
সিনিয়র রিপোর্টার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে (কেপি) একটি আনন্দঘন বিয়ের অনুষ্ঠান মুহূর্তেই রূপ নেয় রক্তাক্ত ট্র্যাজেডিতে। আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। ভয়াবহ এই হামলার ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় শুক্রবার রাতে ডেরা ইসমাইল খান জেলার কুরেশি মোর এলাকায়।
বিয়ের আনন্দে হঠাৎ বিস্ফোরণ
ডেরা ইসমাইল খান জেলার পুলিশ কর্মকর্তা (ডিপিও) সাজ্জাদ আহমেদ সাহেবজাদা জানান, শান্তি কমিটির প্রধান নূর আলম মেহসুদের বাসভবনে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, হামলার সময় বিয়েবাড়িতে ঢোলের তালে অতিথিরা নাচে-গানে মেতে ছিলেন।
ঠিক সেই মুহূর্তেই আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়, যা পুরো এলাকা কাঁপিয়ে দেয়।
ছাদ উড়ে যায়, ব্যাহত উদ্ধারকাজ
বিস্ফোরণের তীব্রতায় ঘরের ছাদ উড়ে যায় এবং আশপাশের অংশ ধসে পড়ে। এতে উদ্ধারকাজে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ে বলে জানান পুলিশ কর্মকর্তা।
ডিপিও সাজ্জাদ আহমেদ বলেন, “এটি একটি নিশ্চিত আত্মঘাতী বিস্ফোরণ। ঘটনার পরপরই জেলা সদর হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।”
উদ্ধার অভিযান ও চিকিৎসা কার্যক্রম
খাইবার পাখতুনখোয়া রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমেদ ফৈজি এক বিবৃতিতে জানান, ঘটনাস্থল থেকে ৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১০ জন আহতকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৭টি অ্যাম্বুল্যান্স, একটি দমকল বাহিনীর গাড়ি এবং একটি দুর্যোগ মোকাবিলা যান ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে।
নিহতদের মধ্যে শান্তি কমিটির নেতা
প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে শান্তি কমিটির নেতা ওয়াহিদুল্লাহ মেহসুদ, যিনি জিগরি মেহসুদ নামেও পরিচিত, তিনি রয়েছেন।
হামলার পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং ঘটনার পেছনে কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

রাকিব: পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে অন্তত ১০টি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
১ দিন আগে

সাকিব: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত এখন পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত ইতোমধ্যে ১৩ দিনে গড়িয়েছে এবং এর প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে। একের পর এক হামলা, পাল্টা হামলা ও সামরিক অভিযানে বহু দেশে হতাহতের ঘটনা ঘটছে।
২ দিন আগে

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান মারাত্মক সংঘাতের মাঝে যুক্তরাষ্ট্র নতুন এক নিরাপত্তা সংকটে পড়েছে। গত কয়েক দশকে নিখোঁজ হয়ে যাওয়া ৬টি মার্কিন পারমাণবিক ওয়ারহেড বা বোমা নতুন করে বিশ্বজুড়ে শঙ্কা সৃষ্টি করছে। মার্কিন সামরিক পরিভাষায় যেগুলোকে “ব্রোকেন অ্যারো” বা নিয়ন্ত্রণহীন পারমাণবিক দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়, সেগুলো শত্রু দেশের হাতে পড়লে বৈশ্বিক নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়তে পারে।
৩ দিন আগে

হাসান: কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও হঠাৎ করেই বাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে। যুদ্ধ পরিস্থিতি শিগগির শেষ হওয়ার সম্ভাবনার ইঙ্গিতের পর বৈশ্বিক তেলবাজারে চাপ কমেছে।
৫ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশের জন্য সুখবর দিয়েছে ইরান। দেশের অনুরোধ মেনে ইরান জানিয়েছে, বাংলাদেশের তেল ও এলএনজি বহনকারী জাহাজগুলো হরমুজ প্রণালিতে চলাচলে কোনো বাধার সম্মুখীন হবে না। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
৫ দিন আগে

সাকিব: মধ্যপ্রাচ্যে ভূ-রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত ঘোষণা নিয়ে। তিনি সম্প্রতি হরমুজ প্রণালির ওপর সরাসরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেছেন, যা বিশ্ববাজারের জ্বালানি সরবরাহকে সরাসরি প্রভাবিত করতে পারে।
৫ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে দীর্ঘদিন ধরে জ্বালানি সরবরাহ সংকটের যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা কিছুটা কমতেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে।
৫ দিন আগে

সাকিব: ইরানে সাম্প্রতিক ইসরাইল–যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। হামলার পাল্টা জবাব হিসেবে তেহরান যখন ইসরাইলের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তখনই আন্তর্জাতিক গণমাধ্যমে নতুন করে আলোচনায় উঠে এসেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্য নিয়ে নানা গুঞ্জন।
৫ দিন আগে

সাকিব: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বেসরকারি খাতের কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। দেশটির শ্রম মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সব শ্রমিকের মার্চ মাসের বেতন আগাম পরিশোধ করতে হবে।
৫ দিন আগে