কর্মচারী ঐক্য পরিষদ ট্যাগের খবর
এই ট্যাগের খবর

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
নিজস্ব প্রতিবেদক: নবম পে-স্কেল বা নতুন বেতন কাঠামো দ্রুত বাস্তবায়নের দাবিতে আন্দোলন আরও জোরালো করার ঘোষণা দিয়েছেন সরকারি চাকরিজীবীরা। অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বড় সমাবেশ করেন তারা। বিভিন্ন অঞ্চল থেকে কর্মচারীরা এতে অংশ নিয়ে তাদের দাবি তুলে ধরেন। সরকারের অবস্থান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, পে-কমিশনের প্রতিবেদন ইতোমধ্যে সরকারের কাছে জমা হয়েছে। তবে নতুন পে-স্কেল ...
৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪৫ | বিস্তারিত

নবম পে স্কেল: বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন এবং গেজেট প্রকাশের দাবিতে সরকারি চাকরিজীবীদের আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি না আসায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দেশজুড়ে চার ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মচারীরা। কর্মবিরতির সময় ও পরিধি সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সরকারি, আধা-সরকারি এবং পে-স্কেলের আওতাভুক্ত বিভিন্ন দপ্তরে এই কর্মসূচি পালিত হয়। এর আগে ১ থেকে ৩ ফেব্রুয়ারি প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি দেওয়া ...
৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪:৪৮ | বিস্তারিত

নবম পে স্কেল: চূড়ান্ত আল্টিমেটাম, ৩ দিনের কর্মবিরতির ডাক
নিজস্ব প্রতিবেদক: প্রজাতন্ত্রের কর্মচারীদের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ এবার সরাসরি রাজপথে বিস্ফোরিত হয়েছে। ৯ম পে-স্কেল দ্রুত ঘোষণা এবং জ্বালানি উপদেষ্টার বিতর্কিত মন্তব্য প্রত্যাহারের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিশাল প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সমাবেশ থেকে আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, দাবি মানা না হলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে প্রতিদিন দুই ঘণ্টার কর্মবিরতি ও বিক্ষোভ চলবে। কেন এত ক্ষোভ, কেন আন্দোলন? সমাবেশে বক্তারা বলেন, গত ১১ ...
৩০ জানুয়ারি ২০২৬, ২১:২৭ | বিস্তারিত

নবম জাতীয় পে স্কেল : ফের আন্দোলনে নামছে সরকারি কর্মচারীরা
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে স্কেল দ্রুত কার্যকর করার দাবিতে ফের আন্দোলনে যাচ্ছে সরকারি কর্মচারীরা। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ জানুয়ারি মাসের মধ্যেই পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) দেশব্যাপী প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষিত সূচি অনুযায়ী, রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এই অনশন পালন করা হবে। একই সময় কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে দেশের সব ...
১১ জানুয়ারি ২০২৬, ০১:১০ | বিস্তারিত
