
আজ বুধবার,আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের ১ম ওয়ানডেতে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ দল। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সিরিজে ব্যর্থতা কাটিয়ে এই ম্যাচে জয়ের মাধ্যমে আত্মবিশ্বাস পুনরুদ্ধার করতে চায় নাজমুল শান্তরা। পাকিস্তানে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ বজায় রাখবে। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগেও আজ উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বার্সেলোনা, ইন্টার মিলান, আর্সেনাল এবং বায়ার্ন মিউনিখের মতো বড় দলগুলো মাঠে নামবে নিজেদের গ্রুপে মূল্যবান পয়েন্ট অর্জনের লক্ষ্যে। এই ম্যাচগুলোতে দলগুলোর পারফরম্যান্স চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী ধাপে ওঠার জন্য বিশেষ গুরুত্ব বহন করবে।
বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ এবং চ্যাম্পিয়ন্স লিগের আকর্ষণীয় ফুটবল ম্যাচগুলোর দিকে আজ বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের নজর থাকবে।
ক্রিকেট১ম ওয়ানডেবাংলাদেশ–আফগানিস্তানবিকেল ৪টা, নাগরিক টিভি ও ইউরোস্পোশপ
মেয়েদের বিগ ব্যাশ লিগ হোবার্ট হারিকেন্স–সিডনি সিক্সার্সদুপুর ১–১০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১
ফুটবলউয়েফা ইউরোপা লিগ বেসিকতাস–মালমোরাত ৯–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
শাখতার দোনেৎস্ক–ইয়াং বয়েজরাত ১১–৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ৫
ক্লাব ব্রুগা–অ্যাস্টন ভিলারাত ১১-৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ২
ইন্টার মিলান–আর্সেনালরাত ২টা, সনি স্পোর্টস টেন ২
বায়ার্ন মিউনিখ–বেনফিকারাত ২টা, সনি স্পোর্টস টেন ১
রেড স্টার বেলগ্রেড–বার্সেলোনারাত ২টা, সনি স্পোর্টস টেন ৫
পিএসজি–আতলেতিকো মাদ্রিদরাত ২টা, সনি লিভ

৫ দিন আগে

৫ দিন আগে

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
১৭ সেপ্টেম্বর ২০২৬

খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততায় কাটবে। ক্রিকেট, টেনিস ও ফুটবল—তিন জনপ্রিয় খেলাতেই রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাশাপাশি টেস্ট ক্রিকেট ও ইউএস ওপেনের গুরুত্বপূর্ণ ম্যাচও সরাসরি দেখা যাবে টেলিভিশনে।
১১ সেপ্টেম্বর ২০২৬

দুবাইয়ে নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের ইনিংস শেষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে বাংলাদেশের ইনিংসের ২ দশমিক ১ ওভার শেষে ১৪ রান এসেছে, কোনো উইকেট হারায়নি নিগার সুলতানার দল।
১০ সেপ্টেম্বর ২০২৬

২০২৪ সালের নারী এশিয়া কাপে ভারতের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। এবার সেই হারের স্মৃতি পেছনে ফেলে নতুন লড়াইয়ের অপেক্ষায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। ডাম্বুলার পর এবার দুবাইয়ের মাটিতে ভারতের বিপক্ষে প্রতিশোধের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগ্রেসরা।
১০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ক্রিকেট দলের সামনে ব্যস্ত সূচি। আগামী অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের অংশগ্রহণে বসতে যাচ্ছে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। ১৭ অক্টোবর শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৩ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে।
৮ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসে ক্রিকেটে এবারও পদকের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তবে পদকের মঞ্চে পৌঁছাতে হলে শুরুতেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই দলকে। পুরুষ ও নারী—উভয় দলই সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে নিজেদের অভিযান শুরু করবে। ফলে প্রথম ম্যাচেই জয় তুলে নিতে পারলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে। আর সেই ধাপ পেরোতে পারলেই ব্রোঞ্জ নয়, সোনার পদকের লড়াইয়ে নামার সুযোগ তৈরি হবে বাংলাদেশের।
৭ সেপ্টেম্বর ২০২৬