সদ্য সংবাদ
সারাদেশে আজ থেকে চিরুনি অভিযান শুরু
সারাদেশে অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে আজ, রবিবার (১৩ জুলাই) থেকেই চিরুনি অভিযান শুরু হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
উপদেষ্টা জানান, খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, গণপিটুনি, মাদক চোরাচালানসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। পরিস্থিতি বিবেচনায় সরকার যেকোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এক্ষেত্রে সাধারণ জনগণসহ সবার সহযোগিতা একান্তভাবে কাম্য বলে তিনি উল্লেখ করেন।
অভিযান কবে থেকে শুরু হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "এটা শুরু আজ থেকেই।" তিনি আরও দৃঢ়ভাবে বলেন যে, জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যেকোনো কার্যক্রম সরকার কঠোর হাতে দমন করবে।
সোহাগ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান যে, পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে সংঘটিত চাঞ্চল্যকর সোহাগ হত্যাকাণ্ড মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যায়িত করে বলেন, এই ঘটনায় এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট করে জানিয়ে দেন যে, এই হত্যা মামলায় রাজনৈতিক বা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভূমিকম্পের শক্তিশালী আঘাত: কম্পন ৬.৮ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- পে স্কেল নিয়ে সরকারের নতুন যে সিদ্ধান্ত এলো
- পে-স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ: সর্বনিম্ন বেতন কত?
- নবম পে স্কেল নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত: তবে কি চূড়ান্ত হচ্ছে কাঠামো?
- প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি: ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদপ্তর
- নবম পে-স্কেলের বৈঠক শেষ: নতুন যা যা আসলো সিদ্ধান্তে
- পে স্কেল বাতিল! গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা পাচ্ছেন চাকরিজীবীরা
- গ্রেড কমছে না নবম পে-স্কেলে, বেতন বাড়ল কত?
- সর্বনিম্ন বেতন ২১ হাজার: চাকরিজীবীদের অপেক্ষার অবসান ঘটতে পারে কালকেই
- নবম পে-স্কেল নিয়ে সরকারি চাকরীদের জরুরি ঘোষণা
- দেশের সকল সরকারিঅফিসের জন্য জারি হল জরুরি নির্দেশনা
- নবম জাতীয় পে স্কেল: কোন গ্রেডের বেতন কেমন হচ্ছে?
- এলপিজি গ্যাস নিয়ে বড় সুখবর
- ত্রয়োদশ নির্বাচন: সরে দাঁড়ালেন বিএনপির পাঁচ বিদ্রোহী নেতা
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ: সর্বশেষ যা জানা গেল