
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন তাঁর সময়ের সামাজিক প্রতিকূলতা ভেঙে নারীমুক্তি ও মানবাধিকার আন্দোলনে যে আলো জ্বালিয়েছিলেন, তা নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে দিয়েছে।
‘বেগম রোকেয়া দিবস’ উপলক্ষে সোমবার (৮ ডিসেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও ৯ ডিসেম্বর দেশে নারী শিক্ষার পথিকৃৎ বেগম রোকেয়ার স্মরণে বেগম রোকেয়া দিবস উদ্যাপিত হচ্ছে এটি অত্যন্ত আনন্দের বিষয়।
প্রধান উপদেষ্টা জানান, এই অঞ্চলের নারীদের মর্যাদার আসনে প্রতিষ্ঠার ক্ষেত্রে বেগম রোকেয়ার অসাধারণ অবদান জাতি চিরস্মরণীয় করে রাখবে। দিবস উপলক্ষে তিনি এই মহান নারীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বাণীতে আরও উল্লেখ করা হয়, ঊনবিংশ শতকের রক্ষণশীল সমাজব্যবস্থায় শিক্ষা ছিল পিছিয়ে পড়া নারীদের ভাগ্য পরিবর্তনের মূল চাবিকাঠি। এ উপলব্ধি থেকেই বেগম রোকেয়া নারীশিক্ষা বিস্তারে সাহসিকতার সঙ্গে কাজ করেন। তাঁর শুরু করা এই যাত্রার ধারাবাহিকতায় নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।
নারীর উন্নয়ন ও সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে রয়েছে গ্রামীণ অসচ্ছল নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ‘ভালনারেবল উইমেন বেনিফিট (VWB)’ কর্মসূচি, দরিদ্র গর্ভবতী মায়েদের আর্থিক সহায়তা, নিম্ন আয়ের কর্মজীবী মায়েদের সহায়তা, তৃণমুল নারীদের আত্মকর্মসংস্থানে ক্ষুদ্রঋণ প্রদান, প্রান্তিক নারীদের উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা, কর্মজীবী নারীদের জন্য নিরাপদ আবাসন ব্যবস্থা ইত্যাদি।
এছাড়া নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বিত সেবা জোরদারকরণ এবং কুইক রেসপন্স টিম প্রকল্পের আওতায় ২৪ ঘণ্টা টোল-ফ্রি হটলাইন ১০৯ চালুর কথাও তিনি উল্লেখ করেন।
বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নারী অধিকার ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রেখে যাঁরা বেগম রোকেয়া পদক অর্জন করেছেন, তাঁদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা।
তিনি ‘বেগম রোকেয়া দিবস ২০২৫’–এর যাবতীয় আয়োজন সফলভাবে সম্পন্ন হোক এই কামনা করেন।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৬ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
৭ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
৮ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে