
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় অভিনেত্রী অপু বিশ্বাস রবিবার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ
অপু বিশ্বাসের আইনজীবী জানান, গত ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন এই অভিনেত্রী। সেই জামিনের মেয়াদ প্রায় শেষের দিকে হওয়ায় উচ্চ আদালতের নির্দেশ মেনে অপু বিশ্বাস আজ সিএমএম আদালতে সশরীরে হাজির হন। আদালত শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন। এর আগে, গত ১০ জুলাই হাইকোর্টের আদেশ মোতাবেক অপু বিশ্বাস তাঁর আইনজীবীর মাধ্যমে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালতে জামিননামা দাখিল করেছিলেন।
মামলার বিস্তারিত
মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়। এই হত্যাচেষ্টা মামলায় অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন তারকাকে আসামি করা হয়। এছাড়াও, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জনকেও এই মামলায় আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে যে, এই অভিনেতা-অভিনেত্রীরা বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে আর্থিক সহায়তা দিয়েছেন।
উল্লেখ্য, এই মামলায় গত ১৮ মে আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গ্রেপ্তার হয়েছিলেন এবং ২০ মে আদালত তাঁকে জামিন দেন।

ভিয়েতনামের না ট্রাং শহরে অনুষ্ঠিত জমকালো গ্র্যান্ড ফিনালেতে ডমিনিকান রিপাবলিকের জোহাইরি মোলা অর্জন করেছেন ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’ খেতাব। শনিবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ৭৩তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত আসরে প্রতিযোগীদের পেছনে ফেলে সেরার মুকুট নিজের করে নেন তিনি।
৩ ঘণ্টা আগে

বিনোদন অঙ্গনে কাজের পাশাপাশি ফ্যাশন ও গ্ল্যামার লুকে নিয়মিতই নজর কাড়েন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এবার সুইম উইকের ফটোশুটে তার নতুন লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। ফটোশুটের কিছু মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
১ দিন আগে

বিদেশ ভ্রমণের ইচ্ছা থাকলেও অনেকের কাছে বড় বাধা হয়ে দাঁড়ায় খরচ। তবে পরিকল্পনা একটু গুছিয়ে করতে পারলে তুলনামূলক কম বাজেটেও ঘুরে আসা সম্ভব প্রতিবেশী দেশ ভারতের কলকাতা থেকে। বাংলাদেশ থেকে স্থলপথে বেনাপোল–পেট্রাপোল হয়ে কলকাতা যাওয়া যায়। পাঁচ দিনের একটি পরিকল্পনা করেই শহরটির ঐতিহাসিক স্থাপনা, ধর্মীয় স্থান, কেনাকাটার জনপ্রিয় জায়গা এবং মুখরোচক খাবারের স্বাদ নেওয়া সম্ভব।
২ দিন আগে

হঠাৎ কক্সবাজারের সমুদ্রসৈকতে দেখা মিলল অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। নীল সমুদ্র, বালুচর আর সাগরের মনোরম পরিবেশে তোলা কয়েকটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ছবিগুলো সামনে আসার পর থেকেই ভক্ত ও নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।
২ দিন আগে

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। বুধবার দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। আকস্মিক এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রায় ৪০০ পর্যটক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজদের মধ্যে ২৯১ জনই বিদেশি নাগরিক।
২৬ আগস্ট ২০২৬

হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার তৃতীয় বিয়ের খবর। শুধু বিয়ের গুঞ্জনই নয়, গোপনে তিনি ‘চুক্তিভিত্তিক বিয়ে’ করেছেন—এমন দাবিও সামনে আসে। ব্যক্তিগত জীবন নিয়ে এ ধরনের ভিত্তিহীন তথ্য ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রভা। একই সঙ্গে এসব গুজব তাকে মানসিকভাবেও ভেঙে দিয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
২৬ আগস্ট ২০২৬

মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা আবারও নিজের রূপ আর আকর্ষণীয় উপস্থিতি দিয়ে ভক্তদের নজর কেড়েছেন। এবার থাইল্যান্ডের একটি বিলাসবহুল ইয়টে বিকিনি লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী ও মডেল। সেখানে তার তোলা বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশের পরপরই তা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
২১ আগস্ট ২০২৬

বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যমের জগতে জনপ্রিয়তার এক নতুন ও অভূতপূর্ব মাইলফলক স্পর্শ করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী শামসুন্নাহার স্মৃতি, যিনি ভক্তদের কাছে পরীমণি নামেই সমধিক পরিচিত। ফেসবুক পেজে অনুসারী বা ফলোয়ারের সংখ্যায় দেশের ক্রিকেটের পোস্টার বয় ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পেছনে ফেলে তিনি এখন দেশের সর্বাধিক অনুসারী থাকা শীর্ষ তারকা হিসেবে অনন্য এক রেকর্ড গড়েছেন।
৩০ জুলাই ২০২৬

সৌন্দর্য একটি ব্যক্তিনির্ভর বিষয়। একজনের কাছে যিনি সবচেয়ে সুন্দর, অন্যজনের কাছে তিনি নাও হতে পারেন। তবুও অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব, জনপ্রিয়তা, ফ্যাশন সেন্স, আন্তর্জাতিক প্রভাব এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও বিনোদনভিত্তিক তালিকায় উপস্থিতির ভিত্তিতে প্রতিবছর বিশ্বের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের নিয়ে নানা ধরনের তালিকা প্রকাশিত হয়।
১৪ জুলাই ২০২৬