
আজ বুধবার একটা বিশেষ কারণে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। জানা গেছে সেখানে তিনি নিজের উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন। তার এই যাত্রায় তিনি একা যাচ্ছেনা না তার সাথে যাবেন ১৫ সদস্যর একটি প্রথিনিধির দল। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগতে থাকা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দেশজুড়ে আলোচনা চলছিল। তার চিকিৎসকরা জানিয়েছিলেন, যাত্রার উপযুক্ত শারীরিক অবস্থা হলেই তাকে বিদেশে নেওয়া হবে।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, বিএনপির চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য তার বিদেশে সব ব্যবস্থা করা আছে এবং এটি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৫ জনের প্রতিনিধি দলের তালিকাসহ চিঠি ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে।
বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালের অধ্যাপক ডা. সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড দীর্ঘদিন ধরে তাকে চিকিৎসা দিয়ে আসছেন। সম্প্রতি তার শরীর আরও খারাপ হলে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
৭৯ বছর বয়সী বছর বয়সী বেগম খালেদা জিয়া দেখতে গেলে তিনি সব ধরনের রোগে ভুগছেন। আর তার শারীরিক অবস্থা আরও অবনতির দিকে যাচ্ছে দিন দিন। গত বছরের ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনে তার লিভারে অস্ত্রোপচারও করা হয়েছিল। তখন একটু ভালো অবস্থানে ছিলেন তিনি।
এর আগে তিনি ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় আসামি হয়ে কারাগারে ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে শেখ হাসিনা সরকার তাকে শর্ত দিয়ে জামিন দেন, তবে বিদেশে যাওয়া নিষিদ্ধ ছিল। হাসিনা সরকার ৫ আগস্ট পতনের পর ৬ আগস্ট তাকে একে একে সব মামলা থেকে তাক অব্যাহতি দেয়া হয়। আর কোন ধরনের বাধা নেই তার বাহিরে চিকিৎসা করতে।

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন না, তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে এসব প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
১ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৮৪০ টাকায়।
১ দিন আগে

দেশের বাজারে সর্বশেষ নির্ধারিত দামেই সোনা বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ও স্থানীয় বাজারে তেজাবি সোনার দামের ভিত্তিতে নিয়মিত স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই অনুযায়ী, ২২, ২১ ও ১৮ ক্যারেটসহ বিভিন্ন মানের সোনার দাম বর্তমানে অপরিবর্তিত রয়েছে।
২ দিন আগে

নামাজের সময় আগে থেকে জানা থাকলে ইবাদতের প্রস্তুতি নেওয়া সহজ হয়। আগামীকাল শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার সময় অনুযায়ী ফযরের ওয়াক্ত শুরু হবে ভোর ৪টা ৩৩ মিনিটে। এই ওয়াক্ত শেষ হবে সূর্যোদয়ের সঙ্গে। তাই ফযরের নামাজ সূর্য ওঠার আগেই আদায় করতে হবে।
৩ দিন আগে

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের সরবরাহ কমে দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। দেশে এলপিজির সরবরাহ চাহিদার তুলনায় প্রায় ৩০ শতাংশ কমে যাওয়ায় বিভিন্ন এলাকায় ১২ কেজির একটি সিলিন্ডার ২ হাজার টাকার বেশি দামে বিক্রি হচ্ছে।
৩ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য সিঙ্গাপুর ডলারের সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর ২০২৬-এর আন্তর্জাতিক মধ্যম বাজারের হিসাবে ১ সিঙ্গাপুর ডলার প্রায় ৯৬ টাকা ২০ পয়সা থেকে ৯৬ টাকা ৩৩ পয়সা সমান ছিল। বিভিন্ন উৎসে সময়ভেদে রেটে সামান্য পার্থক্য দেখা যাচ্ছে।
৩ দিন আগে

প্রবাসীদের জন্য সৌদি রিয়ালের সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়েছে। ২৩ সেপ্টেম্বরের হিসাবে সৌদি ১ রিয়ালের বিনিময়ে পাওয়া যাচ্ছে ৩২ টাকা ৬৭ পয়সা। আগের দিন ২২ সেপ্টেম্বর এই হার ছিল ৩২ টাকা ৫৮ পয়সা। অর্থাৎ এক দিনে রিয়ালের দাম বেড়েছে ৯ পয়সা।
৩ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ান রিংগিতের সর্বশেষ বিনিময় হার ও বিভিন্ন অর্থপ্রেরণ প্রতিষ্ঠানের তুলনামূলক তথ্য তুলে ধরা হয়েছে। আজ ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা ১৮ পয়সা। আগের দিন এই হার ছিল ৩০ টাকা ১৪ পয়সা। অর্থাৎ এক রিংগিতে বেড়েছে ৪ পয়সা।
৩ দিন আগে

টানা বৃষ্টির পর দেশের আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। আগামী কয়েক দিন বৃষ্টি পুরোপুরি বন্ধ না হলেও এর বিস্তৃতি কমে আসতে পারে। এর মধ্যে ২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
৩ দিন আগে