.jpeg)
রিপোর্টার

হঠাৎ কানে, নাকে বা ঠোঁটের পাশে মোটা চুল গজাতে দেখলে অনেকেই বিষয়টিকে সাধারণ শারীরিক পরিবর্তন মনে করেন। কিন্তু বিশেষজ্ঞদের সতর্কতা এ ধরনের পরিবর্তন অনেক সময় অভ্যন্তরীণ হরমোনগত সমস্যা বা স্বাস্থ্যঝুঁকির সংকেত হতে পারে।
হরমোনের ভারসাম্য বদলালে কী হয়
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের হরমোনের মাত্রা ও ভারসাম্যে পরিবর্তন আসে। ফলে নাকের ভেতর বা কানের মোটা চুল সাধারণ হলেও হঠাৎ বাইরের পাশে চুল গজানো হরমোনের গড়বড়ের ইঙ্গিত হতে পারে।
বিশেষজ্ঞরা আরও বলছেন, নাকের চারপাশে অস্বাভাবিকভাবে চুল বাড়তে থাকলে তা লিভারের কার্যকারিতা দুর্বল হওয়ার সম্ভাবনা প্রকাশ করে।
PCOS, থাইরয়েড ও অতিরিক্ত চুল গজানো
হাতে-পায়ে বা শরীরের অন্য স্থানে বেশি চুল দেখা গেলে তা কখনও কখনও পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (PCOS) বা থাইরয়েড সমস্যার লক্ষণ হতে পারে। পুরুষদের ক্ষেত্রে ঘন চুল হওয়া স্বাভাবিক হলেও হঠাৎ করে অত্যধিক বৃদ্ধি হলে তা অবহেলা করা উচিত নয়।
কোন লক্ষণে চিকিৎসকের কাছে যেতে হবে
সব পরিবর্তনই বিপদজনক নয়। তবুও যদি-
হঠাৎ মোটা বা ঘন চুল গজায়
অতিরিক্ত ঘাম হয়
ওজন বেড়ে যায়
ব্রণ বা অন্যান্য হরমোনগত সমস্যা দেখা দেয়
তাহলে দ্রুত একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
ডায়াবেটিস ও টেস্টোস্টেরন বৃদ্ধির ইঙ্গিতও হতে পারে
শেষ পর্যন্ত চিকিৎসকদের মতে, ডায়াবেটিস, অথবা শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে গেলেও হঠাৎ করে ঘন বা মোটা চুল গজানো দেখা দিতে পারে। তাই নিয়মিত শারীরিক পরিবর্তনের পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ।

সুস্থ থাকতে শুধু অসুস্থ হওয়ার পর চিকিৎসা নিলেই হয় না, প্রতিদিনের জীবনযাপনেও সচেতন হতে হয়। অনিয়মিত খাবার, শারীরিক পরিশ্রমের অভাব, ধূমপান ও পর্যাপ্ত ঘুম না হওয়ার মতো অভ্যাস হৃদ্রোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াতে পারে। তাই সুস্থ থাকতে দৈনন্দিন জীবনে কিছু অভ্যাস গড়ে তোলা জরুরি।
৫ দিন আগে

প্রতিটি মা-বাবার স্বপ্ন থাকে সন্তান বড় হয়ে একজন ভালো মানুষ হবে। পড়াশোনায় ভালো করার পাশাপাশি তার মধ্যে থাকবে সততা, দায়িত্ববোধ, মানবিকতা ও অন্যের প্রতি সম্মান। কিন্তু একটি শিশুকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা শুধু বিদ্যালয়ের দায়িত্ব নয়। পরিবারের পরিবেশ, মা-বাবার আচরণ এবং ছোটবেলার শিক্ষা তার ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৬ নভেম্বর ২০২৬

সুস্থ থাকতে শুধু ওষুধ কিংবা চিকিৎসার ওপর নির্ভর করলেই হয় না। প্রতিদিনের জীবনযাপনে কিছু সাধারণ অভ্যাসের প্রভাব পড়ে শরীর ও মনের ওপর। অনিয়মিত ঘুম, দীর্ঘ সময় বসে থাকা, অস্বাস্থ্যকর খাবার এবং শারীরিক পরিশ্রমের অভাব ধীরে ধীরে নানা স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে।
৬ নভেম্বর ২০২৬

গর্ভাবস্থার প্রথম তিন মাস মা ও গর্ভের শিশুর বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে শিশুর মস্তিষ্ক, মেরুদণ্ডসহ বিভিন্ন অঙ্গের প্রাথমিক গঠন শুরু হয়। তাই গর্ভধারণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই মায়ের পুষ্টি, প্রয়োজনীয় পরীক্ষা, ওষুধ গ্রহণ এবং দৈনন্দিন জীবনযাপনের দিকে বিশেষ নজর দেওয়া জরুরি।
২৯ অক্টোবর ২০২৬

মাসিক নির্ধারিত সময়ে না হওয়া, কয়েক মাস বন্ধ থাকা কিংবা স্বাভাবিকের তুলনায় বেশি বা কম রক্তপাত—এসব সমস্যায় অনেক নারী উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে সব সময় মাসিকের তারিখে সামান্য পরিবর্তন মানেই বড় কোনো অসুস্থতা নয়। বয়স, মানসিক চাপ, ওজনের পরিবর্তন, হরমোনের ওঠানামা এবং কিছু শারীরিক সমস্যার কারণে মাসিক চক্রে পরিবর্তন আসতে পারে।
২৯ অক্টোবর ২০২৬

মাথাব্যথা হচ্ছে না, মাথা ঘুরছে না, শরীরও স্বাভাবিক—তাহলে কি রক্তচাপ ঠিক আছে? এমন ধারণা থেকে অনেকেই দীর্ঘদিন রক্তচাপ পরীক্ষা করেন না। অথচ উচ্চ রক্তচাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, অনেকের ক্ষেত্রেই এটি কোনো স্পষ্ট লক্ষণ ছাড়াই থাকতে পারে। নিয়মিত পরীক্ষা না করলে সমস্যাটি অজানা থেকে যেতে পারে।
২৯ অক্টোবর ২০২৬

উচ্চ রক্তচাপ এমন একটি স্বাস্থ্যসমস্যা, যা অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন কোনো স্পষ্ট লক্ষণ ছাড়াই থাকতে পারে। এ কারণে অনেকে বুঝতেই পারেন না যে তাঁদের রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি। কিন্তু দীর্ঘদিন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে হৃদ্রোগ, স্ট্রোক ও কিডনির সমস্যার ঝুঁকি বাড়তে পারে।
১৪ অক্টোবর ২০২৬

বিশ্বজুড়ে পুরুষের প্রজনন স্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক গবেষণায় গত ৫০ বছরে পুরুষদের গড় টেস্টোস্টেরনের মাত্রা প্রায় অর্ধেকে নেমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। একই সঙ্গে শুক্রাণুর সংখ্যা ও মান কমে যাওয়ার বিষয়টিও দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। এ কারণে কেউ কেউ পরিস্থিতিকে ‘স্পার্মাগেডন’ বা পুরুষের প্রজনন সংকট হিসেবে বর্ণনা করছেন।
৪ অক্টোবর ২০২৬

অগ্ন্যাশয়ের ক্যানসারকে অনেক সময় ‘নীরব ঘাতক’ বলা হয়। কারণ এই রোগের শুরুর দিকের লক্ষণগুলো বেশ সাধারণ হওয়ায় অনেকেই সেগুলোকে তেমন গুরুত্ব দেন না। ফলে রোগটি শনাক্ত হওয়ার আগেই শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ার সুযোগ পেয়ে যেতে পারে।
২২ সেপ্টেম্বর ২০২৬