
রিপোর্টার

নির্মল বায়ু ও নবায়নযোগ্য শক্তির প্রসারে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের নেতৃত্ব ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘ইয়ুথ ফর কেয়ার’ (Youth for CARE) প্লাটফর্মের ২০২৫ সালের বার্ষিক কৌশলগত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর হোটেল বেঙ্গল ব্লুবেরিতে দ্য আর্থ সোসাইটির আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নীতিনির্ধারক, গবেষক, উন্নয়ন অংশীদার, সাংবাদিক এবং বিভিন্ন যুব সংগঠনের নেতারা অংশ নেন। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল গত তিন বছরের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যতে ‘ক্লিন এয়ার অ্যাক্ট’ বাস্তবায়নসহ নবায়নযোগ্য শক্তি প্রসারে কার্যকর কর্মপরিকল্পনা নির্ধারণ করা।
বর্তমানে এই প্ল্যাটফর্মের সঙ্গে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ, বাংলাদেশ ডিবেট ফেডারেশন, গ্রিন সেভার্স, ইয়ুথনেট, ইকো-নেটওয়ার্ক গ্লোবালসহ ১০টি শীর্ষস্থানীয় যুব সংগঠন সক্রিয়ভাবে কাজ করছে। ২০৩০ সালের মধ্যে দেশে ২০ শতাংশ নবায়নযোগ্য শক্তি ব্যবহারের লক্ষ্য অর্জনে জনসচেতনতা এবং নীতি অ্যাডভোকেসিতে এই প্ল্যাটফর্মটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সরকারের উপ-সচিব ও ডিএমটিসিএল-এর মহাব্যবস্থাপক (পরিকল্পনা) মো. সোহেল রানা বলেন, "নির্মল বায়ু ও নবায়নযোগ্য শক্তির লক্ষ্য অর্জনে যুব সমাজ, শিক্ষা খাত ও শিল্প খাতের মধ্যে সমন্বিত সহযোগিতা অপরিহার্য। পাশাপাশি মেধাবীদের দেশে ফিরিয়ে আনা বা 'রিভার্স ব্রেইন ড্রেইন' নিশ্চিত করাও জরুরি।"
ইয়ুথ ফর কেয়ার-এর ফেলো তানজিদ জিসান সকল অংশীদারদের একটি সমন্বিত প্ল্যাটফর্মের অধীনে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর সাংবাদিক শামসুদ্দিন ইলিয়াস বলেন, পরিবেশগত বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে এবং নীতি নির্ধারণে জনমত তৈরিতে স্বাধীন সাংবাদিকতার ভূমিকা অপরিসীম।
কর্মশালা শেষে ২০২৬ সালের জন্য নতুন কৌশলগত পদক্ষেপ এবং গবেষণা-ভিত্তিক নীতি ওকালতির ভবিষ্যৎ রূপরেখা চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগের নেত্রী ও সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী, সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ মারা গেছেন। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
৩ দিন আগে

একটি অ্যাপই ডেকে আনতে পারে বড় বিপদ! মোবাইলে সুবিধার জন্য ইনস্টল করা কোনো অ্যাপই হয়ে উঠতে পারে আপনার ব্যক্তিগত তথ্য চুরির কারণ। বর্তমানে মোবাইল ফোনে ব্যাংকিং, কেনাকাটা, বিনোদনসহ নানা গুরুত্বপূর্ণ কাজ করা হয়। ফলে ফোনে থাকা ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্যের পরিমাণও দিন দিন বাড়ছে। আর এই সুযোগই কাজে লাগাচ্ছে সাইবার অপরাধীরা।
৬ দিন আগে

“সময় এবং স্রোত কারও জন্য অপেক্ষা করে না”—প্রবাদটি শত শত বছর ধরে সত্য প্রমাণিত হয়ে আসছে। আমাদের সবার জন্যই দিনে ২৪ ঘণ্টা সময় নির্ধারিত রয়েছে। কিন্তু কেউ এই সময়ের সঠিক ব্যবহার করে অল্প সময়ে জীবনের চূড়ায় পৌঁছে যান, আবার কেউ সারাদিন ব্যস্ত থেকেও কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেন না। এর মূল পার্থক্যটি লুকিয়ে থাকে নিখুঁত সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্টের (Time Management) ওপর।
১২ আগস্ট ২০২৬

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া টেডন বাড়িতে প্রবাসী বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে তথাকথিত সাংবাদিক মাহবুব আলমের অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। সম্প্রতি তাদের একটি অন্তরঙ্গ ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর থেকে এলাকা জুড়ে চরম আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৯ আগস্ট ২০২৬

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু অনেকেই অজান্তেই এমন কিছু অভ্যাস অনুসরণ করেন, যার কারণে খুব দ্রুত ফোনের ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১২ জুলাই ২০২৬

প্রতিটি দিনই সময়ের স্রোতে একসময় ইতিহাসের অংশ হয়ে যায়। আজকের ঘটনাই আগামী দিনের অতীত, আর সেই অতীতের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোই স্থান পায় ইতিহাসের পাতায়। আজ শনিবার, ১১ জুলাই ২০২৬। ইতিহাসের এই দিনে বিশ্বজুড়ে ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা। একই দিনে জন্ম নিয়েছেন অনেক খ্যাতিমান ব্যক্তি, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। পাশাপাশি আজ পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস।
১১ জুলাই ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতির যুগে চ্যাটজিপিটি এখন বিশ্বজুড়ে অন্যতম জনপ্রিয় একটি ডিজিটাল সহকারী। পড়াশোনা, লেখালেখি, প্রোগ্রামিং থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজে এটি ব্যবহার করছেন কোটি কোটি মানুষ। তবে এত সক্ষমতা থাকার পরও কিছু বিষয়ে এই প্রযুক্তি ইচ্ছাকৃতভাবেই নীরব থাকে যা অনেক ব্যবহারকারীর কাছে প্রশ্ন তৈরি করে।
৩০ এপ্রিল ২০২৬

হাসান: বিশ্বজুড়ে দ্রুত বিস্তার ঘটছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্স প্রযুক্তির। প্রযুক্তির এই অগ্রযাত্রা এখন শুধু শিল্প-কারখানা বা গবেষণাগারেই সীমাবদ্ধ নেই; ঢুকে পড়েছে রূপচর্চার জগতেও। আধুনিক প্রযুক্তির এই ধারাবাহিকতায় তৈরি হয়েছে ‘এআই স্কিন অ্যানালাইজার’, যা এআই অ্যালগরিদম ও রোবোটিক্স প্রযুক্তির সমন্বয়ে কাজ করে।
৬ মার্চ ২০২৬

নিজস্ব প্রকিবেদক: জীবনে সফলতা অর্জনের মূল চাবিকাঠি হলো ইতিবাচক মানসিকতা। জীবনে বাধা, ব্যর্থতা বা সমালোচনা আসবেই, কিন্তু সেগুলোকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করলে মানুষ তার ব্যক্তিত্ব ও দক্ষতা বিকশিত করতে পারে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি আত্মবিশ্বাস বৃদ্ধি করে, সিদ্ধান্ত গ্রহণ সহজ করে এবং মানসিক চাপ কমায়।
৩ মার্চ ২০২৬