-1.jpg)
রিপোর্টার

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে মর্মান্তিক এক ঘটনায় একসঙ্গে তিন বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে তারা তাদের নবম তলার বাসা থেকে নিচে ঝাঁপ দেয়। ঘটনাস্থলেই তিনজনকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুর আগে তারা হাতে লেখা একটি নোট রেখে যায়, যেখানে লেখা ছিল ‘সরি পাপা’।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তিন বোনের নাম পাখি (১২), প্রাচী (১৪) ও বিশিকা (১৬)। তারা অনলাইনে একটি কোরীয় গেমে অতিমাত্রায় আসক্ত ছিল। সম্প্রতি মা–বাবা তাদের মুঠোফোন ব্যবহার সীমিত করে দিলে গেম খেলা বন্ধ হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই সিদ্ধান্ত তাদের মানসিকভাবে গভীরভাবে প্রভাবিত করে।
দিল্লির উপকণ্ঠে অবস্থিত গাজিয়াবাদের ‘ভারত সিটি’ আবাসন কমপ্লেক্সে পরিবারটি বসবাস করত। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গভীর রাতে তিন বোন বাসার বারান্দায় গিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর জানালা দিয়ে একে একে তারা নিচে পড়ে যায়। চিৎকার ও বিকট শব্দে মা–বাবা, প্রতিবেশী এবং আবাসন কমপ্লেক্সের নিরাপত্তাকর্মীরা ঘুম থেকে জেগে ওঠেন। মা–বাবা বারান্দার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলেও ততক্ষণে সব শেষ হয়ে যায়।
সহকারী পুলিশ কমিশনার অতুল কুমার সিং বলেন, “ঘটনাস্থলে পৌঁছে আমরা নিশ্চিত হই যে চেতন কুমারের তিন মেয়ে ভবন থেকে পড়ে মারা গেছে।”
বুধবার সকালে ঘটনাস্থলে হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়। তিন কিশোরীর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায় এবং তাদের মা শোকে ভেঙে পড়ে চিৎকার করে কাঁদছিলেন। এলাকায় শোকাহত মানুষের ভিড় জমে যায়।
আট পৃষ্ঠার সুইসাইড নোট
তদন্তকারীরা একটি আট পৃষ্ঠার হাতে লেখা নোট ও একটি ডায়েরি উদ্ধার করেছেন। নোটে লেখা ছিল “এই ডায়েরিতে যা কিছু লেখা আছে, সব পড়ে নিও। কারণ এগুলোই সত্যি। এখনই পড়ো। আমি সত্যিই দুঃখিত। সরি পাপা।”নোটটির সঙ্গে হাতে আঁকা একটি কান্নার ইমোজিও ছিল।
ডায়েরির পাতাগুলোতে তাদের গেমিং অভ্যাস, মুঠোফোন ব্যবহার এবং মানসিক অবস্থার বিস্তারিত বিবরণ রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, তিন বোন কোরীয় সংস্কৃতির প্রতি অস্বাভাবিকভাবে আকৃষ্ট ছিল। তারা নিজেদের জন্য কোরীয় নামও ব্যবহার করত। মেজ বোন প্রাচী পরিবারে এবং ব্যক্তিগত জীবনে নেতৃত্বের ভূমিকা পালন করত বলে স্বজনরা জানান। ধারণা করা হচ্ছে, গেমিং আসক্তিতেও তার প্রভাব ছিল বেশি।
মেয়েদের বাবা চেতন কুমার কাঁদতে কাঁদতে বলেন, “ওরা বলত ‘পাপা সরি, কোরিয়া আমাদের জীবন, কোরিয়াই আমাদের সবচেয়ে বড় ভালোবাসা। আমরা এটা ছাড়তে পারব না।’”
তিনি আরও বলেন,“এমন ঘটনা যেন আর কোনো বাবা-মায়ের জীবনে না আসে। বাবা-মায়েদের উচিত সন্তানদের গেমিং নিয়ে সচেতন থাকা। আমি জানতাম না বিষয়টা এত ভয়ংকর হতে পারে।”
তদন্তে জানা গেছে, তিন বোন প্রায় সব কাজ একসঙ্গে করত খাওয়া, গোসল এমনকি ঘুমানোও। কোভিড-১৯ মহামারির সময় থেকেই তাদের গেমিং আসক্তি শুরু হয়। এরপর তারা স্কুলে অনিয়মিত হয়ে পড়ে এবং একপর্যায়ে পুরোপুরি স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।
তাদের শোবার ঘরের দেয়ালে কিছু আবেগঘন লেখা পাওয়া গেছে, যেমন ‘আমি খুব একা’ এবং ‘আমার হৃদয় ভেঙে গেছে’।
সিনিয়র পুলিশ কর্মকর্তা নিমিশ প্যাটেল জানান, এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো গেমের নাম পাওয়া যায়নি। তবে এটা স্পষ্ট যে তারা কোরীয় সংস্কৃতির দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিল, যার উল্লেখ সুইসাইড নোটেও রয়েছে।
পুলিশ জানায়, চেতন কুমার দুই স্ত্রী ও সন্তানদের নিয়ে একসঙ্গে বসবাস করতেন। নিহত তিন বোনের মধ্যে দুজন এক স্ত্রীর সন্তান এবং অপরজন তাদের সৎবোন।
ঘটনাটি এলাকাজুড়ে শোকের আবহ সৃষ্টি করেছে। একই সঙ্গে শিশু-কিশোরদের অনলাইন গেমিং আসক্তি ও মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় ২৫ বিলিয়ন (প্রায় ২৫০০ কোটি) মার্কিন ডলার ব্যয় হয়েছে বলে জানিয়েছেন পেন্টাগনের শীর্ষ আর্থিক কর্মকর্তা জুলস হার্স্ট। বুধবার (২৯ এপ্রিল) যুক্তরাষ্ট্রের হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে
৫ ঘণ্টা আগে

বিমান হামলার ধাক্কায় বড় সংকটে পড়েছে ইরান-এর ইস্পাতশিল্প। এরই প্রেক্ষিতে দেশটি সব ধরনের ইস্পাত পণ্য রপ্তানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, যা ইতোমধ্যে কার্যকর হয়েছে।
১ দিন আগে

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের পূর্ণ অধিকার ইরানের রয়েছে বলে স্পষ্ট মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া।
১ দিন আগে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে দেশে ফেরাতে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। সম্প্রতি ভারত সরকার এই অনুরোধ ‘পর্যালোচনা’ করছে বলে জানানোয় বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
৩ দিন আগে

চীন মানেই আধুনিক প্রযুক্তি আর দ্রুতগতির ট্রেন তবে এর পাশাপাশি রয়েছে এক ভিন্ন বাস্তবতা, যা এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ দিন আগে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছেন যে তিনি প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তবে দীর্ঘ চিকিৎসা শেষে বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন।
৪ দিন আগে

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে লন্ডনে কুখ্যাত যৌন অপরাধী Jeffrey Epstein–এর মানবপাচার ও যৌন নিপীড়ন চক্রের ভয়াবহ চিত্র উঠে এসেছে।
৫ দিন আগে

বিশ্ব বাণিজ্যের প্রাণকেন্দ্র হরমুজ প্রণালি এখন পরিণত হয়েছে এক সম্ভাব্য যুদ্ধক্ষেত্রে। ইরানের নিয়ন্ত্রণে থাকা এই গুরুত্বপূর্ণ জলপথ ঘিরে যুক্তরাষ্ট্র নিচ্ছে বড় সামরিক পদক্ষেপ এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে সিএনএন।
৫ দিন আগে

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের দামে, যা আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে গেছে।
৫ দিন আগে