
রিপোর্টার

ট্রান্সফরমার মেরামত, সঞ্চালন লাইন উন্নয়ন এবং ঝুঁকিপূর্ণ গাছপালার শাখা কর্তনের কাজের কারণে আগামীকাল শনিবার (১০ জানুয়ারি) সিলেট, ফরিদপুর ও মৌলভীবাজার জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নির্ধারিত সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ–২, মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ এবং ফরিদপুরের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (WZPDCL)। তবে প্রতিটি এলাকায় বিদ্যুৎ বন্ধের কারণ ও সময়সূচি ভিন্ন ভিন্ন।
সিলেট: সকাল ৯টা থেকে বিকেল ৫টা
ট্রান্সফরমার রক্ষণাবেক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন ও গাছের ডাল কর্তনের কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেটের ১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে সিলেট মহানগরীর শাহজালাল উপশহরের ব্লক এইচ, আই, ই, এফ, জি ও ডি, স্প্রিং টাওয়ার এলাকা, ইন্ডিয়ান হাইকমিশন এলাকা, পুলিশ কমিশনার কার্যালয় এবং আশপাশের অঞ্চলে।
ফরিদপুর: টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পবিত্র রমজান ও গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের প্রস্তুতি হিসেবে ফরিদপুরের বিভিন্ন এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আট ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে।
ঝিলটুলি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন সার্কিট হাউস, আলীপুর, উকিলপাড়া, বায়তুল আমান, চৌরঙ্গী, হাসপাতাল এলাকা, বাজার, বান্ধবপল্লী, পূর্ব খাবাসপুর, টেপাখোলা ও রেলস্টেশন ফিডার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মৌলভীবাজার: সকাল ৭টা থেকে দুপুর ২টা
৩৩ কেভি রিং ফিডারের সংস্কারকাজের কারণে মৌলভীবাজারে শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় সাত ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
এ সময় ১১ কেভি ডিসি, সোনাপুর, পিটিআই, ধরকাপন, সদর হাসপাতাল, কুসুমবাগ ও কাজিরগাঁও ফিডারের আওতাধীন এলাকাগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।
বিদ্যুৎ বন্ধ থাকবে মৌলভীবাজার শহরের কোর্ট রোড, ওয়াপদা রোড, বনশ্রী, ডিসি অফিস এলাকা, উত্তর ও দক্ষিণ কলিমাবাদ, আরামবাগ, টিকাবাড়ী, চুবড়া, রঘুনন্দনপুর, কাজিরগাঁও, সদর হাসপাতাল, দরগামহল্লা, কুদালীপুল, বেজবাড়ী, পিটিআই রোড, বনবিথী, সোনাপুর, বড়বাড়ী ও কালেঙ্গা রোডে।
এ ছাড়া ভকেশনাল রোড, বর্শিজোড়া, শ্যামলী রোড, ফাটাবিল, নোয়াগাঁও, নতুনবাজার, শ্রীমঙ্গল রোড, ইসলামবাগ, ধরকাপন, দর্জিরমহল, সিলেট রোড, হিলালপুর, মোস্তফাপুর রোড, বেরীর পাড়, শাহ মোস্তফা রোড, এম সাইফুর রহমান রোড, বড়হাট ও আশপাশের এলাকাও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।
বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্টরা সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আগাম দুঃখ প্রকাশ করেছে।

দেশের স্বর্ণের বাজারে আবারও বড় পরিবর্তন। সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম গিয়ে ঠেকেছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়।
২ দিন আগে

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বদলি নিয়ে অপেক্ষার অবসান হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হয়েছে অনলাইনে বদলির আবেদন গ্রহণ। আগামী ২৭ আগস্ট পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে যোগ্য শিক্ষকরা এই আবেদন করার সুযোগ পাবেন।
২ দিন আগে

বিশ্ববাজারে সোনা ও রুপার দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও নিয়মিত মূল্য সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে স্বর্ণালংকার কেনার পরিকল্পনা থাকলে দোকানে যাওয়ার আগে সর্বশেষ বাজারদর জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। তবে বুধবার (১৯ আগস্ট) নতুন করে সোনা ও রুপার দাম নির্ধারণ করেনি বাজুস। ফলে বর্তমানে দেশের বাজারে গত শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া দামেই সোনা ও রুপা বিক্রি হচ্ছে।
৩ দিন আগে

ইমানের পর একজন মুমিনের জন্য ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আমল হলো নামাজ। একজন মুমিন ও কাফেরের মধ্যে বড় পার্থক্যগুলোর একটি হলো নামাজ। নিয়মিত নামাজ মানুষকে দুনিয়ার বিভিন্ন খারাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৩ দিন আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি এবং মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির পাশাপাশি অস্থায়ী দমকা হাওয়াও বয়ে যেতে পারে। এদিকে বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৩ দিন আগে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায়। রাজধানীর বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত এই অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
৩ দিন আগে

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। দেশের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা। নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
৪ দিন আগে

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় পিছিয়ে মার্চে শুরু হতে পারে। আগামী বছরের ৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর যে প্রাথমিক পরিকল্পনা করা হয়েছিল, সেটি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। রমজান ও ঈদুল ফিতরের সময়সূচিসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরুর একটি খসড়া রুটিন প্রস্তুত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
৪ দিন আগে

দেশের বাজারে সোনার দাম নিয়ে ক্রেতাদের আগ্রহ সবসময়ই থাকে। আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামার পাশাপাশি স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিয়মিত মূল্য সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তাই সোনা বা রুপার অলংকার কেনার আগে সর্বশেষ মূল্য তালিকা জেনে নেওয়া গুরুত্বপূর্ণ।
৪ দিন আগে