগে

দেশের বাজারে টানা কয়েক দফা কমার পর নতুন করে সমন্বয় করা হয়নি সোনার দাম। ফলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত আগের দামেই শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বিক্রি হচ্ছে সোনা। আজ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
১৬ ঘণ্টা আগে

জমি কেনার পর কিংবা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির মূল দলিল হারিয়ে গেলে দুশ্চিন্তায় পড়েন অনেকেই। জমি বিক্রি, নামজারি, ব্যাংকঋণ কিংবা মালিকানাসংক্রান্ত কাজে দলিল প্রয়োজন হলে কীভাবে এগোবেন, তা নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা। তবে মূল দলিল হারিয়ে গেলেই যে জমির মালিকানা প্রমাণের পথ বন্ধ হয়ে যায়, বিষয়টি এমন নয়। দলিলটি নিবন্ধিত হয়ে থাকলে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস থেকে সরকারি রেকর্ডের ভিত্তিতে সার্টিফাইড কপি বা প্রত্যয়িত নকল সংগ্রহ করা যায়। এমনকি দলিল নম্বর জানা না থাকলেও নির্দিষ্ট তথ্য দিয়ে তল্লাশি করে দলিলের সন্ধান পাওয়ার সুযোগ রয়েছে।
১৬ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্টি হওয়া লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাবে আপাতত বাংলাদেশের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। আগামী ৪৮ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখছে না বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় সারা দেশে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১৬ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী স্বর্ণপদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা উদয়ন ক্লাব আয়োজিত ৩৭তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬। এতে মিরসরাই ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন এবং মাদ্রাসা রয়েছে।
১ দিন আগে

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে এলাকাবাসী কবরস্থানে গিয়ে বেশ কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে কাছে গিয়ে দেখা যায়, ৩টি কবরের ভেতর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও স্বজনদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই প্রিয়জনের কবরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
১ দিন আগে