সদ্য সংবাদ
রাকিব
সিনিয়র রিপোর্টার
ঘরে বসেই ভোটকেন্দ্র ও ভোটার নম্বর দেখুন এক ক্লিকে
রাকিব: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটারদের সুবিধা বাড়ানো এবং ভোটপ্রক্রিয়া সহজ করতে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানার চারটি ভিন্ন পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটাররা যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করে সহজেই নিজেদের ভোটকেন্দ্রের তথ্য সংগ্রহ করতে পারবেন। নিচে বিস্তারিত তুলে ধরা হলো-
স্মার্ট অ্যাপের মাধ্যমে
স্মার্টফোন ব্যবহারকারীরা প্লে-স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘Smart Election Management BD’ অ্যাপটি ডাউনলোড করতে পারেন। অ্যাপের ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে গিয়ে এনআইডি নম্বর ও জন্মতারিখ দিলে কেন্দ্রের নাম, ঠিকানা ও ভোটার ক্রমিক নম্বর দেখা যাবে।
হটলাইন ১০৫
যেকোনো মোবাইল ফোন থেকে ১০৫ নম্বরে কল করেও ভোটের তথ্য জানা যাবে। অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ প্রেস করতে হবে। এ সময় এনআইডি নম্বর ও জন্মতারিখ প্রস্তুত রাখতে হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা চালু থাকবে।
এসএমএস পদ্ধতি
ইন্টারনেট না থাকলেও সাধারণ মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়ে তথ্য পাওয়া যাবে। মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: PC <স্পেস> আপনার এনআইডি নম্বর, এরপর ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানিয়ে দেওয়া হবে।
নির্বাচন কমিশনের ওয়েবসাইট
ভোটাররা ইসির অফিসিয়াল ওয়েবসাইট ecs.gov.bd-এ প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করে এনআইডি নম্বর ও জন্মতারিখ দিয়ে কেন্দ্রের তথ্য জানতে পারবেন। ওয়েবসাইটে গুগল ম্যাপের মাধ্যমে কেন্দ্রের অবস্থান দেখার সুবিধাও রয়েছে।
নির্বাচন কমিশন ভোটারদের ভোটের আগেই নিজেদের কেন্দ্র ও তথ্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছে, যাতে নির্বাচনের দিন কোনো ধরনের ভোগান্তি বা বিভ্রান্তি না হয়।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- জানা গেল কবে কার্যকর হবে পে-স্কেল: জানুন সুনির্দিষ্ট তারিখ-বেতন বৃদ্ধির হিসাব
- ফেব্রুয়ারির শুরুতেই ধাক্কা: দেখুন আজকের স্বর্ণের দাম (১ ফেব্রুয়ারি)
- আজ শবে বারাত: নামাজের নিয়ম, দোয়াসহ জানুন সকল ফজিলতপূর্ণ আমল
- স্বর্ণবাজারে ঐতিহাসিক ধস: ভরিতে কমলো ৪০ হাজার টাকা!
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
- স্বর্ণের বাজারে বিরল ইতিহাস: ৫ ঘণ্টার ব্যবধানে কমলো ১২ হাজার
- এলপিজির নতুন দাম: সর্বশেষ যা জানা গেলো
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ জানুয়ারি)