-3.jpg)
সিনিয়র রির্পোটার

রাকিব: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে প্রায় দুই দশক পর সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার অপেক্ষায় রয়েছেন এমনটাই রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছে। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই নতুন সরকারের কাঠামো, সম্ভাব্য মন্ত্রিসভা এবং ক্ষমতার ভারসাম্য নিয়ে নানা মহলে শুরু হয়েছে আলোচনা ও বিশ্লেষণ।
দলীয় সূত্রগুলো জানাচ্ছে, এবারের মন্ত্রিসভা গঠনে অভিজ্ঞ প্রবীণ রাজনীতিকদের পাশাপাশি দক্ষ তরুণদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। পাশাপাশি আঞ্চলিক ভারসাম্য বজায় রাখার দিকেও গুরুত্ব দিতে চায় বিএনপি, যাতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়।
প্রবীণ নেতৃত্বের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন ও মঈন খান—তারা সরাসরি মন্ত্রিসভায় থাকবেন নাকি কেউ রাষ্ট্রপতির পদে মনোনীত হবেন—এ নিয়ে চলছে নানা জল্পনা।
দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যেও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সম্ভাব্য দায়িত্বপ্রাপ্ত হিসেবে আলোচনায় রয়েছেন। তাদের মধ্যে সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, গয়েশ্বর চন্দ্র রায় এবং এজেডএম জাহিদ হোসেন—তাদের নাম উল্লেখ করা হচ্ছে।
অভিজ্ঞতা সম্পন্ন সাবেক মন্ত্রী ও সিনিয়র নেতাদের মধ্যেও নতুন মন্ত্রিসভায় থাকার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে রয়েছেন আলতাফ হোসেন চৌধুরী, বরকতউল্লাহ বুলু ও এহসানুল হক মিলন। পাশাপাশি তরুণ ও মধ্যম সারির নেতৃত্ব থেকে আলোচনায় আছেন শহীদ উদ্দিন চৌধুরী এনি, ইশরাক হোসেন ও রেজা কিবরিয়া।
জোটসঙ্গীদের মধ্য থেকেও কয়েকজন নতুন সরকারের সঙ্গে যুক্ত হতে পারেন বলে আলোচনা রয়েছে। তাদের মধ্যে রয়েছেন ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ ও নুরুল হক নূর। অন্যদিকে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে থাকা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী সম্ভাব্য টেকনোক্র্যাট সদস্য হিসেবে আলোচনায় রয়েছেন।
এছাড়া পরবর্তী সংসদের স্পিকার হিসেবে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন-এর নামও রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে। নতুন সরকার গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও প্রত্যাশা এখন তুঙ্গে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত আসবে শপথ ও আনুষ্ঠানিক ঘোষণার পরই।

দেশের জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্য নিয়ে বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে আগামী ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে

প্রতি বছর ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৭ নভেম্বর সরকারি ছুটি হিসেবে পালিত হবে, তবে ৬ জুলাই ছুটি থাকবে না।
১০ ঘণ্টা আগে

পটুয়াখালীর মহিপুরে নিজেকে দন্ত ও চক্ষু বিশেষজ্ঞ পরিচয় দিয়ে চিকিৎসা সেবার নামে প্রতারণার অভিযোগে হারুন নামের এক ব্যক্তিকে ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি তার কিছু আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ক্ষোভ আরও বেড়েছে।
১১ ঘণ্টা আগে

ডেমরা ও আশপাশের এলাকায় আগামীকাল শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ডেমরা-রানীমহল-চট্টগ্রাম মহাসড়কের বিতরণ লাইনের লিকেজ মেরামত ও ভাল্ব পরিবর্তনের জরুরি কাজের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
১১ ঘণ্টা আগে

শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, পড়াশোনার প্রতি আগ্রহ এবং সামাজিক সচেতনতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সন্ধ্যার পর অযথা বাইরে সময় কাটানো নিরুৎসাহিত করে তাদের পড়াশোনায় ফিরিয়ে আনতে শিক্ষক-অভিভাবক সমন্বয়ে বিশেষ ‘মোটিভেশনাল’ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে

বাগেরহাটে খানজাহান আলীর মাজার এলাকায় দিঘিতে কুমিরের আক্রমণে নিহত কুকুরটির মৃত্যুকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার অবসান ঘটিয়েছে জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন। এতে বলা হয়েছে, কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত ছিল এবং তাকে ইচ্ছাকৃতভাবে কুমিরের সামনে নিক্ষেপ করা হয়নি।
১২ ঘণ্টা আগে

সাময়িকভাবে ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পাঁচ দিনের পূর্বাভাসে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে

জ্বালানি সরবরাহে ভোগান্তি কমাতে এবং জরুরি সেবার কার্যক্রম সচল রাখতে শরীয়তপুরের জাজিরা উপজেলাতে চালু করা হয়েছে বিশেষ ‘জরুরি লাইন’।
১৫ ঘণ্টা আগে

পহেলা বৈশাখের উৎসবমুখর আবহে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে দেশের কৃষি খাতে এক নতুন যুগের সূচনা হলো। আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্যোগকে কৃষি খাতের ডিজিটাল রূপান্তরের এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যার মাধ্যমে প্রান্তিক কৃষকদের কাছে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি কৃষি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও আধুনিকায়নের নতুন দ্বার উন্মোচিত হয়েছে।
২০ ঘণ্টা আগে