নারী অধিকার ট্যাগের খবর
এই ট্যাগের খবর

ইন্দোনেশিয়ার গৃহকর্মী: পেনশন-ছুটিসহ রয়েছে যেসব সুবিধা
নিজস্ব প্রতিবেদক: অবশেষে জয় হলো দীর্ঘ দুই দশকের লড়াইয়ের। ২২ বছরের অপেক্ষা, দাবি আর সংগ্রামের পর ইন্দোনেশিয়ার পার্লামেন্টে পাস হলো ‘গৃহকর্মী সুরক্ষা আইন’। এই আইনের মাধ্যমে দেশের প্রায় ৪২ লাখ গৃহকর্মী প্রথমবারের মতো পাচ্ছেন স্বীকৃতি, অধিকার এবং নিরাপত্তার নিশ্চয়তা।
২২ এপ্রিল ২০২৬, ১১:১৯ | বিস্তারিত

দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি: হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক: মুসলিম পারিবারিক আইনে দ্বিতীয় বিয়ে নিয়ে দীর্ঘদিনের প্রচলিত ধারণায় বড় ধরনের ব্যাখ্যা দিয়েছে হাইকোর্ট। আদালত স্পষ্ট করেছেন, একজন পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চাইলে প্রথম স্ত্রীর সরাসরি অনুমতি নেওয়া আইনগতভাবে বাধ্যতামূলক নয়। বরং এই অনুমতির ক্ষমতা থাকবে ‘আরবিট্রেশন কাউন্সিল’ বা সালিশি পরিষদের হাতে। একটি রিট আবেদনের পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট বলেন, মুসলিম পারিবারিক অধ্যাদেশ অনুযায়ী দ্বিতীয় বিয়ের অনুমোদন দেওয়ার একমাত্র কর্তৃত্ব সালিশি পরিষদের। ফলে স্ত্রীর সম্মতির চেয়ে ওই পরিষদের সিদ্ধান্তই আইনের দৃষ্টিতে ...
১১ জানুয়ারি ২০২৬, ২২:২০ | বিস্তারিত

যে হাটে কেনা-বেচা হয় বিয়ের পাত্রী
নিজস্ব প্রতিবেদক: হাসান: বাংলা সমাজে বিয়ের আয়োজন সাধারণত শুরু হয় পাত্র-পাত্রী দেখার আনুষ্ঠানিকতা দিয়ে। পছন্দ হলে প্রস্তাব, এরপর কথাবার্তা, আর সব ঠিক থাকলে নির্ধারিত দিনে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া টাই পরিচিত চিত্র। কিন্তু ইউরোপের এক প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে আজও টিকে আছে এমন এক বিস্ময়কর ও বিতর্কিত প্রথা, যেখানে বিয়ে ঠিক হয় প্রকাশ্য এক ‘হাটে’, আর সেখানে মেয়েদের জন্য নির্ধারিত হয় আর্থিক মূল্য। এই রীতিতে নির্দিষ্ট দিনে বিবাহযোগ্য মেয়েদের সাজিয়ে-গুছিয়ে আনা হয় একটি খোলা ...
৯ জানুয়ারি ২০২৬, ১৮:৩৬ | বিস্তারিত

‘নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন বেগম রোকেয়া’
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন তাঁর সময়ের সামাজিক প্রতিকূলতা ভেঙে নারীমুক্তি ও মানবাধিকার আন্দোলনে যে আলো জ্বালিয়েছিলেন, তা নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে দিয়েছে। ‘বেগম রোকেয়া দিবস’ উপলক্ষে সোমবার (৮ ডিসেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও ৯ ডিসেম্বর দেশে নারী শিক্ষার পথিকৃৎ বেগম রোকেয়ার স্মরণে বেগম রোকেয়া দিবস উদ্‌যাপিত হচ্ছে এটি অত্যন্ত আনন্দের বিষয়। প্রধান উপদেষ্টা ...
৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ | বিস্তারিত
