
নিজস্ব প্রতিবেদক; ধার দেওয়া নিয়ে সম্পর্ক খারাপ হওয়ার ঘটনা আমাদের সমাজে হরহামেশাই ঘটে। টাকা চাওয়ার সময় খুবই বিনয়ী থাকলেও, ফেরত দেওয়ার সময় অনেকেই এড়িয়ে চলেন বা নানা অজুহাত দেন। বন্ধু, আত্মীয় বা সহকর্মী— যে-ই হোন না কেন, এমন পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা থাকে সবারই।
তবে কিছু সহজ কৌশল মেনে চললে ধারের টাকা ফেরত পাওয়াটা অনেকটাই সহজ হতে পারে। চলুন জেনে নেওয়া যাক এমন ৫টি উপায়:
১. ভদ্রভাবে মনে করিয়ে দিন
প্রথমেই বিনয়ের সঙ্গে কথা বলুন। খোঁজ নিন— কেন দেরি হচ্ছে? অনেক সময় সত্যিই কেউ বিপদে পড়ে থাকতে পারেন। তখন ধৈর্য ধরুন, যাতে সম্পর্কটাও থাকে আর টাকাও ফেরত আসে।
২. স্পষ্টভাবে টাকার কথা বলুন
ভদ্রভাবে বলেও কাজ না হলে, এবার একটু স্পষ্ট হন। ফোনে বা সামনাসামনি জোর দিয়ে বলুন, আপনি টাকাটা ফেরত চান। সরাসরি কথা বললে অনেকেই দায়িত্ব নিতে বাধ্য হন।
৩. সময়সীমা বেঁধে দিন
বারবার মনে করিয়েও লাভ না হলে, নির্দিষ্ট একটা তারিখ দিন। তাকে জানান, এই সময়ের মধ্যেই টাকা ফেরত দিতে হবে। এতে চাপ তৈরি হয় এবং অনেকেই দেরি না করে ফেরত দেন।
৪. কিস্তিতে ফেরতের প্রস্তাব দিন
যদি বড় অঙ্কের টাকা হয়, তাহলে একবারে ফেরত দেওয়া কঠিন হতে পারে। তখন মাসিক কিস্তিতে ফেরতের প্রস্তাব দিন। এতে ধীরে ধীরে সব টাকা ফেরত পাওয়া সম্ভব হয়।
৫. লিখিত চুক্তি করুন
যখন বড় অঙ্কের টাকা বা দামী কিছু ধার দিচ্ছেন, তখন লিখিতভাবে চুক্তি করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। এতে উভয়ের স্বাক্ষর থাকবে, শর্তাবলী পরিষ্কার থাকবে— ভবিষ্যতে কোনো সমস্যা হলে আইনি ব্যবস্থা নেওয়াও সহজ হবে।
এই কৌশলগুলো মেনে চললে শুধু টাকাই ফেরত পাবেন না, বরং সম্পর্কটাও টিকিয়ে রাখতে পারবেন।
– প্রতিবেদক: সোহাগ

আওয়ামী লীগের নেত্রী ও সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী, সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ মারা গেছেন। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
৩ দিন আগে

একটি অ্যাপই ডেকে আনতে পারে বড় বিপদ! মোবাইলে সুবিধার জন্য ইনস্টল করা কোনো অ্যাপই হয়ে উঠতে পারে আপনার ব্যক্তিগত তথ্য চুরির কারণ। বর্তমানে মোবাইল ফোনে ব্যাংকিং, কেনাকাটা, বিনোদনসহ নানা গুরুত্বপূর্ণ কাজ করা হয়। ফলে ফোনে থাকা ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্যের পরিমাণও দিন দিন বাড়ছে। আর এই সুযোগই কাজে লাগাচ্ছে সাইবার অপরাধীরা।
৬ দিন আগে

“সময় এবং স্রোত কারও জন্য অপেক্ষা করে না”—প্রবাদটি শত শত বছর ধরে সত্য প্রমাণিত হয়ে আসছে। আমাদের সবার জন্যই দিনে ২৪ ঘণ্টা সময় নির্ধারিত রয়েছে। কিন্তু কেউ এই সময়ের সঠিক ব্যবহার করে অল্প সময়ে জীবনের চূড়ায় পৌঁছে যান, আবার কেউ সারাদিন ব্যস্ত থেকেও কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেন না। এর মূল পার্থক্যটি লুকিয়ে থাকে নিখুঁত সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্টের (Time Management) ওপর।
১২ আগস্ট ২০২৬

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া টেডন বাড়িতে প্রবাসী বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে তথাকথিত সাংবাদিক মাহবুব আলমের অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। সম্প্রতি তাদের একটি অন্তরঙ্গ ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর থেকে এলাকা জুড়ে চরম আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৯ আগস্ট ২০২৬

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু অনেকেই অজান্তেই এমন কিছু অভ্যাস অনুসরণ করেন, যার কারণে খুব দ্রুত ফোনের ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১২ জুলাই ২০২৬

প্রতিটি দিনই সময়ের স্রোতে একসময় ইতিহাসের অংশ হয়ে যায়। আজকের ঘটনাই আগামী দিনের অতীত, আর সেই অতীতের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোই স্থান পায় ইতিহাসের পাতায়। আজ শনিবার, ১১ জুলাই ২০২৬। ইতিহাসের এই দিনে বিশ্বজুড়ে ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা। একই দিনে জন্ম নিয়েছেন অনেক খ্যাতিমান ব্যক্তি, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। পাশাপাশি আজ পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস।
১১ জুলাই ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতির যুগে চ্যাটজিপিটি এখন বিশ্বজুড়ে অন্যতম জনপ্রিয় একটি ডিজিটাল সহকারী। পড়াশোনা, লেখালেখি, প্রোগ্রামিং থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজে এটি ব্যবহার করছেন কোটি কোটি মানুষ। তবে এত সক্ষমতা থাকার পরও কিছু বিষয়ে এই প্রযুক্তি ইচ্ছাকৃতভাবেই নীরব থাকে যা অনেক ব্যবহারকারীর কাছে প্রশ্ন তৈরি করে।
৩০ এপ্রিল ২০২৬

হাসান: বিশ্বজুড়ে দ্রুত বিস্তার ঘটছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্স প্রযুক্তির। প্রযুক্তির এই অগ্রযাত্রা এখন শুধু শিল্প-কারখানা বা গবেষণাগারেই সীমাবদ্ধ নেই; ঢুকে পড়েছে রূপচর্চার জগতেও। আধুনিক প্রযুক্তির এই ধারাবাহিকতায় তৈরি হয়েছে ‘এআই স্কিন অ্যানালাইজার’, যা এআই অ্যালগরিদম ও রোবোটিক্স প্রযুক্তির সমন্বয়ে কাজ করে।
৬ মার্চ ২০২৬

নিজস্ব প্রকিবেদক: জীবনে সফলতা অর্জনের মূল চাবিকাঠি হলো ইতিবাচক মানসিকতা। জীবনে বাধা, ব্যর্থতা বা সমালোচনা আসবেই, কিন্তু সেগুলোকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করলে মানুষ তার ব্যক্তিত্ব ও দক্ষতা বিকশিত করতে পারে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি আত্মবিশ্বাস বৃদ্ধি করে, সিদ্ধান্ত গ্রহণ সহজ করে এবং মানসিক চাপ কমায়।
৩ মার্চ ২০২৬