
রিপোর্টার

নির্বাচনের অন্তিম মুহূর্তে এসে নিজেদের রণকৌশলে ব্যাপক পরিবর্তন এনেছে বিএনপি। সারা দেশের অন্তত ১৫টি সংসদীয় আসনে প্রার্থী তালিকায় বড় ধরনের কাটছাঁট ও রদবদল করেছে দলটির হাইকমান্ড। মাঠপর্যায়ের জনমত ও অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে ‘ধানের শীষের’ জয় সুনিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
তারেক রহমানের জোড়া আসন ও পার্থর সরে যাওয়ানির্বাচনের সবচেয়ে বড় চমক হিসেবে হাজির হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের আদি নির্বাচনী এলাকা বগুড়া-৬ আসনের পাশাপাশি তিনি এবার ঢাকার অভিজাত আসন ঢাকা-১৭ (গুলশান-বনানী) থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। এদিকে, এই আসনে আগে আন্দালিব রহমান পার্থর নাম শোনা গেলেও তিনি এখন তাঁর নিজ এলাকা ভোলা সদর থেকে নির্বাচনে লড়বেন।
ঢাকা ও চট্টগ্রামে নাটকীয় রদবদলপ্রার্থী পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়েছে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে। ঢাকা-১২ আসনে নিজস্ব প্রার্থীর পরিবর্তে মিত্র দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হককে সমর্থন দিয়েছে বিএনপি। অন্যদিকে, চট্টগ্রামে রাউজান আসনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বদলে গোলাম আকবর খন্দকার এবং সীতাকুণ্ডে কাজী সালাহউদ্দিনের পরিবর্তে কারাবন্দি নেতা আসলাম চৌধুরীকে চূড়ান্ত টিকিট দেওয়া হয়েছে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী তাঁর বর্তমান আসন চট্টগ্রাম-১১ ছেড়ে এখন লড়বেন চট্টগ্রাম-১০ আসন থেকে। তাঁর ছেড়ে দেওয়া বন্দর আসনে ধানের শীষের কান্ডারি হয়েছেন তরুণ নেতা সাঈদ আল নোমান। নারায়ণগঞ্জে ব্যবসায়ী মাসুদুজ্জামানের স্থলে অভিজ্ঞ নেতা আবুল কালামকে ফিরিয়ে এনেছে দল।
নতুন মুখ ও শরিকদের চমকমিত্রদের সম্মান রক্ষার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ আসন ছেড়ে দিয়েছে বিএনপি। ঝিনাইদহে গণ অধিকার পরিষদ থেকে আসা রাশেদ খান এবং নড়াইল-২ আসনে এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদকে মনোনীত করা হয়েছে। এছাড়া ঝিনাইদহ-১ আসনে সদ্য পদত্যাগকারী অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানকে প্রার্থী করে চমক দেখিয়েছে বিএনপি। মুন্সীগঞ্জ-২ আসনে মিজানুর রহমান সিনহার পরিবর্তে আবদুস সালাম আজাদ এবং ৩ আসনে মো. মহিউদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কেন এই শেষ মুহূর্তের পরিবর্তন?বিএনপির নীতিনির্ধারক আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, ৩০০ আসনের তালিকা প্রায় প্রস্তুত থাকলেও রাজনৈতিক কৌশল ও জনপ্রিয়তার বিচারে কোথাও কোথাও রদবদল করা হচ্ছে। মূলত আইনি জটিলতা এড়াতে এবং প্রতিটি আসনে শক্তিশালী বিকল্প নিশ্চিত করতেই এই 'ফিল্টারিং' প্রক্রিয়া চলছে। ধানের শীষের বিজয় নিশ্চিত করাই এখন দলের একমাত্র লক্ষ্য।

নিজস্ব প্রতিবেদক: দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে যখন সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের উদ্বেগ কাজ করছে, ঠিক তখনই আশার বার্তা দিল সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন দেশে এপ্রিল ও মে মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে, ফলে এই সময়ের চাহিদা নির্বিঘ্নে পূরণ করা সম্ভব হবে।
৮ মিনিট আগে

প্রবাসে কর্মরত লাখো বাংলাদেশি আমাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিটেন্স দেশের উন্নয়নকে এগিয়ে নিচ্ছে প্রতিনিয়ত। এই “রেমিটেন্স যোদ্ধাদের” কথা মাথায় রেখে প্রতিদিনের মতো আজও ১৭ এপ্রিল ২০২৬ তারিখে বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার সর্বশেষ বিনিময় হার তুলে ধরা হলো।
১ ঘণ্টা আগে

রাকিব: দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ক্রমবর্ধমান দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয়ের চাপ সামাল দিতে সরকার অবশেষে মহার্ঘ ভাতা দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাবিত এই ভাতার ফলে মাসিক বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি পেতে যাচ্ছে সর্বনিম্ন ৪,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৭,৮০০ টাকা পর্যন্ত।
১ ঘণ্টা আগে

দেশের জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্য নিয়ে বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে আগামী ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে

প্রতি বছর ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৭ নভেম্বর সরকারি ছুটি হিসেবে পালিত হবে, তবে ৬ জুলাই ছুটি থাকবে না।
১৬ ঘণ্টা আগে

পটুয়াখালীর মহিপুরে নিজেকে দন্ত ও চক্ষু বিশেষজ্ঞ পরিচয় দিয়ে চিকিৎসা সেবার নামে প্রতারণার অভিযোগে হারুন নামের এক ব্যক্তিকে ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি তার কিছু আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ক্ষোভ আরও বেড়েছে।
১৭ ঘণ্টা আগে

ডেমরা ও আশপাশের এলাকায় আগামীকাল শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ডেমরা-রানীমহল-চট্টগ্রাম মহাসড়কের বিতরণ লাইনের লিকেজ মেরামত ও ভাল্ব পরিবর্তনের জরুরি কাজের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
১৭ ঘণ্টা আগে

শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, পড়াশোনার প্রতি আগ্রহ এবং সামাজিক সচেতনতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সন্ধ্যার পর অযথা বাইরে সময় কাটানো নিরুৎসাহিত করে তাদের পড়াশোনায় ফিরিয়ে আনতে শিক্ষক-অভিভাবক সমন্বয়ে বিশেষ ‘মোটিভেশনাল’ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
১৮ ঘণ্টা আগে

বাগেরহাটে খানজাহান আলীর মাজার এলাকায় দিঘিতে কুমিরের আক্রমণে নিহত কুকুরটির মৃত্যুকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার অবসান ঘটিয়েছে জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন। এতে বলা হয়েছে, কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত ছিল এবং তাকে ইচ্ছাকৃতভাবে কুমিরের সামনে নিক্ষেপ করা হয়নি।
১৮ ঘণ্টা আগে