
রিপোর্টার

অবশেষে জয় হলো দীর্ঘ দুই দশকের লড়াইয়ের। ২২ বছরের অপেক্ষা, দাবি আর সংগ্রামের পর ইন্দোনেশিয়ার পার্লামেন্টে পাস হলো ‘গৃহকর্মী সুরক্ষা আইন’। এই আইনের মাধ্যমে দেশের প্রায় ৪২ লাখ গৃহকর্মী প্রথমবারের মতো পাচ্ছেন স্বীকৃতি, অধিকার এবং নিরাপত্তার নিশ্চয়তা।
২০০৪ সালে প্রথম উত্থাপিত এই আইনটি বারবার বাধার মুখে পড়ে আটকে ছিল। দীর্ঘ সময় পর ২০২০ সালে আবারও আলোচনায় আসে এটি। অবশেষে মঙ্গলবার যখন আইনটি পাস হওয়ার ঘোষণা আসে, তখন লাখো গৃহকর্মীর চোখে ফুটে ওঠে আনন্দ আর স্বস্তির ঝিলিক। অনেকেই আবেগে ভেঙে পড়েন, কারণ এই অর্জনের পেছনে রয়েছে বছরের পর বছর সংগ্রাম।
গৃহকর্মী আজেং আস্তুতি বিবিসি ইন্দোনেশিয়াকে বলেছেন, আমাদের জন্য এটি অবিশ্বাস্য এক মুহূর্ত। প্রান্তিক নারীদের অধিকার প্রতিষ্ঠার এই লড়াই ছিল দীর্ঘ এবং কঠিন।
এই আইনের আগে ইন্দোনেশিয়ার গৃহকর্মীরা আইনগতভাবে শ্রমিক হিসেবে স্বীকৃত ছিলেন না। ফলে তাদের কাজের কোনো নির্দিষ্ট সময়, ছুটি বা ন্যায্য মজুরি নিশ্চিত ছিল না। অধিকাংশই ছিলেন নারী, যারা নানাভাবে শোষণের শিকার হয়েছেন।
নতুন আইনে গৃহকর্মীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ সুবিধা যুক্ত করা হয়েছে। তারা এখন স্বাস্থ্যবিমা ও পেনশন পাবেন, সপ্তাহে নির্ধারিত ছুটি ভোগ করতে পারবেন এবং বেতন থেকে অন্যায়ভাবে অর্থ কেটে নেওয়া যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ১৮ বছরের কম বয়সী কাউকে গৃহকর্মী হিসেবে নিয়োগ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
মানবাধিকার সংগঠন জালা পিআরটি জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে হাজার হাজার গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। সংস্থাটির প্রতিনিধি লিতা আংগ্রাইনি সতর্ক করে বলেছেন, আইন পাস হয়েছে, কিন্তু এটিকে বাস্তবে কার্যকর করতে হলে আরও অনেক কাজ করতে হবে।
সরকার জানিয়েছে, এই আইন বাস্তবায়নের জন্য আগামী এক বছরে বিস্তারিত নীতিমালা তৈরি করা হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কেবল আইন প্রণয়নই যথেষ্ট নয় এর সঠিক প্রয়োগ নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এই আইনের মাধ্যমে ইন্দোনেশিয়ার লাখো গৃহকর্মীর জীবনে নতুন আশার আলো জ্বলেছে। এখন দেখার বিষয়, এই আইনি স্বীকৃতি বাস্তব জীবনে কতটা পরিবর্তন আনতে পারে।

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনার, কাতারি রিয়াল, ওমানি রিয়ালসহ বিভিন্ন মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আজ কিছুটা বেড়েছে।
১৮ ঘণ্টা আগে

সিঙ্গাপুরের মুদ্রা সিঙ্গাপুর ডলার বা এসজিডির বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নিয়ে প্রবাসী ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারীদের আগ্রহ থাকে। প্রতিদিনের বাজার পরিস্থিতি অনুযায়ী এই হার কিছুটা পরিবর্তিত হতে পারে।
১৮ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা। এর আগের দিন ১৯ সেপ্টেম্বর ১ রিংগিতের বিনিময় হার ছিল ৩০ টাকা ৫ পয়সা।
১৯ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের সৌদি রিয়ালের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি ১ রিয়ালের বিনিময় হার ৩২ টাকা ৫৩ পয়সা। এর আগের দিন শনিবার (১৯ সেপ্টেম্বর) ১ রিয়ালের হার ছিল ৩২ টাকা ৮১ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের বিনিময় হার কমেছে।
২০ ঘণ্টা আগে

হিমালয় অঞ্চলে দ্রুত পরিবর্তন এবং হিমবাহ গলে যাওয়ার কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের জন্য বড় ধরনের প্রাকৃতিক ও পানিসংক্রান্ত ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন গবেষকরা। ঝুঁকির তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, আফগানিস্তান ও মিয়ানমার।
১ দিন আগে

স্বপ্নের দেশ ইতালিতে কাজের সুযোগ পেতে পারেন বাংলাদেশিরা। ২০২৭ সালের জন্য ইতালিতে বিদেশি কর্মী প্রবেশের যে ব্যবস্থা করা হয়েছে, সেখানে বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরে ইতালিতে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী প্রবেশের সুযোগ পাবেন। এর মধ্যে ২০২৭ সালের জন্য নির্ধারিত কোটা ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন।
২ দিন আগে

মালয়েশিয়ার মুদ্রা রিংগিটের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার প্রতিদিনই কিছুটা ওঠানামা করে। সেই ধারাবাহিকতায় ১৮ সেপ্টেম্বর ২০২৬-এর হালনাগাদ তথ্য অনুযায়ী, মধ্য-বাজার বিনিময় হারে ১ মালয়েশিয়ান রিংগিটের মূল্য প্রায় ৩০ টাকা ১০ পয়সা।
২ দিন আগে

আন্তর্জাতিক মুদ্রাবাজারে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার কিছুটা ওঠানামা করে। এর ধারাবাহিকতায় সৌদি আরবের মুদ্রা সৌদি রিয়াল (এসএআর)-এর বিপরীতে বাংলাদেশি টাকার মূল্যও পরিবর্তিত হচ্ছে। সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দেশে থাকা পরিবারের সদস্যদের জন্যও রিয়ালের সর্বশেষ বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ।
২ দিন আগে

আন্তর্জাতিক মুদ্রাবাজারে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার পরিবর্তিত হয়। এর প্রভাব পড়ে সিঙ্গাপুর ডলার ও বাংলাদেশি টাকার বিনিময় হারেও। সিঙ্গাপুর থেকে বাংলাদেশে টাকা পাঠানো কিংবা সিঙ্গাপুর ডলার ভাঙানোর ক্ষেত্রে তাই প্রতিদিনের হালনাগাদ বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ।
২ দিন আগে