Bangladesh National Election 2026 ট্যাগের খবর
এই ট্যাগের খবর

তারেক রহমানের মন্ত্রিসভা: দেখুন সম্ভাব্য মন্ত্রিপরিষদ
নিজস্ব প্রতিবেদক: রাকিব: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে প্রায় দুই দশক পর সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার অপেক্ষায় রয়েছেন এমনটাই রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছে। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই নতুন সরকারের কাঠামো, সম্ভাব্য মন্ত্রিসভা এবং ক্ষমতার ভারসাম্য নিয়ে নানা মহলে শুরু হয়েছে আলোচনা ও বিশ্লেষণ। দলীয় সূত্রগুলো জানাচ্ছে, এবারের মন্ত্রিসভা গঠনে অভিজ্ঞ প্রবীণ রাজনীতিকদের পাশাপাশি দক্ষ ...
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩৭ | বিস্তারিত

নির্বাচন ঘিরে অভিযোগের ঝড়: যেসব আসনে পুনর্নির্বাচনের দাবি
নিজস্ব প্রতিবেদক: হাসান: ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন-পরবর্তী সময়ে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তুলেছেন ঢাকার কয়েকটি আসনে পরাজিত প্রার্থীরা। বিভিন্ন সংবাদ সম্মেলন ও লিখিত আবেদনের মাধ্যমে তারা ফলাফল পুনর্বিবেচনা, ভোট পুনর্গণনা এবং কিছু ক্ষেত্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। রাজধানীর পল্লবীতে শনিবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা-১৬ আসনের পরাজিত প্রার্থী এবং আমিনুল হক অভিযোগ করেন, পরিকল্পিত “ইলেকশন ইঞ্জিনিয়ারিং”-এর মাধ্যমে তাকে পরাজিত করা হয়েছে। তিনি দাবি করেন, প্রশাসনিক ও সরকারি ...
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২০ | বিস্তারিত

নতুন সরকার-মন্ত্রিসভা কবে: জানুন শপথ গ্রহণের তারিখ
নিজস্ব প্রতিবেদক: রাকিব: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ও বেসরকারি ফলাফল প্রকাশের পর দেশের রাজনৈতিক অঙ্গনে স্পষ্ট হয়ে উঠেছে নতুন ক্ষমতার সমীকরণ। মোট ২৯৭টি আসনের মধ্যে ২০৯টি আসনে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অন্যদিকে ৬৮টি আসন নিয়ে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফলাফল পরিষ্কার হওয়ার পর এখন দেশজুড়ে সবচেয়ে বড় প্রশ্ন—কবে গঠিত হবে নতুন সরকার এবং কারা আসবেন মন্ত্রিসভায়। রাজনৈতিক মহল ও সাধারণ ...
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৪:৩৮ | বিস্তারিত

আপনার ভোটকেন্দ্র ও ভোটার নম্বর দেখুন এক ক্লিকে
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারের নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটারের জন্য সারাদেশে নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র। ভোটের দিনে অপ্রয়োজনীয় ভিড় এড়াতে এবং দ্রুত নিজের কেন্দ্র শনাক্ত করতে নির্বাচন কমিশন (ইসি) চারটি সহজ পদ্ধতি চালু করেছে। এসব পদ্ধতির মাধ্যমে ঘরে বসেই জানা যাবে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের বিস্তারিত তথ্য। পদ্ধতি ১: ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ সবচেয়ে সহজ ও দ্রুত ...
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪৮ | বিস্তারিত

নির্বাচন নিয়ে নতুন ঘোষণা নির্বাচন কমিশনের
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজব ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটারদের উদ্দেশে কমিশন জানিয়েছে—ভুল তথ্য বা উসকানিতে বিভ্রান্ত না হয়ে নিশ্চিন্তে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং ভোটারদের ভোটদান থেকে বিরত ...
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৯ | বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটারদের জন্য জরুরি নির্দেশনা ও বিধিনিষেধ
নিজস্ব প্রতিবেদক: হাসান: আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের ভোটে অংশ নেবেন ১২ কোটি ৭৭ লাখেরও বেশি ভোটার। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ভোটারদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা ও বিধিনিষেধ জারি করেছে। ভোটকেন্দ্রে যাওয়ার আগে এসব বিষয় জেনে নেওয়া জরুরি। ভোটের সময়সূচি নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। তবে বিকেল সাড়ে ৪টার আগে যারা লাইনে অবস্থান ...
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৭ | বিস্তারিত

নির্বাচন বিশ্লেষণ: ৩০০ আসনের ভোটার পরিসংখ্যান-প্রকাশ পেল চমক
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দেশের ৩০০টি সংসদীয় আসনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার তাঁদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। ভোটার সংখ্যা ও ভৌগোলিক বৈচিত্র্যের কারণে কয়েকটি আসন ইতোমধ্যে বিশেষ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ভোটার সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে গাজীপুর-২ আসন। এখানে নিবন্ধিত ভোটার ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন, যা দেশের মধ্যে সর্বোচ্চ। বিপরীতে সবচেয়ে ...
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৬ | বিস্তারিত

নির্বাচনের ফলাফল কবে দিবে: জানালো নির্বাচন কমিশন
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দুটি বড় ভোট একসঙ্গে হওয়ায় ফলাফল প্রকাশে দীর্ঘ সময় লাগতে পারে এমন আলোচনা চললেও নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ভোটের পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যেই সব ফলাফল ঘোষণা করা সম্ভব হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, আধুনিক প্রযুক্তি ও দ্রুত তথ্য সংগ্রহ পদ্ধতির কারণে এবার ফলাফল ...
১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ | বিস্তারিত

ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়া নিয়ে ইসির নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: রাকিব: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৮ ফেব্রুয়ারি) দেওয়া বিশেষ নির্দেশনায় ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপের কথা জানানো হয়। ভোটারদের জন্য কঠোর নির্দেশনা ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে কোনো সাধারণ ভোটার মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না। ভোটের শৃঙ্খলা বজায় রাখতে এবং গোপনীয়তা রক্ষার স্বার্থে ...
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৪:৩৭ | বিস্তারিত

শেষ মুহূর্তে বিএনপির ১৫ আসনে প্রার্থী পরিবর্তন, দেখুন নতুন তালিকা
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের অন্তিম মুহূর্তে এসে নিজেদের রণকৌশলে ব্যাপক পরিবর্তন এনেছে বিএনপি। সারা দেশের অন্তত ১৫টি সংসদীয় আসনে প্রার্থী তালিকায় বড় ধরনের কাটছাঁট ও রদবদল করেছে দলটির হাইকমান্ড। মাঠপর্যায়ের জনমত ও অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে ‘ধানের শীষের’ জয় সুনিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তারেক রহমানের জোড়া আসন ও পার্থর সরে যাওয়ানির্বাচনের সবচেয়ে বড় চমক হিসেবে হাজির হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের আদি নির্বাচনী এলাকা বগুড়া-৬ আসনের ...
২৯ ডিসেম্বর ২০২৫, ২১:১৯ | বিস্তারিত

হঠাৎ এনসিপি ছাড়লেন তাসনিম জারা-জানুন কারণ
নিজস্ব প্রতিবেদক: রাজপথের তরুণ মুখ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব ডা. তাসনিম জারা দেশের রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)-র জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবের পদ থেকে ইস্তফা দিয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ডা. জারা নিজেই এই সিদ্ধান্তের কথা জানান। দলীয় রাজনীতির গণ্ডি পেরিয়ে তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে সরাসরি জনগণের কাঠগড়ায় দাঁড়াতে চান। খিলগাঁওয়ের ‘ঘরের মেয়ে’ হিসেবে আবেগঘন বার্তাপদত্যাগের পর শনিবার ...
২৭ ডিসেম্বর ২০২৫, ২১:৪৪ | বিস্তারিত
