.jpg)
সিনিয়র রির্পোটার

রাকিব: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ও বেসরকারি ফলাফল প্রকাশের পর দেশের রাজনৈতিক অঙ্গনে স্পষ্ট হয়ে উঠেছে নতুন ক্ষমতার সমীকরণ। মোট ২৯৭টি আসনের মধ্যে ২০৯টি আসনে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অন্যদিকে ৬৮টি আসন নিয়ে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ফলাফল পরিষ্কার হওয়ার পর এখন দেশজুড়ে সবচেয়ে বড় প্রশ্ন—কবে গঠিত হবে নতুন সরকার এবং কারা আসবেন মন্ত্রিসভায়। রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের দৃষ্টি এখন পুরোপুরি আসন্ন সাংবিধানিক প্রক্রিয়ার দিকে।
গেজেট প্রকাশ থেকে শপথ—সম্ভাব্য সময়সূচি
নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল গেজেট আকারে প্রকাশ করার পরই নতুন সংসদ সদস্যদের শপথের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। সরকারের উচ্চপদস্থ সূত্রের তথ্য অনুযায়ী সম্ভাব্য সময়সূচি হলো—
১৬ ফেব্রুয়ারি: নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আয়োজনের প্রবল সম্ভাবনা।
১৭ ফেব্রুয়ারি: সংসদ নেতা নির্বাচন এবং রাষ্ট্রপতির সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎসহ সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা।
১৮ ফেব্রুয়ারি: সবকিছু ঠিক থাকলে নতুন মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠিত হতে পারে। অর্থাৎ, এই দিনেই নতুন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে পারে।
এই সময়সূচি অনুযায়ী দেশ খুব দ্রুতই একটি পূর্ণাঙ্গ নির্বাচিত সরকারের অধীনে আসতে যাচ্ছে—এমন প্রত্যাশা তৈরি হয়েছে।
নতুন প্রধানমন্ত্রী কে হচ্ছেন
একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ফলে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন বিএনপি থেকেই। দলীয় সূত্র এবং বর্তমান রাজনৈতিক সমীকরণ অনুযায়ী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন—এমন জোরালো ইঙ্গিত পাওয়া গেছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসবে সংসদীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর।
সংসদে বিরোধী দলের নতুন চিত্র
৬৮টি আসন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন সংসদের দ্বিতীয় বৃহত্তম দল। ফলে তারা প্রধান বিরোধী দলের দায়িত্ব পালন করতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পর।
দেশজুড়ে অপেক্ষা নতুন সরকারের জন্য
নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই পুরো দেশ নতুন সরকারের পথচলার দিকে তাকিয়ে আছে। ১৮ ফেব্রুয়ারি যদি নতুন মন্ত্রিসভা শপথ নেয়, তবে দীর্ঘ বিরতির পর দেশে একটি নির্বাচিত সরকার তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে—এমন প্রত্যাশা এখন সর্বত্র।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৭ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
৯ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
৯ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে