বিদ্যুৎ বন্ধ ট্যাগের খবর
এই ট্যাগের খবর

আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: জরুরি রক্ষণাবেক্ষণ, মেরামত এবং বিদ্যুৎ লাইন উন্নয়নকাজের জন্য শনিবার (১২ সেপ্টেম্বর) দেশের দুই অঞ্চলের বিভিন্ন এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে সিলেটে টানা তিন ঘণ্টা এবং গাজীপুরের কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
১২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৭ | বিস্তারিত

বুধবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দিয়েছে খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম এবং বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা কর্তনের কাজের কারণে আগামীকাল বুধবার (২৪ জুন) জেলার বেশ কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের আগাম প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
২৪ জুন ২০২৬, ২৪:৩৮ | বিস্তারিত

আগামীকাল টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা ঘিরে বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় মাঠে নেমেছে বিদ্যুৎ বিভাগ। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আগাম রক্ষণাবেক্ষণ কাজ শুরু হওয়ায় শনিবার (২৩ মে) দেশের কয়েকটি এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
২২ মে ২০২৬, ২১:৪৬ | বিস্তারিত

আগামীকাল টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব অঞ্চলে
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীতে জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করেছে Northern Electricity Supply PLC। এই কাজের অংশ হিসেবে আগামী বুধবার (২০ মে) জেলার কয়েকটি এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১৯ মে ২০২৬, ১৯:০৭ | বিস্তারিত

আগামীকাল রাজধানীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
নিজস্ব প্রতিবেদক: জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কার্যক্রমের কারণে আগামীকাল শনিবার (১৬ এপ্রিল) ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই বিদ্যুৎ বিভ্রাট চলবে।
১৫ মে ২০২৬, ২২:০৯ | বিস্তারিত

শনিবার কোথায়, কখন বিদ্যুৎ বন্ধ থাকবে: এক নজরে দেখুন পূর্ণ তালিকা
নিজস্ব প্রতিবেদক: ট্রান্সফরমার মেরামত, সঞ্চালন লাইন উন্নয়ন এবং ঝুঁকিপূর্ণ গাছপালার শাখা কর্তনের কাজের কারণে আগামীকাল শনিবার (১০ জানুয়ারি) সিলেট, ফরিদপুর ও মৌলভীবাজার জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নির্ধারিত সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ–২, মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ এবং ফরিদপুরের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (WZPDCL)। তবে প্রতিটি এলাকায় বিদ্যুৎ বন্ধের কারণ ও সময়সূচি ভিন্ন ...
১০ জানুয়ারি ২০২৬, ০১:০৫ | বিস্তারিত
