
রির্পোটার

প্রজাতন্ত্রের কর্মচারীদের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ এবার সরাসরি রাজপথে বিস্ফোরিত হয়েছে। ৯ম পে-স্কেল দ্রুত ঘোষণা এবং জ্বালানি উপদেষ্টার বিতর্কিত মন্তব্য প্রত্যাহারের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিশাল প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
সমাবেশ থেকে আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, দাবি মানা না হলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে প্রতিদিন দুই ঘণ্টার কর্মবিরতি ও বিক্ষোভ চলবে।
কেন এত ক্ষোভ, কেন আন্দোলন?
সমাবেশে বক্তারা বলেন, গত ১১ বছরে কোনো নতুন পে-স্কেল না থাকায় বর্তমান ঊর্ধ্বমূল্যের বাজারে পরিবার নিয়ে বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।তাদের অভিযোগ, ২১ জানুয়ারি পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হলেও তা কার্যকর করতে গেজেট প্রকাশ না করে নতুন কমিটি গঠনের মাধ্যমে সময়ক্ষেপণ করা হচ্ছে।
এর ওপর ‘বর্তমান সরকার পে-স্কেল দেবে না’—জ্বালানি উপদেষ্টার এমন মন্তব্য কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি করেছে বলে জানান তারা।
৭ দফা দাবির গুরুত্বপূর্ণ বিষয়গুলো
সমাবেশ থেকে ঘোষিত দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-
নতুন বেতন কাঠামো:সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা নির্ধারণ করে ৯ম পে-স্কেল বাস্তবায়ন।
বাতিল সুবিধা ফেরত:২০১৫ সালের পে-স্কেলে বাতিল হওয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল।
অন্যান্য দাবি:স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পেনশন চালু, গ্র্যাচুইটির হার ১০০ শতাংশ করা এবং রেশন পদ্ধতি প্রবর্তন।
আন্দোলনের পরবর্তী কর্মসূচি
দাবি আদায়ে ঐক্য পরিষদের ঘোষিত রোডম্যাপ-
? ১–৩ ফেব্রুয়ারি:প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দেশের সব সরকারি দপ্তরের সামনে ২ ঘণ্টার অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ।
৬ ফেব্রুয়ারি:দাবি মানা না হলে শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে ‘ভূখা মিছিল’।
‘দেয়ালে পিঠ ঠেকে গেছে’—সংগঠনের হুঁশিয়ারি
৩৫টিরও বেশি সংগঠনের অংশগ্রহণে আয়োজিত সমাবেশে সংগঠনের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী স্পষ্ট ভাষায় বলেন,“দেয়ালে পিঠ ঠেকে গেছে বলেই আমরা এই কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।”

দীর্ঘদিনের অপেক্ষা ও নানা আলোচনার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের পথ আরও পরিষ্কার হলো। সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রস্তুতি জোরালোভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। জীবনযাত্রার বাড়তি ব্যয়, বাজারমূল্যের ঊর্ধ্বগতি এবং মূল্যস্ফীতির চাপ বিবেচনায় নিয়ে নতুন এই বেতন কাঠামো বাস্তবায়নে প্রশাসনের ভেতরে এখন চলছে ব্যাপক প্রস্তুতি।
৩ ঘণ্টা আগে

বাংলাদেশের অর্থনীতির জন্য বড় এক ইতিবাচক বার্তা এসেছে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতার দিক থেকে। আগামী পাঁচ বছরে বাংলাদেশকে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। পাশাপাশি দেশটির জন্য বার্ষিক ঋণসহায়তার পরিমাণ প্রায় ২০ শতাংশ বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছে সংস্থাটি। অর্থনীতিবিদদের মতে, এই সহায়তা দেশের বিনিয়োগ ও কর্মসংস্থানের পাশাপাশি সামগ্রিক উন্নয়ন অগ্রগতিকে আরও গতিশীল করতে সহায়তা করবে।
৯ ঘণ্টা আগে

দেশের স্বাস্থ্য পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে হামের বিস্তার। গত কয়েক সপ্তাহ ধরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়লেও সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাব পরিস্থিতিকে আরও চিন্তার মধ্যে ফেলেছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ ও মৃত্যুর হার বাড়তে থাকায় স্বাস্থ্যখাতে বাড়ছে চাপ।
৯ ঘণ্টা আগে

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আলোচনা সামনে আসতেই দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপের মধ্যে থাকা শিক্ষক-কর্মচারীরা এখন সম্ভাব্য সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। সরকারের পরিকল্পনায় নবম বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এর আওতায় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনার কথা আলোচনায় রয়েছে। পাশাপাশি নিচের গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য শতভাগ পর্যন্ত বেতন বৃদ্ধির সম্ভাবনার কথাও আলোচিত হচ্ছে। আর এতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্যও তৈরি হয়েছে বড় প্রত্যাশা।
১০ ঘণ্টা আগে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের বহু আলোচিত নতুন বেতন কাঠামো বা নবম পে-স্কেল বাস্তবায়নের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। সরকারের সংশ্লিষ্ট মহলে আলোচনার অগ্রগতি এবং বাজেট প্রস্তুতির সর্বশেষ পরিস্থিতি বলছে, সবকিছু ঠিক থাকলে আসন্ন জাতীয় বাজেটেই এ খাতে বড় ধরনের বরাদ্দ রাখা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দের বিষয়ে নীতিগত আলোচনা চলছে। এতে দেশের লাখো সরকারি চাকরিজীবীর মধ্যে নতুন আশার আলো তৈরি হয়েছে।
১২ ঘণ্টা আগে

ঈদুল আজহাকে সামনে রেখে দেশের স্বর্ণের বাজারে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধির ঘোষণা এসেছে। নতুন করে প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ফলে ভালো মানের স্বর্ণ কিনতে ক্রেতাদের এখন আগের চেয়ে আরও বেশি টাকা গুনতে হবে। নতুন এই দাম কার্যকর হওয়ার পর দেশের গয়নার বাজারে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ঈদের কেনাকাটা ও বিয়ের মৌসুম সামনে থাকায় স্বর্ণপ্রেমী ও ক্রেতাদের মধ্যে বাড়তি উদ্বেগ দেখা দিয়েছে।
১৩ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও অস্থির হয়ে উঠছে আবহাওয়া। দিনের গরমের পর সন্ধ্যা নামার আগেই কয়েকটি জেলায় শক্তিশালী ঝড়ো হাওয়া আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে দেশের চারটি জেলার জন্য দেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। এসব এলাকায় ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনাও থাকায় সংশ্লিষ্ট এলাকাগুলোর মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও তার কন্যা জায়মা রহমানকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী ও দুদকের পিপি অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান।
২ দিন আগে

দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এগোচ্ছে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া। আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্যে জোর প্রস্তুতি শুরু করেছে সরকার। নতুন এই পে-স্কেলে শুধু সরকারি কর্মচারীরাই নন, আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরাও সুবিধা পেতে যাচ্ছেন বলে জানা গেছে।
২ দিন আগে