
জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় শরিক দলগুলোর জন্য ছাড়তে যাওয়া আসন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পথে এগোচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আলোচনার শেষ ধাপ পার করে দলটি শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দিতে প্রস্তুত। এরই অংশ হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং আমীর খসরু মাহমুদ চৌধুরীকে শরিকদের সঙ্গে বৈঠকের দায়িত্ব দিয়েছে দল।
সোমবার (৮ ডিসেম্বর) রাতে স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরদিন ৯ ডিসেম্বর দুপুরে দায়িত্বপ্রাপ্ত নেতারা গুলশান কার্যালয়ে শরিকদের সঙ্গে প্রথম দফা বৈঠক করেন। বাকি দলগুলোর সঙ্গেও ধাপে ধাপে আলোচনা হবে।
সূত্র বলছে, শরিকদের জন্য ২২ থেকে ২৩টি আসন ছাড়ার বিষয়ে বিএনপি প্রায় নিশ্চিত। কয়েকটি আসনে ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে সবুজ সংকেত দেওয়া হয়েছে, ফলে শরিক প্রার্থীরা প্রচারণাও শুরু করেছেন।
১২-দলীয় জোটের শরিক ন্যাশনাল পার্টির চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা জানিয়েছেন আলোচনার কথা শুনলেও বিএনপি থেকে এখনও আনুষ্ঠানিক আমন্ত্রণ পাননি। তবে আমন্ত্রণ এলে তারা অবশ্যই আলোচনায় অংশ নেবেন।অন্যদিকে, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান জানান, তারা ২০ বছর পর বিএনপির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন। তাই আমন্ত্রণের অপেক্ষা নয়, বরং যোগাযোগ হলে আলোচনায় বসতে তারা প্রস্তুত।
এদিকে বিএনপি এখন পর্যন্ত ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, বাকি ২৮টি আসন মূলত শরিকদের জন্য ধরে রাখা হয়েছে। কিন্তু শরিকদের অভিযোগ মনোনয়নের দ্বিতীয় ধাপে অন্তত চারটি আসন তাদের পরিবর্তে বিএনপি নিজস্ব প্রার্থীকে দেওয়া হয়েছে। এতে দীর্ঘদিন আন্দোলনে থাকা শরিকরা হতাশা প্রকাশ করেছেন।
দলীয় সূত্র জানায়, বিএনপি ইতোমধ্যে অন্তত তিনটি আসন পুনর্বিবেচনার কথা ভাবছে।সেগুলো হলো-
পুনর্বিবেচনাধীন আসন
১. কিশোরগঞ্জ–৫এই আসনে ন্যাশনাল পার্টির চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাকে আগেই কাজ করতে বলেছিল বিএনপি। তবে দ্বিতীয় ধাপে শেখ মুজিবুর রহমান ইকবালকে মনোনয়ন দেওয়ায় আসনটি পুনর্বিবেচনায় নেওয়া হয়েছে।
২. নড়াইল–২এখানে এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ ২০১৮ সালে বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন এবং এবারও মনোনয়নের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু বিএনপি মো. মনিরুল ইসলামকে মনোনয়ন দেয়ায় আসনটি নিয়ে প্রশ্ন উঠেছে।
৩. ঝালকাঠি–১বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত ছিলেন। কিন্তু বিএনপি রফিকুল ইসলাম জামালকে মনোনয়ন দিয়েছে। এটিও পুনর্বিবেচনার তালিকায়।
গণফোরাম প্রসঙ্গ
গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী শুরুতে ঢাকা–৬ আসনের জন্য প্রস্তুতি নিলেও বিএনপি এই আসন দেয়নি। বরং তাকে উচ্চকক্ষে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে আসনগুলোতে শরিকরা সবুজ সংকেত পেয়েছেন
পিরোজপুর–১ : জাপা চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার
ঢাকা–১৩ : এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ
ঢাকা–১৭ : বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ
লক্ষ্মীপুর–১ : এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম
বগুড়া–২ : নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না
ব্রাহ্মণবাড়িয়া–৬ : জোনায়েদ সাকি (গণসংহতি আন্দোলন)
চট্টগ্রাম–১৪ : অধ্যাপক ওমর ফারুক (অলি আহমদের ছেলে)
কুমিল্লা–৭ : ড. রেদওয়ান আহমেদ
পটুয়াখালী–৩ : নুরুল হক নুর
ঝিনাইদহ–২ : রাশেদ খান
শরিকদের দাবির প্রেক্ষিতে বিএনপি এখন আসন বণ্টনের চূড়ান্ত তালিকা পুনর্গঠন করছে এবং খুব দ্রুতই সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

রাকিব: পবিত্র ঈদুল ফিতর নির্ধারণে আজ বুধবার (১৮ মার্চ) সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ বেশ কয়েকটি দেশে আজ ২৯ রমজান উপলক্ষে চাঁদ পর্যবেক্ষণ করা হবে।
১০ ঘণ্টা আগে

পবিত্র ঈদুল ফিতরের তারিখ জানতে দেশের মানুষ দারুণ উৎসুক। এই রহস্যের চূড়ান্ত উত্তর মিলবে আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার, যখন সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকের ফলাফল অনুযায়ী ঘোষণা করা হবে, এবারের ঈদ কবে উদযাপিত হবে।
১৫ ঘণ্টা আগে

হাসান: ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এই সভা থেকে জানা যাবে এবার ঈদুল ফিতর কবে অনুষ্ঠিত হবে।
১৬ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতা ও সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে বাংলাদেশিদের জন্য ওমান-এর শ্রমবাজার পুনরায় চালুর সম্ভাবনা নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে ওমানের শ্রমমন্ত্রী দুই মাসের মধ্যে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা চালুর আশ্বাস দিলেও নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে এলেও এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
১৭ ঘণ্টা আগে

হাসান: দেশের রপ্তানি খাতকে আরও গতিশীল করতে নতুন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এক লাখ মার্কিন ডলার পর্যন্ত পণ্য রপ্তানির ক্ষেত্রে পরিবহন বা শিপিং ডকুমেন্ট সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে পাঠাতে পারবেন রপ্তানিকারকরা।
১৭ ঘণ্টা আগে

হাসান: বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য মুদ্রা বিনিময় হার একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যে কর্মরত শ্রমিক ও কর্মজীবীদের ক্ষেত্রে রিয়ালের দামের সামান্য পরিবর্তনও রেমিট্যান্সে বড় প্রভাব ফেলতে পারে।
১৭ ঘণ্টা আগে

বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য মুদ্রা বিনিময় হার একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যারা নিয়মিত দেশে টাকা পাঠান, তাদের জন্য বৈদেশিক মুদ্রার সামান্য ওঠানামাও বড় প্রভাব ফেলতে পারে।
১৮ ঘণ্টা আগে

১৮ ঘণ্টা আগে

বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থার অন্যতম বৃহৎ শিক্ষা বোর্ড Befaq ul Madarisil Arabia Bangladesh-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা (২০২৬)-এর ফলাফল আজ ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। ফলাফল প্রকাশের পর থেকেই সারা দেশের হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
১৮ ঘণ্টা আগে